IPL 2025: ধোনি প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে গড়লেন অনন্য নজির, পাঞ্জাব কিংস ম্যাচেই বিরাট কীর্তি
IPL 2025: আইপিএলে আরও একটি রেকর্ড স্থাপন করলেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে।
মুল্লানপুরে পাঞ্জাব কিংসের কাছে গতকাল হাই স্কোরিং ম্যাচে পরাস্ত হয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও সেই ম্যাচেই অনন্য নজির মাহির।

আইপিএলে প্রথম উইকেটকিপার হিসেবে দেড়শোটি ক্যাচের মাইলফলক স্পর্শ করেছেন ধোনি। রবিচন্দ্রন অশ্বিনের বলে নেহাল ওয়াধেরার ক্যাচ অসামান্য ক্ষিপ্রতায় তালুবন্দি করেন ধোনি। চলতি আইপিএলে ৪৩ বছরের ধোনির যা উইকেটকিপিং তা লজ্জায় ফেলবে বছর তেইশের উইকেটকিপারদেরও।
আইপিএলে ধোনি ১৫০টি ক্যাচ ধরেছেন। ধোনির পরেই উইকেটকিপারদের মধ্যে রয়েছেন দীনেশ কার্তিক। কার্তিকের আইপিএলে ক্যাচের সংখ্যা ১৩৭। ঋষভ পন্থের রয়েছে ৭৬টি ক্যাচ। কুইন্টন ডি ককের ৬৬টি।
এই ক্রিকেটারদের মধ্যে কার্তিক ও ঋদ্ধিমান অবসর নিয়েছেন। পন্থের ক্যাচের সংখ্যা ধোনির চেয়ে প্রায় অর্ধেক কম। এই পরিস্থিতিতে আইপিএলে ধোনির ১৫০টি ক্যাচের রেকর্ড যে আগামী বেশ কয়েক বছর অক্ষত থাকবে তা বলাই যায়। এমনকী তা থেকে যেতে পারে ধরাছোঁয়ার বাইরেই।
চেন্নাই সুপার কিংসের সময় অবশ্য মোটেই ভালো যাচ্ছে না। পাঁচটির মধ্যে প্রথম ম্যাচে জয় এসেছিল। তারপর থেকে টানা চারটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকার নবম স্থানে ঋতুরাজ গায়কোয়াড়ের দল। শুক্রবার চিপকে কেকেআরের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
THALA! ™
— Star Sports (@StarSportsIndia) April 8, 2025
In the slot & #MSDhoni wastes no time in dispatching it into the stands! 💛
Watch the LIVE action ➡ https://t.co/tDvWovyffE#IPLonJioStar 👉 #PBKSvCSK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/ojCO0jH1GN
গতকাল ২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে সিএসকে তোলে ৫ উইকেটে ২০১। ফলে হারতে হয় ১৮ রানে। ধোনি নেমেছিলেন পাঁচে ব্যাট করতে। একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ধোনি করেন ১২ বলে ২৭ রান।












Click it and Unblock the Notifications