IPL 2025: আইপিএলের আগে ভিন্ন অবতারে ধোনি, পন্থের সঙ্গে জমিয়ে নাচলেন মাহি, দেখুন ভিডিও

আইপিএলের আগে বিন্দাস মুডে ক্যাপ্টেন কুল। কয়েক পরই শুরু আইপিএলের ১৮তম সংস্করণ। তার আগে নেট প্র্যাক্টিসে নয় মহেন্দ্র সিং ধোনিকে দেখা গেল একেবারে ভিন্ন অবতারে। উত্তরাখণ্ডের মুসৌরিতে ঋষভ পন্থের বোনের বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ধোনি।

মুসৌরিতে ঋষভের বোন সাক্ষী পন্থের বিয়েতে 'সঙ্গীত' অনুষ্ঠানের আসর বসেছে। এই বিবাহ অনুষ্ঠানে একেবারেই ভিন্ন মেজাজে দেখা গেল ধোনিকে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দমাদম মস্ত কলন্দর' গানের তালে তালে নাচছেন ধোনি। । আর সেই ভিড়ের মধ্যেই গোল হয়ে নাচছেন ঋষভ, ধোনি এবং রায়না। 'ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেননি। । ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন। লাইক-কমেন্ট হয়েই চলেছে।।

MS Dhoni

আসলে পন্থের সঙ্গে ধোনির খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায়। এবার পন্থের বোনের বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েও চুটিয়ে মজা করলেন ধোনি। সঙ্গে পেলেন ঘনিষ্ঠ বন্ধু রায়নাকে। যা জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের মুসৌরিতে আজ এই গোপন বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মনে করা হচ্ছে সেখানেই, ক্রিকেট তারকারা সপরিবারে উপস্থিত থাকতে পারেন

সাক্ষী পন্থ ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। তাঁদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। লন্ডনে হয়েছিল বাগদান পর্ব। সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ধোনি। যুক্তরাজ্যে পড়াশোনা করা সাক্ষী সোশ্যাল মিডিয়ায় তার ট্রেন্ডি স্টাইল ও ভ্রমণের ছবির জন্য জনপ্রিয়।

এদিকে আসন্ন আইপিএলে গোটা ম্যাচে ধোনি খেলবেন কিনা নাকি শুধুমাত্র ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন সেটা স্পষ্ট নয় তবে নিজেকে প্রস্তুত রাখার কাজটা শুরু করে দিয়েছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটও খেলেন না। ফলে ধোনি এবং ক্রিকেটার সম্পর্ক এখন শুধুমাত্র আইপিএলের মধ্যে সীমাবদ্ধ।


কয়েকমাস আগে ধোনি বলেছিলেন, গত কয়েক বছর যে ক্রিকেট আমি খেলতে পেরেছি তা আগামীদিনে উপভোগ করতে চাই। আপনি যখন পেশাদার খেলার মতো ক্রিকেট খেলেন, তখন খেলার মতো এটি উপভোগ করা কঠিন হয়ে পড়ে। আমি খেলাটা উপভোগ করতে চাই। সারা বছর নিজের ফিটনেস ধরে রাখা শুধু তিন মাস খেলার জন্য এটা সহজ নয়।

২০শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সিএসকে প্রশিক্ষণ শিবিরটি বিসিসিআইয়ের নির্দেশে চিপক স্টেডিয়াম থেকে সিএসকে একাডেমিতে স্থানান্তরিত করা হয়েছে। বোর্ডের নির্দেশ যে মাঠে খেলা হবে সেখানে অনুশীলন করতে হবে অনেক নিয়ম মেনে। এমএস ধোনি, আর অশ্বিন, ঋতুরাজ, শিবম দুবে সহ অন্যান্য সিনিয়র ক্রিকেটাররা ইতিমধ্যেই শিবিরের অংশ। দুবাই থেকে ফিরে আসার পর জাদেজা সিএসকে দলের সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+