IPL 2025: অনুশীলনে ছন্দে ধোনি, আইপিএলে সিএসকের হয়ে রেকর্ড সৃষ্টির হাতছানি মাহির সামনে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই আইপিএল নিয়ে প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে, আগামী ২২শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ইতি মধ্যেই দলগুলি প্রস্তুতিও শুরু করে দিয়েছে। আইপিএল এলেই ফোকাসে থাকেন মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের হয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মাহি । বয়স বাড়লেও নিজের ফর্ম যে এখনও ধরে রেখেছেন সেটা প্রস্তুতিতেই ঝলক দেখাচ্ছেন।
চিপকে প্রাক মরশুম ক্যাম্প শুরু করেছে সিএসকে। অনুশীলনে চেনা ছন্দে ধোনি। আরও একটা আইপিএলে মাঠে নামার জন্য তৈরি ধোনি। তাঁর ব্যাটে বিন্দুমাত্র জং ধরেনি তা অনুশীলনে ফিরেই ধোনি বোঝালেন। পারফরম্যান্সে পড়েনি বয়সের ছাপও। বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্তু ২২ গজে ধোনি নামলেই তা আলাদা মাত্রা যোগ করে।

আসন্ন আইপিএলে একটি রেকর্ড গড়ার হাতছানি রয়েছে ধোনির সামনে সিএসকের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে পারেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে সিএসকে দলের হয়ে ধোনি এখনও পর্যন্ত করেছেন ৪৬৬৯ রান। সুরেশ রায়না আইপিএলে সিএসকে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। তাঁর রান ৪৬৮৭। ফলে ধোনি আসন্ন আইপিএলেই রায়নাকে টপকে যেতে পারেন।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচ বছর আগে খেলা ছেড়ে দেওয়ার এবার তঁাকে অ্যান ক্যাপড ক্রিকেটার হিসেবে চেন্নাই চার কোটি টাকা দিয়ে রিটেন করেছে।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটও খেলেন না। ফলে ধোনি এবং ক্রিকেটার সম্পর্ক এখন শুধুমাত্র আইপিএলের মধ্যে সীমাবদ্ধ।
আসন্ন মরশুমে আইপিএলে গোটা ম্যাচে ধোনি খেলবেন কিনা নাকি শুধুমাত্র ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন সেটা স্পষ্ট নয় তবে নিজেকে প্রস্তুত রাখার কাজটা শুরু করে দিয়েছেন ধোনি। আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএল। সিএসকে অভিযান শুরু করবে আগামী ২৩ মার্চ ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। শেষ মরশুমে খুব একটা ছন্দে দেখা যায়নি ধোনিকে।












Click it and Unblock the Notifications