IPL 2025: আইপিএলের এলিট লিস্টে হিটম্যান, সিরাজের বলে বোল্ড হওয়ায় রোহিতকে নিয়ে মিমের বন্যা

IPL 2025: আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রোহিত শর্মা ঈর্ষণীয় নজির গড়লেন। সবচেয়ে বেশি চার মারার নিরিখে। যদিও গতকালের ম্যাচে দুটি চার মেরেই আউট হন রোহিত।

রোহিতকে ক্লিন বোল্ড করে চলতি আইপিএলে প্রথম শিকার ঝুলিতে পুরলেন মহম্মদ সিরাজ। তিনি এই প্রথমবার খেলছেন গুজরাত টাইটান্সে।

IPL 2025

মুম্বইয়ের সামনে টার্গেট ছিল ১৯৭ রানের। প্রথম ওভারটি করতে যান মহম্মদ সিরাজ। সামনে রোহিত শর্মা। প্রথম বলে রোহিত রান নিতে পারেননি। পরের দুটি বলেই তিনি দুটি চার মারেন। এর পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।

যদিও এই দুটি বাউন্ডারির সাহায্যে এলিট লিস্টে নিজের নাম লেখালেন রোহিত। চতুর্থ ক্রিকেটার তথা মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে ৬০০টি চার মারার নজির গড়ে। সিরাজের বলে প্রথম চার মারার সঙ্গে সঙ্গেই এই নজির স্পর্শ করেন হিটম্যান।

Take a Poll

আইপিএলে সবচেয়ে বেশি ৭৬৮টি চার মারার নজির রয়েছে শিখর ধাওয়ানের। তিনি খেলেছেন ২২২টি ম্যাচ। বিরাট কোহলি আইপিএলে ২৫৪টি ম্যাচ খেলে ৭১১টি চার মেরেছেন। এই দুজন ছাড়া আর কেউ আইপিএলে সাতশোটি চার মারতে পারেননি।

ডেভিড ওয়ার্নার রয়েছেন তালিকার তিন নম্বরে। তিবি ১৮৪টি আইপিএল ম্যাচে ৬৬৩টি বাউন্ডারি মেরেছেন। রোহিত গতকাল খেললেন ২৫৯তম আইপিএল ম্যাচ। তাতে তিনি আইপিএলে ৬০০টি চার মারার কীর্তি অর্জন করলেন। তাঁর চারের সংখ্যা আপাতত ৬০১। সুরেশ রায়না ২০৫টি ম্যাচে মেরেছেন ৫০৬টি চার।

রোহিত সিরাজের বলে বোল্ড হতেই তাঁকে নিয়ে ছড়িয়েছে নানা মিম। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না সিরাজ। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, নতুন বল না পেলে পরের দিকে সিরাজের কার্যকারিতা কমে আসছে।

আইপিএলে এই প্রথমবার রোহিতকে আউট করলেন সিরাজ। ১১ ইনিংসে সিরাজের মোট ৫৯টি বল খেলে রোহিত ৮২ রান করেছেন। আউট হলেন এই প্রথম। তারপরই সিরাজের কার্যকারিতা নিয়ে রোহিতের বক্তব্যকে স্মরণ করিয়ে কটাক্ষ করেছে নেটাগরিকরা। কেউ কেউ এমনও লিখেছেন যে, আগে তো নতুন বল সামলান, তারপর পুরানো বল নিয়ে জ্ঞান দেবেন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+