IPL 2025: মিচেল মার্শ ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, চিন্তা বাড়ল লখনউ সুপার জায়ান্টসের

IPL 2025: আইপিএলের আগে চিন্তা বাড়ল লখনউ সুপার জায়ান্টসের। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ।

পিঠের চোটের কারণে চলতি মরশুমে তাঁর আর খেলার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। ফলে আইপিএলে অংশগ্রহণ নিয়েও তৈরি হলো বড় ধোঁয়াশা। মার্শ খেলতে না পারলে বিকল্প খুঁজতে হবে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দলকে।

IPL 2025

মিচেল মার্শের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। সিডনি টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েন। তাঁর জায়গা নেন বিউ ওয়েবস্টার। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭ ইনিংসে মাত্র ৭৩ রান করেন মার্শ। বোলিংও বেশি করতে পারেননি। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন তাঁর ফিটনেস নিয়ে চর্চা চলছিল জোরালোভাবেই।

গত ৭ জানুয়ারি বিগ ব্যাশ লিগে একটি ম্যাচ খেলেন। মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। এরপর শারীরিক ও মানসিকভাবে তরতাজা হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার লক্ষ্যে বিবিএলের শেষ তিনটি ম্যাচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মার্শ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, পিঠের নীচের অংশে ব্যথা রয়েছে মার্শের। শরীরের ওই অংশে কিছু অস্বাভাবিকতাও রয়েছে। সে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মার্শ খেলবেন না। রিহ্যাবে প্রত্যাশিত সাড়া না মেলাতেই মার্শকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে তাঁর ব্যথা ভোগাচ্ছে। ভবিষ্যতের কথা ভেবেই তাঁর রিহ্যাবের মেয়াদ বাড়ানো হলো।

মার্শ আপাতত কিছুদিন বিশ্রাম নেবেন, রিহ্যাব চলছে। কবে তিনি খেলতে পারবেন তা এখনই বলা যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মার্শের বিকল্পের নামও ঘোষণা করবেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ার টি২০ দলের অধিনায়ক মার্শ প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ওডিআই দলকেও নেতৃত্ব দিয়েছেন। ফলে তাঁর না থাকা অজিদের কাছে বড় ধাক্কা।

জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক হতে পারেন মার্শের বিকল্প। ডাক পড়তে পারে বিউ ওয়েবস্টার বা উইল সাদারল্যান্ডের। গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে প্যাট কামিন্সেরও। মার্শ ছিটকে যাওয়ায় স্টিভ স্মিথ বা অন্য কারও নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হতে পারে অজিদের।

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পর ১২ ও ১৪ ফেব্রুয়ারি দুটি ওডিআই খেলবে অস্ট্রেলিয়া। স্মিথ টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন। ওডিআইয়ে অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন ট্রাভিস হেড, জশ ইনগ্লিসরাও। ২০২৩ সালে বিশ্বকাপ জিতেছিল অজিরা। তাতে মিচেল মার্শের অবদান ছিল। পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে শতরানও হাঁকান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+