IPL 2025: সানরাইজার্স ম্যাচে চার উইকেট সিরাজের, শততম শিকার ঝুলিতে পুরেই সাফল্যের রহস্যভেদ গুজরাত পেসারের

IPL 2025: আইপিএলে বলে থুতু লাগানো যাচ্ছে। এই সিদ্ধান্তে বোলিং করতে সুবিধা হচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার উইকেট নিয়ে এ কথা স্বীকার করে নিলেন মহম্মদ সিরাজ।

হায়দরাবাদ তাঁর নিজের শহর। সেখানেই আইপিএলে শততম উইকেট দখলের নজিরও গড়ে ফেললেন সিরাজ।

IPL 2025

সিরাজ সম্প্রচারকারী সংস্থায় বলেন, আগে বলে থুতু লাগানো যেত না। ফলে ব্য়াটারদের সুবিধা হতো। এখন ফের নিয়ম বদলানোয় লেগ বিফোর বা বোল্ড করার সম্ভাবনা বেড়ে গিয়েছে। আজও প্রথমে যখন দেখি বল স্যুইং হচ্ছিল না, তখন স্টাম্প লক্ষ্য করেই বল করে গিয়েছি।

আজ সিরাজ প্রথম ওভারের পঞ্চম বলেই আউট করে দেন ট্রাভিস হেডকে (৫ বলে ৮)। অভিষেক শর্মাও (১৬ বলে ১৮) সিরাজের শিকার। অভিষেকের উইকেটটি সিরাজ তুলে নেন ৪.৪ ওভারে। ১৯তম ওভারের চতুর্থ ও শেষ বলে অনিকেত ভার্মা (১৪ বলে ১৮) ও সিমরজিৎ সিং (২ বলে ০)-কে সাজঘরে ফেরান সিরাজ।

এদিন তিনি ৪ ওভারে ১৭ রান দিয়ে নিলেন ৪ উইকেট। ডট বলের সংখ্যা ১৭। সিরাজ জানান, যখন ভারতীয় দলের বাইরে ছিলেন তখন বোলিং, ফিটনেস, মানসিক প্রস্তুতির দিকে জোর দিয়েছিলেন। শারীরিকভাবেও তিনি তরতাজা হয়েই আইপিএলে নেমেছেন। উপভোগ করছেন বোলিং।

সিরাজ চলতি আইপিএলে এই প্রথমবার ইনিংসে চার উইকেট নিলেন। আরসিবির বিরুদ্ধে আগের ম্যাচে ১৯ রানের বিনিময়ে নেন তিন উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৪ রান দিয়ে ২ উইকেট। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫৪ রান দিলেও উইকেট পাননি। ফলে দেখাই যাচ্ছে ক্রমাগত পারফরম্যান্সে উন্নতি ঘটাচ্ছেন সিরাজ।

Take a Poll

আইপিএলে অভিষেক শর্মা সিরাজের শততম শিকার। চলতি আইপিএলে পাওয়ারপ্লেতে ষষ্ঠ উইকেটও, যা সর্বাধিক এখনও পর্যন্ত। আজ হায়দরাবাদে টস জিতে ফিল্ডিং নিয়েছিল গুজরাত টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান তোলে সানরাইজার্স। শেষ ওভারে ইশান্ত শর্মা ১৭ রান দেওয়ায় দেড়শো পার করে প্যাট কামিন্সের দল।

নীতীশ কুমার রেড্ডি ৩৪ বলে সর্বাধিক ৩১ রান করেন। ১৯ বলে ২৭ করেন হেইনরিখ ক্লাসেন। ঈশান কিষাণ ১৪ বলে ১৭, কামিন্দু মেন্ডিস ৫ বলে ১ রান করে আউট হন। কামিন্স ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন। ২ বলে ৬ রানে অপরাজিত থাকেন মহম্মদ শামি। প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ২৫ ও সাই কিশোর ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+