IPL 2025: নাইটদের পরিচিত মুখ থেকে টিম ইন্ডিয়ার ব্রাত্য স্পিনার, নিলামে কাদের টার্গেট করতে পারে মুম্বই?
আইপিএলের ১০ দলের রিটেনশনের তালিকা দীপাবলির সন্ধ্যায় প্রকাশ্যে এসেছিল। ঠিক ১৫ দিন পরেই বিসিসিআইয়ের পক্ষ থেকে নিলামের জন্য চূড়ান্ত ৫৭৪ জনের তালিকা প্রকাশ করা হল। এই তালিকা অনুসারেই দল সাজাতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ এবং তরুণ তিলক ভর্মাকে রিটেন করেছে।
৪১ কোটি টাকা নিলয়ে নিলামে যাবে মু্ম্বই। একটি আরটিএম হাতে আছে মুম্বই দলের। সেটাও অ্যানক্যাপড ক্রিকেটারের জন্য ব্যবহার করতে করা যাবে। এবার নিলামে সেরা দল গঠনের জন্য কাদের টার্গেট করতে পারে মুম্বই দল? সম্ভাব্য সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, নিলামে প্রথমেই বোলারদের দিকে ঝুঁকতে পারে মুম্বই। বুমরাহের পাশাপাশি দ্বিতীয় ভারতীয় পেসার লাগবে। এক্ষেত্রে মুম্বই টার্গেট করতে পারে ভুবনেশ্বর কুমারকে। বয়স বাড়লেও নতুন বলে উইকেট নেওয়ার দক্ষতা কমেনি তাঁর। পাশাপাশি তরুণ বোলারদের মধ্যে হর্ষল প্যাটেলকে নেওয়ার চেষ্টা করতে পারে মুম্বই।
মুম্বইয়ের রিটেনের তালিকা নেই তালিকায় নেই ঈশান কিষাণের নাম। ঈশান কিষাণকে ছেড়ে দেওয়টা অবশ্যই সাহসী সিদ্ধান্ত মুম্বইয়ের। কিন্তু তাঁকে ফের দলে ফেরাতে পারে মুম্বই। কারণ তাদের একজন উইকেটরক্ষক ও ওপেনার লাগবে। ২০২২ সালের নিলামে ১২.২৫ কোটি টাকা দিয়ে নিয়েছিল মুম্বই।
টি২০ ক্রিকেটে অল রাউন্ডার অত্যন্ত কার্যকরী। ফলে বিদেশি অল রাউন্ডারদের মধ্যে মার্কাস স্টইনিসকে টার্গেট করতে পারে মুম্বই। তাঁকে দলে নিসে লোয়ার অর্ডারে ব্যাটিং শক্তিশালী হবে পাশাপাশি বোলিং বিভাগে দক্ষতা বাড়বে।
মুম্বই তার প্রাক্তনী চাহালকেও দলে ফেরাতে পারে। কারণ একজন ভালো স্পিনার লাগবে তাদের। রাজস্থান রয়্যালস চাহালকে ছেড়ে দিয়েছে। ফলে নিলামে তাঁকে নেওয়ার জন্য দর হাঁকতে পারে মুম্বই। বিদেশিদের মধ্যে কুইন্টন ডিকও আছে মুম্বইয়ের সম্ভাব্য তালিকা। কারণ ডি কক, ঈশান জুটি হতে পারে তাদের ওপেনার।
কেকেআরের হয়ে বিগত কয়েক মরশুম ধরেই ধারাবাহিক ভালো খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার। ফলে তাঁকে নিলে মিডল অর্ডার শক্তিশালী হবে। বিদেশিদের মধ্যে লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, জেসন হোল্ডার আছে মুম্বইয়ের সম্ভাব্য তালিকায়। মুম্বই আরটিএম ব্যবহার করে ফেরাতে পারে আকাশ মাধওয়াল, নেহাল ওয়াধেরা, অংশুল কম্বোজ বা নমন ধীরকে।
যদিও মুম্বইয়ের হাতে আছে মাত্র ৪১ কোটি। ফলে কয়েকজন ক্রিকেটারের জন্য তারা বড় দর হাঁকাতে পারবেন, বাকিদের জন্য অঙ্ক কষেই এগোতে হবে।












Click it and Unblock the Notifications