IPL 2025: দলের পারফরম্যান্সে উদ্বেগে নেই সিএসকে সিইও, চাপমুক্তির উপায় বলে দিলেন ধোনি
চলতি আইপিএলে একেবারেই ভালো ছন্দে নেই পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে। ৮ ম্যাচের মধ্যে ছয়টিতেই হারতে হয়েছে চেন্নাইকে। এই পরিস্থিতিতে শুক্রবারে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছে সিএসকে। কঠিন পরিস্থিতি থাকলেও উদ্বেগে নেই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে দলের সিইও কাশী বিশ্বনাথন।
এবারে আইপিএল প্লে অফের সমীকরণ অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের জন্য। চেন্নাই সুপার কিংস এই দুটি দলে সমীকরণ আরও কঠিন কারণ তাদের ছটি করে ম্যাচ বাকি আছে বাকি, ছটি ম্যাচ সব কটিতে জিতলে তবেই তারা ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে।

গ্রুপ পর্বের বাকি ছয় ম্যাচে জিততে হবে, যদিও দল আশানরূপ পারফরম্যান্স পারছে না। যদিও এখনই উগ্বিন্ন হওয়ার মত কিছু দেখছেন না সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা এখনো পর্যন্ত ভালো পারফরম্যান্স করতে পারেনি। আমরা প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছি। আগামী কয়েকটি ম্যাচে আরও উন্নতি করার চেষ্টা করতে হবে। তবে এখনই প্যানিক বাটন প্রেস করার মতো কোনো সময় আসেনি। আমরা সেই ধরনের দল নই। এটা একটা খেলা এখানে হার-জিত হতেই পারে।
অন্যদিকে সানরাইজার্স হায়দারবাদের বিরুদ্ধে ম্যাচে টসে হেরেছেন ধোনি। টস করার সময়ধোনি জানিয়েছেন, মিও টস জিতলে বোলিংই নিতাম, কারণ পরের দিকে শিশিরের প্রভাব পড়বে। শেষ রাতে আমরা সেটা প্রত্যক্ষ করেছি। ফলাফল অনুকূলে না গেলে একটা পদ্ধতি মেনে খেলতে হয় যাতে ক্রিকেটাররা খেলাটা উপভোগ করতে পারেন, তাদের উপর চাপ সৃষ্টি না হয়। কোনও বিভাগেই আমরা ভালো খেলতে পারিনি।। আমি ২০১০ সাল থেকে এটাই বলে আসছি ম্যাচ বাই ম্যাচ নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এখন বাকি সব ম্যাচ নিয়ে ভাবলে হবে না প্রতিটি ম্যাচ নিয়ে পরিকল্পনা করে এগোতে হবে।
এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দারবাদয সিএসকে দলে বেশ কিছু বদল হয়। ধোনির এটি ৪০০তম টি২০ ম্যাচ। দল ভালো খেলতে না পারলেও ক্যাপ্টেন কুল আছেন নিজের মেজাজেই।
ধোনি মাঠ সম্পর্কে কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেন, আমরা জানি না এই পিচ কেমন আচরণ করবে। মাঠকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমার মনে হয় পুরনো লাল মাটির উইকেটই ভাল ছিল। সই উইকেটটি ২০১০ সালের চ্যাম্পিয়ন্স লিগের আগে পর্যন্ত ব্যবহার করা হয়েছিল।












Click it and Unblock the Notifications