IPL 2025: ধোনির পছন্দ কোন আঞ্চলিক ধারাভাষ্য? ক্রিকেটের বদলের সঙ্গে প্রাসঙ্গিক থাকতে মরিয়া মাহি

IPL 2025: আইপিএলে ১০ মাস পর ফের মাঠে নামলেন মহেন্দ্র সিং ধোনি। গতকালের আগে শেষ ম্য়াচ তিনি খেলেছিলেন গত ১৮ মে বেঙ্গালুরুতে আরসিবির বিরুদ্ধে।

গতকালের ম্যাচে ধোনি যখন ব্যাট হাতে নামছেন তখন চিরাচরিতভাবেই গর্জে ওঠে চিপকের গ্য়ালারি। সকলে সেই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন। তার আগে ধোনি অসামান্য ক্ষিপ্রতায় স্টাম্প আউট করেন সূর্যকুমার যাদব।

IPL 2025

আইপিএলেও যে অ্যাপ্রোচ বদলে গিয়েছে সে কথা উঠে এলো ধোনির বক্তব্যেই। মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ধোনি বলেন, ব্যাটাররা এখন ঝুঁকি নিতে চান। সঠিক ক্রিকেটীয় শটেও যেমন বড় শট খেলা যায়, তেমনই শট সিলেকশনেও সকলেই উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ধোনির কথায়, শট বাছাইয়ে এই উন্নতির চেষ্টা প্রতিফলিত হচ্ছে জোরে বোলারকে রিভার্স স্কুপ, স্যুইপ বা রিভার্স স্যুইপ মারার মধ্যে দিয়ে। আমিও ব্যতিক্রমী নই। আমাকেও মানিয়ে নিতে হবে। আমার ব্যাটিংয়ের সময় সেটা খুব জরুরি। প্রাসঙ্গিক থাকার চেষ্টা জারি রাখতে হবে।

মহেন্দ্র সিং ধোনি বলেন, ২০০৮ সালে যেভাবে আমরা টি২০ খেলতাম আর গত বছর আইপিএলে খেলেছি তাতে অনেক ফারাক আছে। আগে উইকেটে বল খুব ঘুরতো। উইকেট টু-পেসড ছিল। এখন ভারতের উইকেট অনেক উন্নত, অনেক ব্যাটিং ফ্রেন্ডলি।

অনেকেরই ধারণা অধিনায়ক না থাকলেও ধোনিই চেন্নাই সুপার কিংসের শেষ কথা। যদিও মাহি এই ধারণায় সহমত নন। তিনি বলেন, ঋতুরাজ অনেকদিন ধরেই আমাদের সঙ্গে আছেন। তাঁর টেম্পারামেন্ট খুব ভালো। ঋতুরাজ শান্ত, ধীরস্থির। সে কারণেই তাঁকে লিডারশিপে রাখা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে তাঁকে বলেছি যে, যদি আমি কোনও পরামর্শ দিই, তাহলে এটা নয় সেটা মানতেই হবে। আমি এখন এ সব থেকে দূরেই থাকছি।

ধোনি বলেন, অনেকেই মনে করেন আমিই পিছনে থেকে সিদ্ধান্ত নিই। কিন্তু বাস্তব হলো, ঋতুরাজই ৯৯ শতাংশ সিদ্ধান্ত নিয়ে থাকেন। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো, সমস্ত বিষয়ে ঋতুরাজই সিদ্ধান্ত নেন, আমি তাঁকে সাহায্য করে থাকি। প্লেয়ারদের সামলাতে দারুণভাবে কাজ করছেন ঋতুরাজ।

Take a Poll

বিরাট কোহলির সঙ্গে ধোনির নিয়মিত ভাবনার আদানপ্রদান হয়। তাঁদের সম্পর্ক নিয়ে ধোনি বলেন, আগে এটি ছিল এক অধিনায়কের সঙ্গে একজন তরুণ ক্রিকেটারের। কোনটা ঠিক, কোন ধরনের অ্যাডজাস্টমেন্ট জরুরি, সে সব নিয়ে ভাবনার আদানপ্রদান হতো। সময়ের সঙ্গে সঙ্গে আমরা দুজনেই এখন ভালো বন্ধুতে পরিণত হয়েছি। সিনিয়র ও জুনিয়রের মধ্যে কাঙ্ক্ষিত শ্রদ্ধা, সম্মান যেমন রয়েছে, তেমনই আমাদের বন্ধন অটুট।

ধোনি জানান, এখন তিনি ও বিরাট যেহেতু অধিনায়ক নন, ফলে ম্যাচের আগেও দুজনের কথা বলার সময় বেড়েছে। উল্লেখ্য, এর পরের ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ে খেলবে আরসিবি। আঞ্চলিক ভাষায় ক্রিকেট ধারাভাষ্যের বন্দোবস্তকে স্বাগত জানিয়ে ধোনি বলেন, আমার খুব বেশি আঞ্চলিক ভাষার ধারাভাষ্য শোনা হয় না। তবে আমি জানি বিহারী (ভোজপুরী) ধারাভাষ্য খুব এনার্জেটিক। আগে রেডিও ধারাভাষ্যকাররা যেমন খেলার মধ্যে ডুবে থাকতেন, ভোজপুরী ধারাভাষ্য শুনে আমার সেই রেডিও ধারাভাষ্যের কথা মনে করায়। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+