IPL 2025: কঠিন সময়ে বিরাটকে বার্তা দেন ধোনি! আইপিএলের আগে অজানা ঘটনা নিয়ে মুখ খুললেন মাহি

ভারতীয় দলের খেলার সময় মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি র সম্পর্কর শীতলতা নিয়ে অনেক চর্চা হয়েছিল। কিন্তু দুই মহা তারকার মধ্যে যে কোন রকম সমস্যা ছিল না তা ফের একবার প্রমাণিত হল। ধোনি এবং কোহলির মধ্যে সম্পর্ক বরাবরই মধুর ছিল এমনকি এখনও আছে সেটা আরও একবার প্রমাণিত হল। অজানা একটি কাহিনি নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং ধোনিই।

এমনকি ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরও তাদের মধ্যে যে কোন রকম দূরত্ব তৈরি হয়নি সেটা ফের একবার স্পষ্ট হল। সমালোচকরা বলেন ধোনি সবার সঙ্গে খুব একটা যোগাযোগ রাখেন না। এমনকি তাঁর সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত কঠিন। কিন্তু একটা সময় ধোনি নিজে থেকে যোগাযোগ করেছিলেন কোহলির সঙ্গে অজানা সেই কথাই এবার প্রকাশ্যে আনলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আইপিএলের আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কোহলিকে বার্তা পাঠানো নিয়ে মুখ খুললেন ক্যাপ্টেন কুল। ২০২২ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা সফরের পর ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেন বিরাট কোহলি। তাঁর অফ ফর্ম নিয়ে সেই সময় অনেক সমালোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত ভারতীয় দলে তিন ফর্ম্যাটেই অধিনায়কের পদ ছেড়ে দেন কোহলি।

কিন্তু টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর ধোনির থেকে বার্তা পেয়েছিলেন বিরাট কোহলি। এই বিষয়ে আগেই কোহলি জানিয়েছিলেন, টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর আমি একজনের থেকেই একটি বার্তা পেয়েছিলাম তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আমার নম্বর অনেকের কাছেই ছিল। তখন তারা কেউই আমার সঙ্গে যোগাযোগ করেননি। এমনটি একটি বার্তা পর্যন্ত পাঠাননি। কিন্তু টিভি শো তে অনেকেই অনেক পরামর্শ এবং উপদেশ দিয়েছিলেন।

এতদিন এই বিষয়টি নিয়ে নীরবই ছিলেন ক্যাপ্টেন কুল। অবশেষে নীরবতা ভঙ্গ করলেন তিনি। আইপিএলের আগে একটি অনুষ্ঠানে ধোনিকে এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেন আমি নাকি সাধারণত খুব একটা কারও সঙ্গে যোগাযোগ রাখি না তবে কোন কোন সময় আপনাকে প্রয়োজন হয়। তখন একটা বার্তাই যথেষ্ট।

ধোনি দীর্ঘদিন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনটি আইসিসি খেতাব জিতেছেন। অধিনায়কত্ব ছাড়ার পরে একজনের মনের অবস্থা কি হতে পারে সেটা ভালই জানেন ধোনি। তাই সেই সময় বিরাট কে বার্তা পাঠিয়েছিলেন। অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরে ভারতীয় দলের ক্রিকেটার হিসেবে খেলছেন বিরাট কোহলি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+