IPL 2025: নিলামের মধ্যেই নাইট মেন্টরের চমক, ব্র্যাভো দেখা করে নিলেন ধোনির সঙ্গে, দেখুন ভিডিও
আইপিএলে সিএসকে দলে দীর্ঘদিন ধরে খেলেছেন ডোয়েন ব্র্যাভো। ফলে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর রয়েছে ঘনিষ্ঠ বন্ধুত্ব। কিন্তু চেন্নাই শিবির ত্যাগ করে নাইটদের মেন্টর হয়েছেন ব্র্যাভো। কেকেআরের হয়ে নিলামেও অংশগ্রহণ করেছেন। কিন্তু নিলামের মধ্যেই ধোনির সঙ্গে দেখা করলেন ব্র্যাভো।
ধোনির নেতৃত্বে ১০টি মরশুম আইপিএল খেলেছেন ক্যারিবিয়ান এই তারকা। ২০১১, ২০১৮, ২০২১ সালের সিএসকের আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায়ও নিয়েছিলেন ব্র্যাভো। তবে কয়েক মাস আগেই ক্রিকেট থেকে অসবর নিয়েছেন, হয়েছে নাইটদের দলে গম্ভীরের উত্তরসূরি। কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে যেন ভুলতে পারছেন না ব্র্যাভো। সিএসকে দলের প্রকাশিত ভিডিওতে ধোনির সঙ্গে ভিডিও কলে ব্র্যাভোর দেখা করার ছবিই দেখা গিয়েছে।

IYKYK 📞🦁 #SuperAuction #UngalAnbuden 🦁💛 pic.twitter.com/wXfsisAabx
— Chennai Super Kings (@ChennaiIPL) November 24, 2024
গতবার গম্ভীর নাইটদের নিলামে অংশ নিয়েছিলেন, মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটিতে দলে নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন গম্ভীর। এবার গম্ভীরের দায়িত্ব পালন করেছন কেকেআর দলে নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন ডোয়েন ব্র্যাভো। নিলামে ভেঙ্কিকে সঙ্গী করে দল গঠন করছেন ব্র্যাভো। বেঙ্কটেশ আইয়ারেক ২৩ কোটি দাম দিয়ে দলে ধরে রাখে কেকেআর, এর পাশাপাশি গুরবাজ, অঙ্গকৃষ রঘুবংশীকে দলে ধরে রেখেছে
কেকেআর। নতুন করে নিয়েছে প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়াকে।
অঙ্গকৃষ রঘুবংশী নাইটদের প্রকাশিত ভিডিওতে বলেছেন, আমি কেকেআর দলে ফিরতে পেরে অত্যন্ত উত্তেজিত। খুব ভাল লাগছে এই দলে ফিরতে পেরে। আনরিখ নরকিয়া জানিয়েছেন, আমি কেকেআর দলের হয়ে আইপিএল খেলার জন্য মুখিয়ে আছি। আমি খুবই উত্তেজিত আবার সবার সঙ্গে দেখা হবে, কেকেআর দলে খেলতে পারব।
Can't wait to start this new chapter with you, Anrich! 🫡 pic.twitter.com/7yDjKDUBqn
— KolkataKnightRiders (@KKRiders) November 24, 2024
IPL 2025: ঘরের দলে ফিরেই অশ্বিন ফিরে গেলেন অতীতের স্মৃতিতে, তারকা স্পিনারকে নিয়ে পরিকল্পনা জানালেন ফ্লেমিং
গৌতম গম্ভীর ২০২৪ সালের আইপিএলে কেকেআরের মেন্টর ছিলেন। কিন্তু ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। তাই কেকেআরে মেন্টরের পদ ফাঁকা ছিল। কয়েক মাস আগেই গম্ভীরের বিকল্প বেছে নিয়েছেন শাহরুখ খানরা। ২০২৫ সালে নাইট রাইডার্সে পরামর্শদাতা হিসেবে দেখা যাবে ডোয়েন ব্র্যাভোকে। তবে তার আগে নিলামেই চলছে তঁার এক প্রস্থ পরীক্ষা।












Click it and Unblock the Notifications