DC vs SRH, IPL 2025: আইপিএলে সেরা বোলিং স্টার্কের, এবার প্রথম অল-আউটের নজির গড়ল সানরাইজার্স
DC vs SRH, IPL 2025: চলতি আইপিএলে আজই প্রথম দল হিসেবে টস জিতে ব্যাটিং নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও তারাই এবারের আইপিএলে প্রথম দল যারা অল-আউট হলো।
বিশাখাপত্তনমে শক্তিশাী ব্য়াটিং বিভাগের উপর ভরসা রেখেই জয়ের সরণিতে ফেরার পরিকল্পনা করেছিল সানরাইজার্স। কিন্তু এখন সেই জয় ছিনিয়ে নিতে পুঁজি মাত্র ১৬৩ রানের।

সানরাইজার্স হায়দরাবাদকে শুইয়ে দিলেন মিচেল স্টার্ক একাই। নিজের দ্বিতীয় ও চতুর্থ ওভারে পেলেন ২টি করে উইকেট। তৃতীয় ওভারের প্রথম বলে পেলেন ট্রাভিস হেডের উইকেট। যার নিট ফল চলতি আইপিঅলে স্টার্কের উইকেট-সংখ্যা বেড়ে হলো ৮। আপাতত সর্বাধিক উইকেটশিকারী হিসেবে স্টার্কের মাথায় উঠল বেগুনি টুপি।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে স্টার্ক ৪২ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছিলেন। আজ তাঁর বোলিং ফিগার ৩.৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে পাঁচ উইকেট। স্টার্কের শিকার ঈশান কিষাণ,নীতীশ কুমার রেড্ডি, ট্রাভিস হেড, উইয়ান মুল্ডার ও হর্ষল প্যাটেল।
এই প্রথম আইপিএলে স্টার্ক কোনও ম্যাচে পাঁচ উইকেট নিলেন। ২০১৫ সালে তাঁর সেরা বোলিং ছিল ১৫ রানের বিনিময়ে চার উইকেট। গত বছর ৩৩ রানে চার উইকেট। গত বছর কেকেআরের হয়ে স্টার্ক ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। এবার দিল্লির হয়ে ২ ম্যাচেই তাঁর ঝুলিতে ৮ শিকার।
স্টার্ক আইপিএলে অন্তত চার উইকেট পেলেন এই নিয়ে তিনবার। দুবার ইনিংসে চার উইকেট, এ ছাড়া এদিন প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট। স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের পাশাপাশি কুলদীপ যাদব ৪ ওভারে ২২ রান দিয়ে নিলেন তিন উইকেট। এক উইকেট পান মোহিত শর্মা।
𝙎𝙪𝙣𝙧𝙞𝙨𝙚𝙧𝙨 𝙀𝙖𝙧𝙡𝙮 𝙎𝙚𝙩𝙗𝙖𝙘𝙠 😱
— Star Sports (@StarSportsIndia) March 30, 2025
A big breakthrough for Delhi Capitals as Abhishek’s error sends him back to the dugout early 🤯
Watch the LIVE action on JioHotstar ➡ https://t.co/VU1zRx9cWp #IPLonJioStar 👉 SRH vs DC | LIVE NOW on Star Sports 2 & Star Sports… pic.twitter.com/KL8QFBb2kA
বিশাখাপত্তনমে গরমের মধ্যেই আগুনে বোলিং করে স্টার্ক বলেন, সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। তার বিরুদ্ধে আমাদের পারফরম্য়ান্স অনবদ্য। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে ভালো পারফর্ম করতে পেরে ভালো লাগছে।
হেডকে ষষ্ঠবার আউট করা প্রসঙ্গে মজা করে বললেন, বোধ হয় সে কারণেই হেড প্রথম বল সামলাতে চান না। স্টার্ক বলেন, কখন টি২০ থেকে অবসর নেব তা ঠিক করিনি। খুব বেশি খেলিও না। গত বছর আইপিএলে ফিরেছি। তরুণদের সঙ্গে কথা বলে ভালো লাগে। প্রতিযোগিতামূলক ক্রিকেট উপভোগ করছি বলেই খেলা চালিয়ে যাচ্ছি।
সানরাইজার্স হায়দরাবাদ টস জিতে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায়। পাঁচটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৪১ বলে সর্বাধিক ৭৪ করেন অনিকেত ভার্মা। হেইনরিখ ক্লাসেন করেন ১৯ বলে ৩২। হেড আউট হন ২২ রানে।
অভিষেক শর্মা ১, ঈশান কিষাণ ২, নীতীশ কুমার রেড্ডি ০, অভিনব মনোহর চার, প্যাট কামিন্স ২, উইয়ান মুল্ডার ৯ ও হর্ষল প্যাটেল ৫ রান করেন। ১ রানে অপরাজিত থাকেন মহম্মদ শামি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications