IPL 2025: দিনে খান কত লিটার দুধ? আইপিএলের মধ্যেই ফিটনেস রহস্য ফাঁস করলেন ধোনি
কোথায় আছে গল্পের গরু গাছে ওঠে। ভারতের ক্রিকেট তারকাদের নিয়ে গল্পকথা মিথের শেষ নেই। নানান জল্পনা কল্পনা তাদের নিয়ে লেগেই থাকে। এমনকি তাদের ব্যক্তিগত জীবনে থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে। আর সেই ক্রিকেটারের নাম যদি হয় মহেন্দ্র সিং ধোনি তাহলে তো কথাই নেই।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিগত পাঁচ বছরের বেশি সময় ধরেই ধোনি এবং ক্রিকেটের সম্পর্ক শুধুমাত্র আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ধোনি মুখ খুললেই এখনও ব্রেকিং নিউজ। তাঁকে নিয়ে চলা দুটি গল্প কথার অবসান ঘটিয়েছেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি নিজেই । একটা সময় প্রবল ভাবেই রটে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনি দিনে ৫ লিটার দুধ পান করেন। কিন্তু এই কথাটা কতটা অবাস্তব সেটা নিয়ে এবার মুখ খুললেন সিএসকে অধিনায়ক।

সিএসকের একটি অনুষ্ঠানে তাঁর দিনে পাঁচ লিটার দুধ খাওয়ার প্রসঙ্গ ওঠে। প্রশ্ন শুনে হেসে ফেলেন ধোনি। তিনি বলেন, আমি দিনে এক লিটার দুধ খেতাম, তার পরেও আরও চার লিটার! কোনও মানুষের পক্ষে এত পরিমাণ দুধ খাওয়া সম্ভব নয়।
ধোনি নাকি খুব লস্যি খেতে পছন্দ করেন এমন গল্পও চালু আছে।। আর সেই লস্যি তৈরির জন্য ব্যবহার করেন ওয়াশিং মেশিন। ওই অনুষ্ঠানে এই প্রসঙ্গ উঠতেই ধোনি হাসতে হাসতে বলেন, আমি লস্যিই খাই না।
চলতি আইপিএলে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারছে না চেন্নাই সুপার কিংস। চোটের জন্য অধিনায়ক ঋতুরাজ ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে দলের দায়িত্ব নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ধোনির নেতৃত্বের এখনও আসার ঝলক দেখা যাচ্ছে না। এই প্রসঙ্গে ধোনি বলেন, আমরা ভালো খেলতে পারছি না। আমাদের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারছে না। ম্যাচগুলোর দ্বিতীয় অংশে শিশির একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে।
Finishing off the rumour in style! 🥛 #WhistlePodu #Yellove🦁💛 @fedexmeisa pic.twitter.com/JPKTramxl7
— Chennai Super Kings (@ChennaiIPL) April 22, 2025
অতীতেও কঠিব পরিস্থিতি থেকে সিএসকে চ্যাম্পিয়ন হয়েছে। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন কাশী বিশ্বনাথন। তিনি বলেছেন, আমরা একটু হলেও হতাশ চলতি বছরে সিএসকে দলের পারফরম্যান্সে। আমরা এখনও পর্যন্ত খুব ভালো ক্রিকেট খেলতে পারেনি কিন্তু আমরা আশা করছি আগামী ম্যাচগুলিতে দল ঘুরে দাঁড়াবে। এর আগে ২০১০ বা ২০২০ সালেও দল খারাপ পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়িয়েছিল।
আইপিএলের খারাপ জায়গায় থাকা দলগুলি এখন হাতিয়ার করছে পুরনো পরিসংখ্যানকেই কারণ মঙ্গলবারই নাইটদের সিইও ভেঙ্কি মাইসোরও উল্লেখ করেছেন, এর আগে তারা কিভাবে টানা ম্যাচ হেরে তারপর চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১৪ সালে
।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications