IPL 2025: দুই কিংয়ের শো দেখার অপেক্ষায় ইডেন, ক্রিকেট-বিনোদনের মহাধামাকায় চিন্তার কারণ শুধুই বৃষ্টি
প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। শনিবার সন্ধ্যায় আইপিএলের বোধন, এবার তিলোত্তমায় হচ্ছে আইপিএলের উদ্বধোনী আসর। একে আরসিবি ম্য়াচ তার সঙ্গে শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিদের জমকালো পারফরম্যান্স। কেকেআর ম্যাচে কলকাতার অতিরিক্ত পাওনাই থাকে শাহরুখ দর্শন। এক কথায় ক্রিকেট ও বিনোদনের মহাধামাকা।
যেহেতু ২০২৪ সালের আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। তাই এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে কেকেআরের ঘরের মাঠ ইডেনে। দীর্ঘদিন পর আবার ইডেন সাক্ষী থাকতে চলেছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের।আইপিএল মানে শুধু ক্রিকেট নয় একইসঙ্গে ভরপুর বিনোদন সঙ্গে গ্ল্যামারের মিশেল।

বলিউডের মহিলা সঙ্গীত শিল্পীদের মধ্যে বর্তমানে এক নম্বরেই আছেন শ্রেয়া ঘোষাল। আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার সুরে মাততে চলেছে ইডেন গার্ডেন্স। শুধু সুর নয় একইসঙ্গে থাকবে গ্ল্যামার ছটাও। দিশা পাটানি পারফরম্যান্স করবেন।
গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শাহরুখ খান। শুক্রবার রাতেই কলকাতায় চলে এলেন কিং খান।কলকাতা বিমানবন্দরে বাদশা পৌঁছতেই চারিদিকে ভক্তদের চিৎকার শুরু হয়। তিনিও নিরাশ করেননি। ভক্তদের দিকে ফ্লাইং কিস দেন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক সেলিব্রিটিই আসবেন কলকাতায়।
শনিবার সন্ধ্যা ৬.১০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে পারে। ৪৫ মিনিটের একটা শো হবে। নাচ গানের সঙ্গে হবে লেজার শো-ও। সিএবি্র পক্ষ থেকে দর্শকদের বিশেষ ব্যান্ড ও চশমা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের আলো শুধু জ্বলবে, বাতিস্তম্ভের আলো নেভানো থাকবে।
এই প্রসঙ্গে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, এটা একটা হাইপ্রোফাইল ম্যাচ। কেকেআর শেষ মরশুমের চ্যাম্পিয়ন দল। আরসিবি দলে বিরাট কোহলি আছেন। ম্য়াচের আগে দারুন একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে। শাহরুখ খান নিজে সেটা সঞ্চালনা করবে। দর্শকদের বিশেষ একটা ব্যান্ড ও চশমা দেওয়া হবে। অনেক চমক থাকছে। খালি আবহাওয়াটা যেন ভালো থাকে।
Kemon achho bhai? pic.twitter.com/0F0PJbiZ9j
— KolkataKnightRiders (@KKRiders) March 21, 2025
এত আয়োজনের মধ্যেই চিন্তা একটাই সেটা বৃষ্টি। শনিবার সন্ধ্যায় বৃষ্টির আভাস রয়েছে। শুক্রবা্র সন্ধ্যা থেকেই বৃষ্টি হয়। শনিবার শাহরুখ-বিরাটদের মতো নায়কদের উপস্থিতিতে ভিলেন হতে পারে বৃষ্টি।
শনিবার বিসিসিআইয়ের বিশেষ বৈঠক আছে কলকাতায়। আসন্ন মহিলা বিশ্বকাপ ভেন্যু সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। সঙ্গে আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। সিএবিও তৈরি বোর্ডের কাছে নিজেদের দাবিগুলি তুলে ধরতে। সব মিলিয়ে ক্রিকেটের ভরপুর প্যাকেজ থাকছে শনিবার সারাদিন ধরেই।












Click it and Unblock the Notifications