IPL 2025: অর্জুনকে নিল মুম্বই, বাংলাদেশের কেউ নেই আইপিএলে! কাদের সুযোগ মিলল ১০ দলে?

IPL 2025: আইপিএলের মেগা নিলাম দু-দিন ধরে চলল সৌদি আরবের জেদ্দায়। অর্জুন তেন্ডুলকর শেষ লগ্নে ফিরলেন মুম্বই ইন্ডিয়ান্সে। বাংলাদেশের কেউ দল পেলেন না।

৬২ জন বিদেশি-সহ ১৮২ জন ক্রিকেটার রয়েছেন ১০টি দলে। এই দলগুলি গঠন করতে মোট খরচ হলো ৬৩৯.১৯ কোটি টাকা। দেখে নিন কোন দলে কারা রয়েছেন:

IPL 2025

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), নূর আহমেদ (১০ কোটি), রবিচন্দ্রন অশ্বিন (৯.৭৫ কোটি), ডেভন কনওয়ে (৬.২৫ কোটি), খলিল আহমেদ (৪.৮০ কোটি), রাচিন রবীন্দ্র (৪ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি), অংশুল কম্বোজ (৩.৪০ কোটি), রাহুল ত্রিপাঠী (৩.৪০ কোটি), স্যাম কারান (২.৪০ কোটি), গুরজাপনীত সিং (২.২০ কোটি), নাথান এলিস (২ কোটি), দীপক হুডা (১.৭০ কোটি), জেমি ওভার্টন (১.৫০ কোটি), বিজয় শঙ্কর (১.২০ কোটি), বংশ বেদী (৫৫ লক্ষ), সি আন্দ্রে সিদ্ধার্থ (৩০ লক্ষ), রামকৃষ্ণ ঘোষ (৩০ লক্ষ), শেখ রশিদ (৩০ লক্ষ), মুকেশ চৌধুরী (৩০ লক্ষ), কমলেশ নাগারকোটি (৩০ লক্ষ), শ্রেয়স গোপাল (৩০ লক্ষ)।

চেন্নাই সুপার কিংস ৮ জন বিদেশি নিতে পারল না। ৭ বিদেশি-সহ ২৫ জন প্লেয়ার দলে। হাতে পড়ে থাকল ৫ লক্ষ টাকা।

দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি), লোকেশ রাহুল (১৪ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), মিচেল স্টার্ক (১১.৭৫ কোটি), টি নটরাজন (১০.৭৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৯ কোটি), মুকেশ কুমার (৮ কোটি), হ্যারি ব্রুক (৬.২৫ কোটি), অভিষেক পোড়েল (৪ কোটি), আশুতোষ শর্মা (৩.৮০ কোটি), মোহিত শর্মা (২.২০ কোটি), ফাফ দু প্লেসি (২ কোটি), সমীর রিজভি (৯৫ লক্ষ), ডনোভান ফেরেরা (৭৫ লক্ষ), দুষ্মন্ত চামিরা (৭৫ লক্ষ), বিপ্রাজ নিগম (৫০ লক্ষ), করুণ নায়ার (৫০ লক্ষ), মাধব তিওয়ারি (৪০ লক্ষ), মনবন্ত কুমার (৩০ লক্ষ), দর্শন নালকণ্ডে (৩০ লক্ষ), অজয় মণ্ডল (৩০ লক্ষ), ত্রিপুরাণা বিজয় (৩০ লক্ষ)।

দিল্লি ক্যাপিটালস ১১৯.৮০ কোটি টাকা খরচ করে ২৩ জন প্লেয়ার নিয়ে দল গড়ল। হাতে রইল ২০ লক্ষ টাকা। সাতজন বিদেশিকে নিতে পেরেছে দিল্লি।

গুজরাত টাইটান্স: রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫০ কোটি), জস বাটলার (১৫.৭৫ কোটি), মহম্মদ সিরাজ (১২.২৫ কোটি), কাগিসো রাবাডা (১০.৭৫ কোটি), প্রসিদ্ধ কৃষ্ণ (৯.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫০ কোটি), এম শাহরুখ খান (৪ কোটি), রাহুল তেওয়াটিয়া (৪ কোটি), ওয়াশিংটন সুন্দর (৩.২০ কোটি), শেরফান রাদারফোর্ড (২.৬০ কোটি), জেরাল্ড কোয়েটজি (২.৪০ কোটি), সাই কিশোর (২ কোটি), গ্লেন ফিলিপস (২ কোটি), মহীপাল লোমরর (১.৭০ কোটি), গুরনুর ব্রার (১.৩০ কোটি), আরশাদ খান (১.৩০ কোটি), করিম জানাত (৭৫ লক্ষ), জয়ন্ত যাদব (৭৫ লক্ষ), ইশান্ত শর্মা (৭৫ লক্ষ), কুমার কুশাগ্র (৬৫ লক্ষ), নিশান্ত সিন্ধু (৩০ লক্ষ), অনুজ রাওয়াত (৩০ লক্ষ), মানব সুথার (৩০ লক্ষ)।

১১৯.৮৫ কোটি টাকা খরচ করে সাত বিদেশি-সহ ২৫ জন ক্রিকেটারকে নিল গুজরাত টাইটান্স। তাদের হাতে পড়ে রইল ১৫ লক্ষ টাকা।

কলকাতা নাইট রাইডার্স: বেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আনরিখ নরকিয়া (৬.৫০ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রামনদীপ সিং (৪ কোটি), কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), অঙ্গকৃষ রঘুবংশী (৩ কোটি), স্পেনসার জনসন (২.৮০ কোটি), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি), মঈন আলি (২ কোটি), বৈভব অরোরা (১.৮০ কোটি), রভম্যান পাওয়েল (১.৫০ কোটি), অজিঙ্ক রাহানে (১.৫০ কোটি), উমরান মালিক (৭৫ লক্ষ), মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ), অনুকূল রায় (৪০ লক্ষ), লাভনীত সিসোদিয়া (৩০ লক্ষ), ময়াঙ্ক মার্কণ্ডে (৩০ লক্ষ)।

কলকাতা নাইট রাইডার্স ৮ বিদেশির কোটা পূরণ করলেও ২৫ জন প্লেয়ার নিতে পারেনি। ১১৯.৯৫ কোটি টাকা খরচ করে নিল ২১ জনকে। পড়ে রইল ৫ লক্ষ টাকা।

লখনউ সুপার জায়ান্টস: ঋষভ পন্থ (২৭ কোটি), নিকোলাস পুরাণ (২১ কোটি), ময়াঙ্ক যাদব (১১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), আবেশ খান (৯.৭৫ কোটি), আকাশ দীপ (৮ কোটি), ডেভিড মিলার (৭.৫০ কোটি), আবদুল সামাদ (৪.২০ কোটি), আয়ুষ বাদোনি (৪ কোটি), মহসীন খান (৪ কোটি), মিচেল মার্শ (৩.৪০ কোটি), শাহবাজ আহমেদ (২.৪০ কোটি), এইডেন মার্করাম (২ কোটি), শামার জোসেফ (৭৫ লক্ষ), মনিমারান সিদ্ধার্থ (৭৫ লক্ষ), ম্যাথু ব্রিৎজকে (৭৫ লক্ষ), আরশিন কুলকার্নি (৩০ লক্ষ), দিগ্বেশ সিং (৩০ লক্ষ), প্রিন্স যাদব (৩০ লক্ষ), যুবরাজ চৌধুরী (৩০ লক্ষ), আকাশ সিং (৩০ লক্ষ), রাজ্যবর্ধন হাঙ্গারগেকর (৩০ লক্ষ), আরিয়ান জুয়াল (৩০ লক্ষ), হিম্মত সিং (৩০ লক্ষ)।

লখনউ সুপার জায়ান্টস ১১৯.৯০ কোটি টাকার বিনিময়ে ২৪ জন ক্রিকেটারকে নিল। ৮ বিদেশির কোটাও পূরণ হয়নি। নেওয়া হলো ৬ বিদেশিকে। হাতে থাকল ১০ লক্ষ টাকা।

মুম্বই ইন্ডিয়ান্স: জসপ্রীত বুমরাহ (১৮ কোটি), হার্দিক পাণ্ডিয়া (১৬.৩৫ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি), ট্রেন্ট বোল্ট (১২.৫০ কোটি), দীপক চাহার (৯.২৫ কোটি), তিলক বর্মা (৮ কোটি), নমন ধীর (৫.২৫ কোটি), উইল জ্যাকস (৫.২৫ কোটি), আল্লাহ গজনফার (৪.৮০ কোটি), মিচেল স্যান্টনার (২ কোটি), রায়ান রিকেলটন (১ কোটি), রিস টপলি (৭৫ লক্ষ), লিজাড উইলিয়ামস (৭৫ লক্ষ), রবিন মিঞ্জ (৬৫ লক্ষ), কর্ণ শর্মা (৫০ লক্ষ), বেভন জ্যাকবস (৩০ লক্ষ), সত্যনারায়ণ রাজু (৩০ লক্ষ), রাজ বাওয়া (৩০ লক্ষ), অশ্বনী কুমার (৩০ লক্ষ), কৃষ্ণান শ্রীজিৎ (৩০ লক্ষ), বিগ্নেশ পুথুর (৩০ লক্ষ) ।

মুম্বই ইন্ডিয়ান্স ১১৯.৮০ কোটি টাকা খরচ করে ৮ বিদেশি-সহ ২৩ জন ক্রিকেটার নিয়ে দল গড়ল। হাতে থাকল ২০ লক্ষ টাকা।

পাঞ্জাব কিংস: শ্রেয়স আইয়ার (২৬.৭৫ কোটি), অর্শদীপ সিং (১৮ কোটি), যুজবেন্দ্র চাহাল (১৮ কোটি), মার্কাস স্টইনিস (১১ কোটি), মার্কো জানসেন (৭ কোটি), শশাঙ্ক সিং (৫.৫০ কোটি), নেহাল ওয়াধেরা (৪.২০ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (৪.২০ কোটি), প্রভসিমরণ সিং (৪ কোটি), প্রিয়াংশ আর্য (৩.৮০ কোটি), জশ ইনগ্লিস (২.৬০ কোটি), আজমাতুল্লাহ ওমরজাই (২.৪০ কোটি), লকি ফার্গুসন (২ কোটি), বিজয়কুমার ভাইশাক (১.৮০ কোটি), যশ ঠাকুর (১.৬০ কোটি), হরপ্রীত ব্রার (১.৫০ কোটি), অ্যারন হার্ডি (১.২৫ কোটি), বিষ্ণু বিনোদ (৯৫ লক্ষ), কুলদীপ সেন (৮০ লক্ষ), জেভিয়ার বার্টলেট (৮০ লক্ষ), শ্রেয়াংশ শেগড়ে (৩০ লক্ষ), পিলা অবিনাশ (৩০ লক্ষ), মুশির খান (৩০ লক্ষ), হারনূর সিং (৩০ লক্ষ), প্রবীণ দুবে (৩০ লক্ষ)।

পাঞ্জাব কিংস ১১৯.৬৫ কোটি টাকা খরচ করে ৮ বিদেশি-সহ ২৫ জন ক্রিকেটারকেই দলে নিয়েছে। হাতে পড়ে থাকল ৩৫ লক্ষ টাকা।

রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), সঞ্জু স্যামসন (১৮কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), জোফ্রা আর্চার (১২.৫০ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), তুষার দেশপাণ্ডে (৬.৫০ কোটি), ওয়ানিন্দু হাসারঙ্গা (৫.২৫ কোটি), মাহিশ থিকশানা (৪.৪০ কোটি), নীতীশ রানা (৪.২০ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি), ফজলহক ফারুকি (২ কোটি), কোয়েনা মাফাকা (১.৫০ কোটি), আকাশ মাধওয়াল (১.২০ কোটি), বৈভব সূর্যবংশী (১.১০ কোটি), শুভম দুবে (৮০ লক্ষ), যুধবীর সিং (৩৫ লক্ষ), কুমার কার্তিকেয় (৩০ লক্ষ), অশোক শর্মা (৩০ লক্ষ), ক্রুণাল সিং রাঠোর (৩০ লক্ষ)।

রাজস্থান রয়্যালস ১১৯.৭০ কোটি টাকা খরচ করে ২০ জন প্লেয়ার নিয়ে দল গড়ল। মাত্র ৬ জন বিদেশি নিতে পেরেছে তারা। হাতে পড়ে রইল ৩০ লক্ষ টাকা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (২১ কোটি), জশ হ্যাজলউড (১২.৫০ কোটি), ফিল সল্ট (১১.৫০ কোটি), রজত পাটীদার (১১ কোটি), জিতেশ শর্মা (১১ কোটি), ভুবনেশ্বর কুমার (১০.৭৫ কোটি), লিয়াম লিভিংস্টোন (৮.৭৫ কোটি), রসিখ সালাম (৬ কোটি), ক্রুণাল পাণ্ডিয়া (৫.৭৫ কোটি), যশ দয়াল (৫ কোটি),টিম ডেভিড (৩ কোটি), সুযশ শর্মা (২.৬০ কোটি), জ্যাকব বেঠেল (২.৬০ কোটি), দেবদত্ত পাড়িক্কল (২ কোটি), নুয়ান তুষারা (১.৬০ কোটি), রোমারিও শেফার্ড (১.৫০ কোটি), লুঙ্গি এনগিডি (১ কোটি), স্বপ্নিল সিং (৫০ লক্ষ), অভিনন্দন সিং (৩০ লক্ষ), স্বস্তিক চিকারা (৩০ লক্ষ), মোহিত রাঠী (৩০ লক্ষ), মনোজ ভাণ্ডাগে (৩০ লক্ষ)।

আরসিবি ১১৯.২৫ কোটি টাকা খরচ করে ২২ জন প্লেয়ারকে নিল। পড়ে রইল ৭৫ লক্ষ টাকা। আটজন বিদেশিকেই নিয়েছে আরসিবি।

সানরাইজার্স হায়দরাবাদ: হেইনরিখ ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি), ঈশান কিষাণ (১১.২৫ কোটি), মহম্মদ শামি (১০ কোটি), হর্ষল প্যাটেল (৮ কোটি), নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি), রাহুল চাহার (৩.২০ কোটি), অভিনব মনোহর (৩.২০ কোটি), অ্যাডাম জাম্পা (২.৪০ কোটি), সিমরজিৎ সিং (১.৫০ কোটি), ঈশান মালিঙ্গা (১.২০ কোটি), ব্রাইডন কার্স (১ কোটি), জয়দেব উনাদকাট (১ কোটি), কামিন্দু মেন্ডিস (৭৫ লক্ষ), জিশান আনসারি (৪০ লক্ষ), অনিকেত ভার্মা (৩০ লক্ষ), অথর্ব তাইড়ে (৩০ লক্ষ), সচিন বেবি (৩০ লক্ষ) ।

সানরাইজার্স হায়দরাবাদ ১১৯.৮০ কোটি টাকা খরচ করে নিল ২০ জন ক্রিকেটারকে। সাত বিদেশি রয়েছেন। হাতে পড়ে থাকল ২০ লক্ষ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+