IPL 2025: বল হাতে জ্বলে উঠলেন, নাইটদের রিটেনশনে জায়গা না পেয়ে মুখ খুললেন স্টার্ক
গত মরশুমে রেকর্ড অঙ্কে দলে নিলেও এবার মিচেল স্টার্ককে ছেড়ে দিয়ে চমক দিয়েছে কেকেআর। রিটেনশনের তালিকায় তাঁর নাম রাখেনি কেকেআর টিম ম্যানেজমেন্ট। রিটেনশনের তালিকায় ব্রাত্য হওয়ার পরই বল হাতে জ্বলে উঠেন অজি পেসার। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৩ উইকেট নিেয়ে আগুনে পারফরম্যান্স করলেন, সেই সঙ্গে মুখও খুললেন স্টার্ক।
অস্ট্রেলিয়ান পেসার স্টার্ককে দলে নিতে ২০২৪ সালের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছিল। ফলে সেই রেকর্ড এখনও পর্যন্ত অক্ষত আছে। স্টার্কই আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দামি ক্রিকেটার। কিন্ত এবার নিলামের আগে সর্বোচ্চ সংখ্যায় ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর।

রিটেনশন না হওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন স্টার্ক। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অজি পেসার বলেছেন, 'আমি এখনও তাদের থেকে(কেকেআর) কিছু শুনিনি।এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আমি শুনেছিলান প্যাট কামিন্স ও ট্রাভিস হেডও নিলামে থাকবেন।' কিন্তু দুই অস্ট্রেলিয়ান কেই ধরে রেখেছে হায়দরাবাদ দল। কামিন্সকে ১৮ কোটি এবং হেডকে ১৪ কোটিতে ধরে রেখেছে হায়দরাবাদ।
অস্ট্রেলিয়ান তারকা পেসার ২০২৪ সালের আইপিএলে কেকেআর দলের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন এবং ১৭টি উইকেট নিয়েছেন। যদিও স্টার্ক টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১ এবং ফাইনাল ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে নাইটদের শিরোপা জয়ে একটি বড় ভূমিকা পালন করেছিলেন।
একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে এবার ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি, এই তালিকায় আছেন মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ। ফলে নিলামেই ভাগ্য পরীক্ষা হবে অজি তারকা ক্রিকেটাররদের।












Click it and Unblock the Notifications