IPL 2025: আইপিএলে মার্শ শুধুই ব্যাটার, নয়া ভূমিকায় ব্যবহার করবে লখনউ, অস্ট্রেলীয়রা গুরুত্ব দিচ্ছেন আইপিএলকেই

IPL 2025: আইপিএলের আগে অনেকটাই স্বস্তিতে লখনউ সুপার জায়ান্টস। চোটের কারণে মিচেল মার্শ খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

যদিও আইপিএল খেলার জন্য সবুজ সঙ্কেত পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার টি২০ অধিনায়ক। তবে খেলতে পারবেন শুধু ব্যাটার হিসেবেই।

IPL 2025

জানা যাচ্ছে, আগামী সপ্তাহের গোড়াতেই লখনউ সুপার জায়ান্টস দলে যোগ দেবেন মার্শ। পিঠের চোটের কারণে মার্শ শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজেও খেলতে পারেননি। লোয়ার ব্যাক পেইন অ্যান্ড ডিসফাংশনের সমস্যা ভোগাচ্ছিল তাঁকে। যে কারণে ঘরোয়া ক্রিকেটেও অনেক ম্যাচে নামতে পারেননি।

গত সেপ্টেম্বর থেকেই ডিস্ক প্রবলেম ম্যানেজ করেই খেলতে হচ্ছিল মার্শকে। পরে তা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। গত ফেব্রুয়ারিতে পিঠের সমস্যা সারানোর অভিজ্ঞ চিকিৎসককে দেখান মার্শ। তাঁর পরামর্শে বিশ্রামে থেকে অবস্থার উন্নতি হয়েছে।

সম্প্রতি ব্যাটিংও শুরু করেছেন। তবে যেহেতু তিনি শুধু ব্যাট করবেন, ফলে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দল মার্শকে টপ অর্ডারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে। ১৮ মার্চ মার্শ জাস্টিন ল্যাঙ্গারের প্রশিক্ষণাধীন লখনউ সুপার জায়ান্টস দলের সঙ্গে যোগ দেবেন।

ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন মার্শ। খারাপ ফর্মের কারণেই। তারপর ৭ জানুয়ারি বিগ ব্যাশ লিগে পারথ স্কর্চারসের হয়ে খেলেন। কিন্তু শেষ ২টি ম্যাচে আর খেলতে পারেননি। গত তিন মরশুম দিল্লি ক্যাপিটালসে কাটিয়েছেন মার্শ। তবে সেখানেও তাঁকে চোট-আঘাতের সমস্যা ভুগিয়েছে। গত আইপিএলে চারটি ম্যাচের পরই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দেশে ফেরেন মার্শ।

মার্শকে এবারের নিলাম থেকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। তিনি সানরাইজার্স হায়দরাবাদ, রাইজিং পুণে সুপার জায়ান্টস, পুণে ওয়ারিয়রস, ডেকান চার্জার্সের হয়েও আইপিএলে খেলেছেন। আইপিএল খেলার জন্য প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্কও ফিট বলে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ। তাঁরাও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি।

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা শেফিল্ড শিল্ডের চেয়ে আইপিএলকেই অগ্রাধিকার দিচ্ছেন। সেই তালিকায় রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ট্রাভিস হেড, দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, কেকেআরের স্পেনসার জনসন। দক্ষিণ অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ড ফাইনালে উঠলেও এই ক্রিকেটাররা তাতে খেলবেন না।

একইভাবে কুইন্সল্যান্ড বা পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে না খেলে জেভিয়ার বার্টলেট, জশ ইনগ্লিস, অ্যারন হার্ডিরা পাঞ্জাব কিংসের শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে তাঁরা শুরু থেকেই আইপিএলে খেলতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+