IPL 2025: সাত বছরের সম্পর্কে ইতি, আরসিবিকে নিয়ে আবেগপ্রবণ বার্তা লিখলেন মহম্মদ সিরাজ
আইপিএলের মঞ্চকে ব্যবহার করে যে সমস্ত ক্রিকেটাররা জাতীয় দলে সুযোগ পেয়েছেন তাঁদের মধ্যে অন্যতম মহম্মদ সিরাজ। আরসিবির জার্সিতে ভারতীয় ক্রিকেটে উত্থায় হয় সিরাজের। টানা সাত মরশুম আরসিবি দলের স্থায়ী সদস্য ছিলেন সিরাজ। অবশষে সেই সম্পর্ক আপাতত ছিন্ন হল। আরসিবি সমর্থকদের জন্য আবেগপ্রবণ বার্তা লিখলেন সিরাজ।
আইপিএল মানেই পেশাদারিত্ব, নিলামে যে দল বেশি টাকা দেবে সেই দলের হয়েই খেলবেন ক্রিকেটাররা। কিন্তু চলতি বছরের গত ৩১ অক্টোবর যখন আরসিবি দল তাদের রিটেন তালিকা প্রকাশ করল তখন অবাক করে দেওয়ার মত ঘটনায় দেখা গেল। বিরাট কোহলিকে ধরে রাখলেও জাতীয় দলের তাঁর সতীর্থ মহম্মদ সিরাজকে রিটেন না করার সিদ্ধান্ত নেয় আরসিবি।

আরসিবিকে বিদায়ী বার্তায় সিরাজ লিখেছেন, আমার হৃদয়ের খুব কাছে থাকবে আরসিবি দলে কাটানো সাতটা বছর। ভালোবাসা, আবেগ আর কৃতজ্ঞতায় ভরে উঠছে আমার হৃদয়, এই দলের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি। প্রথম যখন আরসিবি-র হয়ে খেলতে শুরু করি তখনও ভাবতেই পারিনি আমাদের বন্ধনটা এতটা শক্তিশালী হয়ে যাবে। এই সময়কালে অনেক উত্থান-পতন ছিল। কিন্ত ভক্তদের ভালোবাসা কখনও কমেনি।
একইসঙ্গে সিরাজ আরও উল্লেখ করেছেন, একটা জিনিসের কখনও অভাব ঘটেনি। সেটা হল ভক্তদের সমর্থন। তাঁরা সব সময় উজার করে আমাদের সমর্থন করেছেন। আসলে আরসিবি দলের সমর্থকরাই মূল প্রাণ। আরসিবি শুধু একটা ফ্র্যাঞ্চাইজি নয়, তা যেন হৃদস্পন্দন, যেন নিজের পরিবার।
এখানে থেমে না থেকে সিরাজ আরও বলেছেন, আমরা যতবার মাঠে প্রবেশ করেছি ততবারই সমর্থকদের চোখে একরাশ স্বপ্ন দেখেছি। জিতলে তাঁরা আনন্দে উদ্বেল হয়েছেন, হারলে তাঁদের চোখে জল দেখেছি। পরিশেষে একটা কথাই বলতে চাই আরসিবির মতোন সমর্থক কোথাও নেই।
AUS vs IND: জাতীয় দলে প্রত্যাবর্তনে বিলম্ব! শামিকে দ্রুত অস্ট্রেলিয়া পাঠানোর কথা ভাবেছ না বিসিসিআই
আগামী আইপিএলে গুজরাত দলের হয়ে খেলবেন সিরাজ। শুভমান গিলের নেতৃত্বে খেলবেন সিরাজ। তবে আরসিবি সিরাজের কেরিয়ারে একটা উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবেই থেকে যাবে। আরসিবি যে তাঁর জীবন বদলে দিয়েছেন।












Click it and Unblock the Notifications