IPL 2025: উইকেটের পিছনে ক্ষিপ্রতা অটুট, ধোনির দ্রুতবেগের স্টাম্প আউট দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব

বয়স তাঁর কাছে একটা সংখ্যামাত্র। ৪৩ বছরের ধোনি কতটা ফিট সেটা আগেই প্রমাণ করেছেন, উইকেটে পিছনে গ্লাভস হাতেও যে তাঁর দক্ষতা অটুট সেটা আরও একবার প্রমাণ করলেন। রবিবার চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকা পালন করলেন। উইকেটের পিছনে আগের মতোই ক্ষিপ্রতা রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। মাহির পারফরম্যান্সে মোহিত ক্রিকেট বিশ্ব।

মুম্বইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব ২৬ বলে ২৯ রান করেন আউট হলেন। তাঁকে স্টাম্প আউট করেন ধোনি। এখনও আগের মতোই দ্রুততার সঙ্গে আউট করতে ধোনি যে সিদ্ধহস্ত সেটা প্রমাণ করে দিলেন।
তিনি মুগ্ধ ধোনির বিদ্যুৎগতির স্টাম্পিং দেখে মুগ্ধ সতীর্থ থেকে প্রাক্তন ক্রিকেটাররা। প্রত্যেকেই মাহি বন্দনায় সবর হয়েছেন।

ms dhoni

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন নূর আহমেদ। তিনি বলেছেন, সূর্যকুমার যাদবের উইকেট পাওয়া আমার কাছে বিরাট প্রাপ্তি। তবে ধোনি যে ভাবে স্টাম্প করলেন সেটা বিশ্বের সেরা। ধোনি ভাইয়ের মতো কেউ উইকেটরক্ষক থাকলে আর চিন্তা হয় না। এটা আমার কাছে বিরাট পাওনা।

এই বয়সে এসেও মুগ্ধ প্রাক্তন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ও অধিনায়ক মার্ক বাউচার। ক্রিকইনফোকে তিনি বলেছেন, ধোনি যেটা করছে সেটা রূপকথা। এক কথায় অবিশ্বাস্য। আমার মনে হয় স্টাম্পিংয়ের ক্ষেত্রে ধোনিই সবার থেকে সেরা, মাহির বিকল্প এখনও কেউ নেই।

প্রাক্তন ভারত ও সিএসকে স্পিনার পীযূষ চাওলা মনে করেন প্রাক মরশুম প্রস্তুতির সময়ই নূরের সঙ্গে অনুশীলন করেছিলেন ধোনি। তার ফলেই ধোনির ম্যাচেও এই স্ট্যাম্প আউট করতে সুবিধা হয়েছে।

তাঁর কথায়,কিন্তু আমি নিশ্চিত যে সিএসকে দলের শিবিরে , তিনি অবশ্যই অনেক বল কিপিং করেছেন কারণ যদি তিনি নতুন কারও জন্য কিপিং করেন, তাহলে তিনি বিশেষ করে সেই ব্যক্তিকে স্টাম্পের কাছে নিয়ে যান এবং অনেকবার করে তাঁর বলে কিপিং অনুশীলন করেন। এখানেই ধোনি বাকিদের থেকে আলাদা।

Take a Poll

০.১২ সেকেন্ডে স্টাম্প আউট করেন ধোনি। মাহির প্রশংসা করতে ভুল করেননি সূর্যকুমার যাদবও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+