IPL 2025: ম্যাচ শেষেই বঙ্গ আম্পায়ারের সঙ্গে আলোচনায় ধোনি, কী কথা হল দুই জনের? জানুন বিস্তারিত
পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকের চলতি মরশুমে পারফরম্যান্স একেবারেই আশানরূপ নয়। অধিনায়ক বদল হলেও সিএসকের খেলায় কোনও বদল হয়নি। ফলে এবার কি মেজাজ হারাচ্ছেন ক্যাপ্টেন কুল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পরই মাঠে থাকা আম্পায়ারের সঙ্গে কথা বলতে শুরু করে দিলেন ধোনি।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকের মধ্যে মাঠে যে দুই জন আম্পায়ার ছিলেন তাদের মধ্যে একজন অভিজিৎ ভট্টাচার্য। বাংলার এই আম্পায়ার এবার আইপিএলে বেশ নজর কেরেছেন। হেভিওয়েট কয়েকটি ম্যাচ পরিচালনার দায়িত্বও পালন করেছেন। রবিবার আইপিএল ক্লাসিকো মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকের মধ্যে মেগা ম্যাচে মাঠে আম্পায়ার হিসাবে ছিলেন চন্দননগরের অভিজিৎ। সফলভাবেই ম্যাচ পরিচালনা করেন। মাঠে তাঁর কোনও সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়নি।

মুম্বইয়ের কাছে লজ্জাজনক হারের পরে সিএসকে অধিনায়ক ধোনিকে হতাশ দেখায়। খেলা শেষ হওয়ার পরে দুই দলের ক্রিকেটাররা করমর্দন করার জন্য যখন সারিবদ্ধ দাঁড়াচ্ছেন, তখন দেখা যায় ধোনি আম্পায়ারের সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলছেন। তখন থেকেই চর্চা শুরু হয় ধোনি কী কথা বলছিলেন অভিজিৎ ভট্টচার্যের সঙ্গে।
ধোনি এবং বঙ্গ আম্পায়ারের মধ্যে কী কথা হয়েছিল, তা অবশ্য জানা যায়নি। তবে দুজনের কথোপকথন নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল চর্চা শুরু হয়ে যায়। নিয়ম অনুসারে আম্পায়ারদের সংবাদ মাধ্যমের সঙ্গে টুর্নামেন্ট চলাকালীন কথা বলা নিষেধ। তবে ঘনিষ্ঠ মহলে অভিজিৎ জানিয়েছেন, খুব সিরিয়াস কিছু কথা হয়নি। এমনকি তাদের মধ্যে বিতর্কিত কোনও কথাও হয়নি। খুব সাধারণ কথাই তাদের মধ্যে হয়েছে। তবে অভিজিৎ ও ধোনির কথা বার্তার ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
এর আগেও ধোনি আম্পায়ারের সঙ্গে বিতের্কে জরিয়েছিলেন। ২০১৯ সালে রাজস্থান রাজস্থান রয়্যাবস বনাম সিএসকে ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের ফলে মেজাজ হারিয়ে বসেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। খেলা চলাকালীন তিনি মাঠে ঢুকে পড়েন এবং আম্পায়ারদের সঙ্গে তীব্র বাদানুবাদে বিতর্কে জরিয়ে পড়েন।
ঘটনাটি ঘটেছিল যখন বেন স্টোকস বল করছিলেন এবং সিএসকের তিন বলে আট রান প্রয়োজন ছিল। স্টোকস একটি বল ফুলটস করেন। প্রথমে আম্পায়ার মনে করেছিলেন বলটি সিএসকে ব্যাটারের কোমরের উচ্চতার উপরে ছিল তাই তিনি নো ঘোষণা করেছিলেন। ধোনির এই ঘটনা আইপিএলের বিতর্কিত ঘটনা গুলির মধ্যে একটা। তবে আইপিএলে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সিএসকে দলের। ৮ ম্যাচের মধ্যে মাত্র ২টি জয় পেয়েছে জয় পেয়েছে সিএসকে। ছয় ম্যাচে হারায় তাদের সংগ্রহে রয়েছে ৪ পয়েন্ট।












Click it and Unblock the Notifications