IPL 2025: ধোনি সিএসকে অধিনায়ক হতেই সমালোচিত মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি! নেটপাড়ায় মিমের বন্যা
IPL 2025: মহেন্দ্র সিং ধোনি আজ ফের যাবেন আইপিএলের ম্যাচে টস করতে। ঋতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোটের কারণে ছিটকে যেতেই ধোনিকে অধিনায়ক করেছে সিএসকে।
চেন্নাই সুপার কিংসের গতকাল নেওয়া এই সিদ্ধান্তে এবার সমালোচিত হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। সরব বিরাট কোহলির ভক্তরাও।

আইপিএলে সবচেয়ে বেশি ২২৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। রোহিত শর্মা ১৫৮টি, বিরাট কোহলি ১৪৩টি ও গৌতম গম্ভীর ১২৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আইপিএলে। ধোনি শেষবার আইপিএলে নেতৃত্ব দিয়েছেন ২০২৩ সালে। বিরাট ও রোহিতেরও তাই।
CSK have not found a replacement for Captain MS Dhoni in past 3 years.
— Selfless⁴⁵ (@SelflessCricket) April 10, 2025
Mumbai Indians are just another RCB without Captain Rohit Sharma.
Those 10 Trophies are not fluke. History will never see captains like them again. pic.twitter.com/nyrOO4tS8k
তবে সেই ধোনিকেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক পদে ফেরাল। রবীন্দ্র জাদেজা বা ঋতুরাজ গায়কোয়াড় সিএসকে অধিনায়ক হিসেবে ব্যর্থ। এর আগেও জাদেজাকে প্রথমে অধিনায়ক করে দলের ব্যর্থতা দেখে ধোনির হাতে তুলে দেওয়া হয়েছিল নেতৃত্বের ব্যাটন। এবার তেমনটাই হলো ঋতুরাজ চোট পাওয়ায়।
Rohit at 35 - Sacked as Captain by MI
— Video Memes (@VideoMemes_VM) April 10, 2025
Dhoni at 43 - Called by CSK to lead again 💥 pic.twitter.com/xJqgTcGMYV
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস ৫ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে রয়েছে নয়ে। টানা চারটি ম্যাচে হেরেছে। মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে আটে, তাদেরও ৫ ম্যাচে ৮ পয়েন্ট। মুম্বইয়ের নেট রান রেট মাইনাস (-) ০.০১০, চেন্নাইয়ের মাইনাস (-) ০.৮৮৯।
POV: After Seeing CSK Captain Changing News!!
— Surya (@SuryaDhoni_07) April 10, 2025
MI Camp be like~ pic.twitter.com/4qwxtJ6pvR
আজ কলকাতা নাইট রাইডার্সকে যদি ধোনির দল হারিয়ে দেয় তাহলে উজ্জীবিত হবেন সমর্থকেরা। পয়েন্ট তালিকাতেও কয়েক ধাপ উঠে আসতে পারবে সিএসকে। ধোনির নেতৃত্বে সিএসকে প্লে-অফে যেতে পারবে বলে আশায় সকলেই।
চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের সফলতম দল। দুই দলই ৫ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। সিএসকে ধোনির নেতৃত্বে, মুম্বই রোহিতের। ধোনিকে সিএসকে ক্যাপ্টেন করতেই নেটপাড়ায় সমালোচিত হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলের সফলতম (যুগ্ম) অধিনায়ক, যিনি ৬ বার আইপিএল খেতাব জিতেছেন (একবার ডেকান চার্জার্সে থাকাকালীন), সেই রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স খেলাচ্ছে ইমপ্যাক্ট সাব হিসেবে। যে রোহিতের নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে সেই রোহিতের লিডারশিপ দক্ষতাকে অগ্রাহ্য করছে মুম্বই।
হার্দিক পাণ্ডিয়া অধিনায়কত্ব করছেন। প্রথম ম্যাচে তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। পাঁচটি ম্যাচের তিনটিতেই রোহিতকে ইমপ্যাক্ট সাব রাখা হয়। একটি ম্যাচে চোটের কারণে খেলেননি রোহিত।
Dhoni desperately wants to over take Rohit Sharma in number of IPL Trophies. 😭 pic.twitter.com/Y55THd8XBi
— Mumbai Indians FC (@MIPaltanFamily) April 10, 2025
নেটাগরিকরা রোহিতের প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের মনোভাব দেখিয়ে কড়া সমালোচনা করছেন। নেটাগরিকদের বক্তব্য, চেন্নাই সুপার কিংস বিগত তিন বছর ধরে অধিনায়ক ধোনির বিকল্প পায়নি। তাই আরসিবি যেখানে ৩২ বছরের বিরাট বা ৩৫-এর রোহিতকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়, সেখানে ৪৩ বছরের ধোনির অভিজ্ঞতায় আস্থা রাখছে সিএসকে। বিরাট অবশ্য নিজেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন।
ধোনি ও রোহিত সম্মিলিতভাবে অধিনায়ক হিসেবে দশবার ট্রফি জিতেছেন। নেটাগরিকদের দাবি, এটা ফ্লুক নয়। তাঁদের মতো অধিনায়কদের দেখা যাবে না আইপিএলে। বিরাট আরসিবি অধিনায়ক না থাকায় সেই দলকে যেমন লাগে, মুম্বই ইন্ডিয়ান্সকেও তেমনই লাগছে বলে অভিমত নেটাগরিকদের। মুম্বই ইন্ডিয়ান্সের যে সমর্থকরা রোহিতকে অধিনায়ক হিসেবে দেখতে চান, তাঁদের আশঙ্কা রোহিতের অধিনায়ক হিসেবে ৫ বার ট্রফি জেতার নজিরকে না পিছনে ফেলে দেন ধোনি!












Click it and Unblock the Notifications