IPL 2025: কলকাতা নাইট রাইডার্সে আছেন বিভীষণ! চিনে ফেললেন মহেন্দ্র সিং ধোনি, ভাইরাল ভিডিও দেখুন
IPL 2025: আজ কিছুক্ষণ পরেই চেন্নাইয়ের চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি।
এরই মধ্যে ধোনি চিনে ফেললেন কলকাতা নাইট রাইডার্সে থাকা বিভীষণকে! প্রকাশ্যে বিশ্বাসঘাতক বলতেও দ্বিধা করলেন না। মুহূর্তে ভাইরাল ভিডিও।

ডোয়েন ব্র্যাভো দশটি মরশুম খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এই দলের হয়ে আইপিএল খেতাব জেতার সাক্ষী থেকেছেন চারবার। ২০১১ সালে ব্র্যাভো সিএসকেতে যোগ দেন। ২০২২ সাল অবধি খেলেছেন। চেন্নাই সুপার কিংস যখন নির্বাসিত ছিল তখন ২০১৬ সালে এক মরশুম ব্র্যাভো ছিলেন গুজরাত লায়ন্সে।
We've got your brother on our side now, Jaddu 😉
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2025
Love and respect 💛💜 pic.twitter.com/GXVq8S2rze
২০২৩ ও ২০২৪ সালে ব্র্যাভো ছিলেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ। ২০২৩ সালে সিএসকে আইপিএল খেতাব জেতে। ফলে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্য হিসেবে আইপিএল জেতার নজির রয়েছে ব্র্যাভোর। যিনি বর্তমানে কেকেআরের মেন্টর।
ব্র্যাভো চিপকেই খেলেছেন ৩৯টি ম্যাচ। ফলে তাঁর ইনপুট নিশ্চিতভাবেই উপকৃত করবে কেকেআরকে। আর সে কারণেই কেকেআরের জার্সি পরা ব্র্যাভোকে দেখে ধোনি বলে উঠলেন, ট্রেটর ইজ হিয়্যার। অর্থাৎ এই যে বিশ্বাসঘাতক! সঙ্গে সঙ্গে ব্র্যাভো বলেন, লাইফ ইজ সো আনফেয়ার।
চেন্নাই সুপার কিংস ও কেকেআরের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করা হয়েছে। ধোনিকে দেখেই নেটের দিকে যেতে থাকেন ব্র্যাভো। তার আগে রবীন্দ্র জাদেজাকে দেখে জড়িয়ে ধরেন। ধোনিকে ব্র্যাভো বলেন, তিনি প্রথমে নেটে ধোনিকে দেখতে না পেয়ে ভেবেছিলেন হোটেলে গিয়ে দেখা করবেন।
“I didn’t know Thala is here. I’m going to see him” / Legends of Chepauk 🫰💜 pic.twitter.com/G1o7ZchC3x
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2025
ধোনিও ব্র্যাভোকে প্রথমে দেখতে পারেননি। ফলে ভেবেছিলেন ব্র্যাভো বোধ হয় দলের সঙ্গে আসবেন না। কথাবার্তা চলার মধ্যে দুজনের মধ্যে খুনসুটিও চলতে থাকে। এক দশকেরও বেশি তাঁরা একসঙ্গে সিএসকে ড্রেসিংরুমে কাটিয়েছেন। ধোনি ও ব্র্যাভো- দুজনের মুখেই ছিল হাসি। তবে আজ শেষ হাসি কে হাসবেন সেটাই দেখার।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications