IPL 2025: আগামী মরশুমে সিএসকে দলের হয়ে খেলবেন ধোনি? বড় আপডেট দিলেন শীর্ষকর্তা

আগামী ৩১ অক্টোবরের মধ্যেই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিতে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে। হাতে মাত্র কয়েকদিন মাত্র সময় বিসিসিআইয়ের নয়া নিয়ম মেনেই আইপিএলের ১০ দল তৈরি করছে রণকৌশল। কিন্তু সব থেকে আর্কষণ সিএসকে দলকে নিয়ে কারণ এই দলের আছেন মহেন্দ্র সিং ধোনি।

বয়স যতই বাড়ুক, এখনও ধোনির আইপিএল টিআরপি এখনও অটুট। মাহি কতগুলি ক্যাচ ধরলেন বা ব্যাট হাতে কত রান করলেন সেটা মূল বিচার্য নয়, বরং মাহির মাঠে থাকাটাই অন্য মাত্রা দেয়। শেষ দুই মরশুম তাঁর অবসর নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু তাঁর নাম যে মহেন্দ্র সিং ধোনি, তাঁর জীবনের চিত্রনাট্য আগাম আন্দাজ করা খুবই কঠিন।

এই পরিস্থিতিতে ধোনির আগামী মরশুমে খেলা নিয়ে বড় আপডেট দিলেন সিএসকে সিইও,কাশী বিশ্বনাথন। একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, 'আমরাও চাই ধোনি সিএসকে দলে খেলুক। তবে ধোনি এখনও আমাদের কাছে তা নিশ্চিত করেননি যে আগামী মরশুমে খেলবে। ধোনি আমাদের জানিয়েছেন, ৩১ অক্টোবরের আগে জানাব।'

এবার সমস্ত দলকে মোট ৬ জন খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ৬ টি রিটেনশনে, সর্বোচ্চ ৫ জন ক্যাপড এবং সর্বোচ্চ ২ জন আনক্যাপড খেলোয়াড় থাকতে পারেন।
২০২০ সালের অগাস্টে মাহি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। তারও এক বছর আগে ২০১৯ সালের জুলাইয়ে দেশের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন, একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে।

আইপিএলে কোন দল কোন ক্রিকেটারদের ধরে রাখবে সেটা চলতি মাসের শেষেই বিসিসিআইকে জানিয়ে দিত হবে। সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল কয়েক দিন আগেই , অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়, তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আছেন চেন্নাইয়ের ১ এবং ২ নম্বর তালিকায়। বাকি তিনের মধ্যে দুই জন হলে‌ন শিবম দুবে এবং পাথিরানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+