IPL 2025: রিটেনশনের পর দিওয়ালি অনুষ্ঠানে মাতলেন ধোনি, দেখুন মাহির ভাইরাল ভিডিও

যাবতীয় জল্পনা-কল্পনার অবসান হয়েছে ২৪ ঘণ্টা আগেই। দিওয়ালির সন্ধ্যাটা আরও একবার রঙিন করে দিয়ে ভক্তদের বিরাট উপহার দিয়েছেন ধোনি। সিএসকের রিটেনশন লিস্টে নাম আছে মাহির। আগামী বছরও ধোনিকে আইপিএলের মঞ্চে ফের দেখা যাবে ক্যাপ্টন কুলকে। রিটেনশনের পর দিওয়ালির রাতটা কেমনভাবে কাটালেন মাহি?

আইপিএলে রিটেনশনের পর এমএস ধোনি দিওয়ালি উদযাপন করেছেন পরিবারের সদস্যদের সঙ্গেই। দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার উৎসবের আবহেই গোটা দেশের নজর ছিল আইপিএল রিটেনশনের দিকে। বিশেষ করে চেন্নাই সুপার কিংস দলের দিকে কারণ এই দলেই যে আছেন মহেন্দ্র সিং ধোনি। রিটেনশনের লিস্ট প্রকাশিত হওয়ার পর দিওয়ালি উদযাপনে মাতলেন ধোনি।

প্রাক্তন ভারত এবং সিএসকে অধিনায়ককে দীপাবলি উদযাপন করতে এবং পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের দ্বারা বেষ্টিত একটি দেওয়ালি অনুষ্ঠানে যোগদান করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পুজার্চনা করছেন ধোনি, একইসঙ্গে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও সময় কাটাচ্ছেন। ধোনির দিওয়ালি পালনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

ইতিমধ্যে, আইপিএল ২০২৫ সালের মেগা নিলামের আগে সিএসকে দলের পক্ষ থেকে পাঁচজন ধরে রাখা ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে, ৪ কোটি টাকায় 'আনক্যাপড' খেলোয়াড় হিসেবে দলে আছেন ধোনিও।

সিএসকে দল রিটেন করেছে গত মরশুমের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে ১৮ কোটি টাকায়। মাথিশা পাথিরানাকে ১৩ কোটি টাকাতে ধরে রেখেছে। শিবম দুবে এবার পাচ্ছেন ১২ কোটি, রবীন্দ্র জাদেজা ১৮ কোটিতে সিএসকে দলে থাকছেন। মহেন্দ্র সিং ধোনি এএবার অ্যানক্যাপড ক্রিকেটার ফলে ৪ কোটি তিনি পাচ্ছেন।


ধোনির জন্য বেশ ভালোই লাভ হল সিএসকের। কারণ ধোনি চেন্নাইয়ের লাকি ম্যাসকট। কিন্তু তাঁকেই ৪ কোটিতে পেয়ে গেল সিএসকে। অন্যদিকে কিছুটা ক্ষতি করে সিএসকের ভালোবাসার টানেই থেকে গেলেন ধোনি।

চেন্নাই সুপার কিংস অত্যন্ত অত্যন্ত অঙ্ক কষেই রিটেনশন তালিকা প্রকাশ করেছে। কারণ ধোনির দর কমে গিয়েছে, ৮ কোটি টাকা বেতন কমে গিয়েছে ধোনি। কারণ তিনি বর্তমানে অ্যানক্যাপড ক্রিকেটার।
সব দলই অঙ্ক কষে তাদের রিটেনশনের তা‌লিকা প্রকাশ করেছে। এবার রণকৌশল সাজাতে শুরু করেছে নিিলাম নিয়ে। নভেম্বর মাসের শেষ সপ্তাহেই মেগা নিলাম হওয়ার কথা।সিএসকে দল পন্থকে নিয়ে নিলে কিন্ত সেটা আরও বড় চমক হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+