IPL 2025: ক্রিকেট মাঠে ফুটবলের তারকারা, ইডেনে জমিয়ে কেকেআর-লখনউ খেলা উপভোগ করলেন ম্যাকলারেনরা
মঙ্গলবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর। তার আগেরদিন সোমবার ইডেনে নয় লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে দেখা গিয়েছিল যুবভারতীতে। সোমবার আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে যুবভারতীতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি এবং জামশেদপুর এফসি। মোহনবাগান এসজির জয়ের সাক্ষী থেকেছিলেন পন্থ।
মঙ্গলবার ইডেনে লখনউ দলকে সমর্থন জানাতে ইডেনে হাজির হলেন মোহনবাগান ফুটবলাররা। আইপিএলের জমজমাট ম্যাচ উপভোগ করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, আলবার্তো- গ্রেগ স্টুয়ার্টরা। আসলে লখনউ দলের কর্ণধারও সঞ্জীব গোয়েঙ্কা। ফলে লখনউ দলকেই সমর্থন করলেন মোহনবাগান এসজির তারকারা।

ইডেনের ভিআইপি বক্সের বাইরে দেখা গেল লখনউ দলের পতাকা নিয়ে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, আলবার্তো- গ্রেগ স্টুয়ার্টরা। ফুটবল মাঠের তারকা হলেও ব্যাট বলের খেলা দারুন উপভোগ করলেন মোহনবাগান এসজির ফুটবলাররা। এই ম্য়াচে শাহরুখ খান উপস্থিত না থাকলেও লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা উপস্থিত ছিলেন। গতকালই মোহনবাগান এসজি আইএসএলের ফাইনালে উঠেছে। ফলে মন খুবই খুশি সঞ্জীব গোয়েঙ্কার। ইডেনেও হাসি মুখে দেখে গেল তাঁকে।
যুবভারতীতে মোহনবাগান বা ইস্টবেঙ্গল ম্যাচ থাকলেই প্রায়ই নজরে আসে নিত্যনতুন টিফোর হয়েছিল ইডেন গার্ডেন্সও একই চিত্র দেখা গেল। কেকেআর এবং শাহরুখ খানকে নিয়ে ইডেনে টিফো নাইট সমর্থকদের, কেকেআরের ম্যাচে অভিনব টিফো তৈরি করেছিল হাওড়ার নাইট ভক্তরা। এই উদ্যোগ নিয়েঠিল 'এসআরকে রয়্যালস হাওড়া'। এই ফ্যান ক্লাবের সদস্যদের দাবি, ইডেনের ইতিহাসের সবচেয়ে বড় টিফো তৈরি করছেন।
Eden-e dhoom dhamaka, songe ache Mariners 🤩#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/l062J7NFKJ
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 8, 2025
পিছিয়ে নেই কলকাতার লখনউ সমর্থকরাও । তারাও ইডনের একটু দূরে মোহনবাগান ক্লাবের সামনে সঞ্জীব গোয়েঙ্কার ব্য়ানার নিয়ে আসেন। বিগত কয়েক বছর ধরেই কলকাতায় কেকেআর-লখনউ খেলা মানে বঙ্গভঙ্গের সামিল। কারণ লখনউ দলের মালিক কলকাতার বিশিষ্ট শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। কলকাতাতে লখনউ দলের একটি ফ্যান ক্লাব ও তৈরি হয়েছে। ফলে মঙ্গলবার ইডেন পুরোপুরি না পরলেও যেটুকু ভরল তাতে ভালোই সমর্থন থাকল লখনউ দলেরও।












Click it and Unblock the Notifications