IPL 2025: ধোনির জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সিএসকে দলকে! কবে ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত জানাবেন মাহি?
আগামী ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলে কোন দল কোন ক্রিকেটারদের ধরে রাখবে সেটা চলতি মাসের শেষেই বিসিসিআইকে জানিয়ে দিত হবে। হাতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। ফলে এই সময়ের মধ্যেই বিসিসিআইয়ের নির্ধারিত নিয়ম মেনেই দল গঠন শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কিন্তু সবথেকে বেশি চর্চা একটা নামকে ঘিরেই, সেটা হল মহেন্দ্র সিং ধোনি।
২০২৪ সালের আইপিএল শেষের পর থেকেই ধোনিকে জল্পনা শুরু হয়েছে। ২০২৫ সালের আইপিএলে তিনি খেলবেন নাকি নিঃশব্দেই আইপিএলের দুনিয়া থেকে প্রাক্তন হয়ে যাবেন ধোনি? এই জল্পনা বিগত কয়েক মাস ধরেই চলছে। অবশেষে সেটা ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছে। কারণ আগামী ৩১ অক্টোবরে মধ্যেই অন্য সব দলের মতোই চেন্নাই সুপার কিংসকেও তাদের তালিকা জমা দিতে হবে বিসিসিআইয়ের কাছে।

কবে সিদ্ধান্ত জানাবেন ধোনি? একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, আগামী ২৯ বা ৩০ অক্টোবর সিএসকে দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ধোনি। সেই বৈঠকেই ধোনি নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন। অর্থ্যাত ফিনিশারের ফিনিশ বোধহয় একেই বলে। শেষ দিন পর্যন্ত ধোনিকে নিয়ে চলবে জল্পনা-কল্পনা।
২০২৩ সালেই আইপিএল জেতার পরই ধোনির অবসর নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু ভক্তদের খুশি করে থালা বলেন তিনি আরও এক মরশুম খেলবেন। কিন্তু ২০২৪ সালে আরসিবির কাছে হেরে সিএসকে বিদায় নেয়। ধোনি আর না খেললে সেটাই হবে আইপিএল কেরিয়ারে মাহির শেষ ম্যাচ। কিন্তু ধোনির আইপিএল থেকে বিদায়টা এমন বেরঙিন হবে তা মানতে পারা কঠিন।
এরআগে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ধোনি আগামী মরশুমে সিএসকে দলে থাকতে পারেন। কিন্তু তাঁর পক্ষে সব ম্যাচ খেলা কঠিন, বেছে বেছে কিছু ম্যাচ খেলতে পারেন। তাও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। ফলে ২০২৫ সালে আইপিএলে শেষবার খেলে রাজকীয়ভাবেই বিদায় নেবেন থালা, এমনই আশা ভক্তদের।
IPL 2025: জাহিরের রিপোর্টেই লখনউ দল থেকে ছাঁটাই হচ্ছেন রাহুল! নতুন অধিনায়কের দৌড়ে কে?
ধোনিকে দলে রিটেন করার সুবর্ণ সুযোগ রয়েছে সিএসকের সামনে, কারণ পাঁচ বছর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলায় ধোনি আনক্যাপড ক্রিকেটার হিসেবে বিবেচিত হবেন।












Click it and Unblock the Notifications