IPL 2025: ধোনি-দুবের ব্যাটিংয়েই জয়ের স্বস্তি সিএসকে দলের, চেন্নাইয়ের জয়ের আসল নায়ক কে?
আইপিএলে টানা ৫ ম্য়াচে হারের পর জয়ের ফিরল সিএসকে । তাও আবার ঋষভ পন্থদের ঘরের মাঠে। লখনউয়ের ডেরায় গিয়ে ৫ উইকেটে জয় পেল ধোনি ব্রিগেড। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন বেশ কয়েকজন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক লখনউ দলের ব্যাটিংয়ের কথায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে লখনউ। নবাবের শহরের দলের ব্যাটিংয়ের রক্ষাকর্তা হলেন অধিনায়ক ঋষভ পন্থ। এই ম্য়াচে লখনউ দলের কোনও ব্যাটারই কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। সতীর্থদের ব্যর্থতার মধ্যেই উজ্জ্বল পন্থ। ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেললেন পন্থ। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা।

এবার আসা যাক সিএসকে দলের বোলারদের কথায়। চেন্নাইয়ের ৩ ওভারে ২৪ রান খরচ করে দুটি উইকেট নেন। এই উইকেটগুলির মধ্যে আছে মিচেল মার্শ এবং আয়ুষ বাদোনি । ব্যাট হাতে জাদেজা কার্যকরী ভূমিকা নিতে পারলেও বোলিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবাদান রাখেন।
তবে একটা সময় পর পর উইকেট হারিয়ে চাপ সৃষ্টি হয় সিএসকে দলের উপরে। কি্ন্তু ফিনিশার ধোনি মাঠে নামলেন সঠিক সময়ে। এর আগে ম্য়াচ ফিনিশ করতে পারছিলে না, ফলে ধোনিকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে সব সমালোচনার জবাব দিলেন। ধোনি ১১ বলে অপরাজিত ২৬ রান করলেন। চারটি চার এবং একটি ছক্কা মারলেন। সেই পরিচিত ফিনিশার রূপে দেখা গেল ধোনিকে।
দুবে ৩৭ বলে ৪৩ রান করেন, কিন্তু সিএসকে দলের এই ম্যাচ জয়ের আসল কারিগর ধোনিই। কারণ ধোনি না থাকলেও কঠিন পরিস্থিতিতে সিএসকের পক্ষে ম্যাচ জেতানো সম্ভব হত না। ফলে এই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন ধোনিই। ম্যাচের সেরাও হলেন ধোনি। ২১৭৫ দিন পর ম্যাচের সেরা হলেন ধোনি। ২০১৯ সালে রাজস্থানের বিরুদ্ধে শেষবার ম্যাচের সেরা হয়েছিলেন ধোনি।












Click it and Unblock the Notifications