IPL 2025: ধোনির অবসর-বার্তা মোর্স কোডেই? চেন্নাইয়ে মাহির টি-শার্টের লেখা নিয়ে জল্পনা তুঙ্গে

IPL 2025: মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটকে গুডবাই জানানোর বার্তা দিয়ে দিলেন। চেন্নাইয়ে পৌঁছেই। আজই চেন্নাই সুপার কিংসের শিবিরে যোগ দিলেন পাঁচবার আইপিএল খেতাবজয়ী অধিনায়ক।

আর চেন্নাই বিমানবন্দর থেকেই ধোনির অবসর জল্পনায় নতুন ইন্ধন মিলল। চমক ছিল তাঁর টি শার্টে।

IPL 2025 -

ধোনি এদিন যে কালো রংয়ের টি শার্ট পরে চেন্নাইয়ে পৌঁছন তাতে সাদা রংয়ে কিছু বার্তা দেখা যায়। আপাতদৃষ্টিতে তা তিন সারিতে কয়েকটি লাইন মাত্র। কিন্তু মোর্স কোডে এই লাইনগুলির অর্থ- ওয়ান লাস্ট টাইম! অর্থাৎ শেষবারের জন্য।

বিগত কয়েক মরশুম ধরেই জল্পনা চলছে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। এবারের আইপিএলের নিলামের আগেও ধোনিকে ধরে রাখে চেন্নাই সুপার কিংস। প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের আনক্যাপড বিভাগে রাখার নিয়ম চালু হয়েছে। তাতেই ধোনিকে রাখে সিএসকে।

সেই সময় চর্চা শুরু হয়েছিল ধোনির কথা ভেবেই এই নিয়ম চালু হচ্ছে। ধোনিও বারেবারেই বলছিলেন, দলের কথা ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে ধোনি ২০২৬ সালেও খেলবেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চয়তা মেলেনি।

ধোনি সব সময়ই চমক দিতে ভালোবাসেন। ফলে আজ টি শার্টের মাধ্যমেই তিনি সমর্থকদের অবসর সংক্রান্ত বার্তা দিলেন কিনা তা স্পষ্ট হয়ে গিয়েছে মোর্স কোডের মাধ্যমে শব্দগুলিকে সাজানোর পরই। ফলে এবারই শেষবার ক্রিকেটার হিসেবে তিনি চেন্নাই সুপার কিংসের শিবিরে যোগ দিলেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

২০২০ সালে আচমকাই ইনস্টাগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ধোনি। বিসিসিআই যে আন্তর্জাতিক ক্রিকেটারদের আনক্যাপড হিসেবে খেলার নিয়ম চালু করেছে তাতে উল্লেখ রয়েছে যে, পাঁচ বছর যদি কেউ জাতীয় দলে না খেলেন বা বোর্ডের চুক্তিতে না থাকেন তাহলে তিনি এই বিভাগে থাকতে পারবেন। ধোনি শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ২০১৯ সালের বিশ্বকাপে।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল চ্যাম্পিয়ন হয় ২০২৩ সালে। গুজরাত টাইটান্সকে হারিয়ে। যদিও গতবার অধিনায়ক করা হয় ঋতুরাজ গায়কোয়াড়কে। কিন্তু চেন্নাই সুপার কিংস খেতাব ধরে রাখতে পারেনি।

ধোনির পরিকল্পনাতেই যে চেন্নাই সুপার কিংস দল সাজিয়েছে তা নিয়ে কারও সন্দেহ নেই। ধোনি নিজেও চান অবসরের আগে চেন্নাইয়ে সুপার কিংস ভক্তদের সামনে খেলা উপহার দিতে। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়ে ধোনি বলেছিলেন, অবসর নেওয়ার এটাই সেরা সময়। তবে সমর্থকদের কথা ভেবেই তিনি তা করছেন না।

চেন্নাই সুপার কিংস ভক্তদের তাঁদের ঘরের মাঠে খেলা দেখার আনন্দ দেওয়ার কথা বারেবারেই বলে আসেন ধোনি। গতবার উদ্বোধনী ম্যাচ চিপকে খেললেও ফাইনাল খেলার সুযোগ মেলেনি। এবারও ফাইনাল হবে কলকাতায়। ফলে সিএসকের ঘরের মাঠে সমর্থকদের সামনে খেতাব জয়ের সুযোগ এবারও পাবেন না ধোনি।

সেক্ষেত্রে সিএসকে যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে আগামীবার সেই সুযোগ মিলতে পারে। ধোনি নিজে কী করবেন তা আগে কেউ আঁচ পান না। আজও তাঁকে শিবিরে স্বাগত জানিয়েছেন অধিনায়ক ঋতুরাজ। ছিলেন অন্য কর্তারাও। তবে তারই মধ্যে বারবার চর্চা হচ্ছে মোর্স কোডে লেখা সেই ওয়ান লাস্ট টাইম নিয়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+