IPL 2025: রান পেতে আইপিএলে ব্যাটে বদল ঘটাচ্ছেন ধোনি! ক্যাপ্টেন কুলের প্রস্তুতি নিয়ে রইল বিরাট আপডেট
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিরর মধ্যেই আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই আইপিএলের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে। আইপিএল এলেই মহেন্দ্র সিং ধোনির নাম বিগত কয়েক মরশুম ধরেই চর্চার শিরোনামে থাকে, ব্যতিক্রম নয় এবারও। ইতিমধ্যেই আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি।
বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্তু ২২ গজে ধোনি নামলেই তা আলাদা মাত্রা যোগ করে। ২০২৫ সালে আইপিএলে ব্যাটে বদল করতে চলেছেন ধোনি। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রতিবেদন অনুসারে, এমএস ধোনি আসন্ন আইপিএলে তাঁর ব্যাটের ওজন কিছুটা কমাতে পারেন। ধোনি অনূর্ধ্ব ১৯ দলে খেলার সময় থেকেই প্রায় ১২০০ গ্রাম ব্যাট ব্যবহার করতে অভ্যস্ত। ধোনির প্রধান ব্যাটটির ওজন প্রায় ১৩০০ গ্রাম।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচ বছর আগে খেলা ছেড়ে দেওয়ার এবার তঁাকে অ্যান ক্যাপড ক্রিকেটার হিসেবে চেন্নাই চার কোটি টাকা দিয়ে রিটেন করেছে।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটও খেলেন না। ফলে ধোনি এবং ক্রিকেটার সম্পর্ক এখন শুধুমাত্র আইপিএলের মধ্যে সীমাবদ্ধ।
আসন্ন মরশুমে আইপিএলে গোটা ম্যাচে ধোনি খেলবেন কিনা নাকি শুধুমাত্র ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন সেটা স্পষ্ট নয় তবে নিজেকে প্রস্তুত রাখার কাজটা শুরু করে দিয়েছেন ধোনি। মাহি শো ফের একবার দেখার অপেক্ষায় ভক্তরা।
ভারত-পাক ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে বলিউডের বর্ষীয়ান অভিনেতা সানি দেওলের সঙ্গে তাঁকে খেলা দেখতে দেখা যায়। ২০১৩ সালে ধোনির নেতৃত্বেই শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পেয়েছিল ভারত। এরপর থেকে এই ট্রফি অধরাই আছে ভারতের। এবার বিরাট প্রত্যাশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেছে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications