IPL 2025, RR vs KKR Updates: ডি ককের অপরাজিত ৯৭, রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে ছয়ে কেকেআর

IPL 2025, RR vs KKR Updates: চলতি আইপিএলে আজ প্রথম জয়ের সন্ধানে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এটি রাজস্থানের হোম ম্যাচ।

প্রথম ম্যাচে কেকেআরকে হারিয়েছিল আরসিবি। রাজস্থানকে সানরাইজার্স। আজকের ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যানের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2025  RR vs KKR Updates

Mar 26, 2025, 11:08 pm IST

কলকাতার জয়

পাওয়ারপ্লেতে কোনও উইকেট হারায়নি কেকেআর। নারিন না থাকলেও রাহানে ওপেন করেননি। নামানো হয় মঈন আলিকে। সপ্তম ওভারের প্রথম বলে রান আউট হন মঈন (১২ বলে ৫)। এরপর ডি ককের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। রাহানে একাদশ ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন, ওয়ানিন্দু হাসারঙ্গার শিকার হয়ে। রাহানে করেন ১৫ বলে ১৮। কেকেআর উইকেট হারালেও অন্য প্রান্ত আগলে রেখে নিজের ছন্দে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন ডি কক। তিনি এদিন অর্ধশতরান পূর্ণ করেন ৩৫ বল খেলে। রাহানে আউট হওয়ার পর ব্যাট করতে নামে সাবলীলভাবে খেলতে থাকেন ইমপ্যাক্ট সাব অঙ্গকৃষ রঘুবংশী। ডি কক আর রঘুবংশীর জুটি ভাঙতে পারেননি রাজস্থান রয়্যালসের বোলাররা। কেকেআর জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৭.৩ ওভারেই। জয় ৮ উইকেটে। ডি কক অপরাজিত থাকলেন ৬১ বলে ৯৭ রান করে। মেরেছেন ৮টি চার ও ৬টি ছয়। ছয় মেরে ম্যাচ জেতালেন ডি কক। রঘুবংশী অপরাজিত থাকলেন ১৭ বলে ২২ রানে। ৩ ওভারে ৩৪ রান দিয়ে একমাত্র উইকেটটি পান ওয়ানিন্দু হাসারঙ্গা। ১৮তম ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে জোফ্রা আর্চার দুটি ওয়াইড বল করেন। ডি ককের শতরান আটকাতে। কেন না, এই দুটি ওয়াইড না হলে একটি চার ও একটি ছয় মেরে শতরানের সুযোগ থাকতো ডি ককের। এদিনের জয় কেকেআরকে রাখল পয়েন্ট তালিতার ছয় নম্বরে।
Mar 26, 2025, 10:26 pm IST

ডি ককের অর্ধশতরান

কুইন্টন ডি কক ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। কেকেআর ১১ ওভারে ২ উইকেটে ৮০। ডি কক ৩৭ বলে ৫৩ রানে অপরাজিত। ২ বলে ২ রানে ক্রিজে অঙ্গকৃষ রঘুবংশী। মঈন আলি ১২ বলে ৫ রানে রান আউট। অজিঙ্ক রাহানে ১৫ বলে ১৮ রান করে ওয়ানিন্দু হাসারঙ্গার শিকার।
Mar 26, 2025, 9:58 pm IST

পাওয়ারপ্লেতে কেকেআর তুলল ৪০ রান

প্রথম ৬ ওভারের শেষে কেকেআর বিনা উইকেটে ৪০। কুইন্টন ডি কক ২৫ বলে ৩৪ ও মঈন আলি ১১ বলে ৪ রানে অপরাজিত।
Mar 26, 2025, 9:22 pm IST

কেকেআরের টার্গেট ১৫২

চলতি আইপিএলে প্রথম জয় পেতে কলকাতা নাইট রাইডার্সের দরকার ১৫২ রান। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলল রাজস্থান রয়্যালস। ২টি করে উইকেট নিলেন বৈভব অরোরা, হর্ষিত রানা, মঈন আলি ও বরুণ চক্রবর্তী। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বাধিক ২৮ বলে ৩৩ রান করেন ধ্রুব জুরেল। তিনি পাঁচটি চার মেরেছেন। ২টি করে চার ও ছয়ের সাহায্যে ২৪ বলে ২৯ রান করেন যশস্বী জয়সওয়াল। অধিনায়ক রিয়ান পরাগ করেন ১৫ বলে ২৫। তবে তাঁরা যেভাবে শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন তাতে সরব নেটাগরিকরা। সঞ্জু স্যামসন ১১ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। নীতীশ রানা পুরানো দলের বিরুদ্ধে ৯ বলে ৮ রান করেন। ওয়ানিন্দু হাসারঙ্গাকে ব্যাটিং অর্ডারে তুলে আনার রণকৌশলও কাজে লাগেনি। হাসারঙ্গা ৪ বলে ৪ রান করেন। বড় রান তোলার লক্ষ্যে স্যামসনের জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে শুভম দুবেকে নামানো হয়। তিনিও ১২ বলে ৯ রানের বেশি করতে পারেননি। শিমরন হেটমায়ার করেন ৮ বলে ৭। জোফ্রা আর্চারের সংগ্রহ ১৬ বলে ৭। মাহিশ থিকশানা ১ ও তুষার দেশপাণ্ডে ২ রানে অপরাজিত থাকেন। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। মাঝের ওভারেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ওঠে ৫৬ রান, রান রেট ছিল ৬.২২। এই ওভারের মধ্যে পাঁচটি উইকেট হারায় রাজস্থান রয়্যালস। শেষ ৫ ওভারে রাজস্থান তোলে ৪১, তিন উইকেট খুইয়ে। বৈভব অরোরা ৪ ওভারে ৩৩, হর্ষিত রানা ৪ ওভারে ৩৬, মঈন আলি ৪ ওভারে ২৩ ও বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৭ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। সুনীল নারিনের অসুস্থতার কারণে আজ কেকেআরের হয়ে প্রথম ম্যাচ খেললেন মঈন। স্পেনসার জনসন ৪ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট নেন।
Mar 26, 2025, 8:48 pm IST

১৫ ওভারের মধ্যে ৬ উইকেট

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চাপে রাজস্থান রয়্যালস। ১৫ ওভারের শেষে স্কোর ৬ উইকেটে ১১০। নীতীশ রানা ৯ বলে ৮ ও শুভম দুবে ১২ বলে ৯ রানে আউট হয়েছেন। দুটি করে উইকেট দখল করেছেন বৈভব অরোরা, মঈন আলি ও বরুণ চক্রবর্তী। বৈভব ৪ ওভারে ৩৩ ও মঈন ৪ ওভারে ২৩ রান দেন।
Mar 26, 2025, 8:23 pm IST

চাপে রাজস্থান

১০ ওভারের শেষে রাজস্থান রয়্যালস ৪ উইকেটে ৭৬। যশস্বী জয়সওয়াল ২৯, সঞ্জু স্যামসন ১৩, রিয়ান পরাগ ২৫ ও ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ রানে আউট হয়েছেন। বরুণ চক্রবর্তী ২টি এবং মঈন আলি ও বৈভব অরোরা একটি করে উইকেট নিয়েছেন।
Mar 26, 2025, 8:02 pm IST

পাওয়ারপ্লে শেষ

পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে রাজস্থান রয়্যালস ১ উইকেটে ৫৪। যশস্বী জয়সওয়াল ১৭ বলে ২৫ ও অধিনায়ক রিয়ান পরাগ ৮ বলে ১৫ রানে অপরাজিত। বৈভব অরোরার বলে বোল্ড হয়েছেন সঞ্জু স্যামসন (১১ বলে ১৩)।
Mar 26, 2025, 7:11 pm IST

রাজস্থান রয়্যালসে ১টি পরিবর্তন

রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা। পরিবর্ত- কুণাল রাঠোর, শুভম দুবে, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয় সিং, কোয়েনা মাফাকা।
Mar 26, 2025, 7:10 pm IST

কেকেআরের দল

কলকাতা নাইট রাইডার্স- কুইন্টন ডি কক (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, মঈন আলি, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, স্পেনসার জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। পরিবর্ত- অঙ্গকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লুভনিথ সিসোদিয়া, আনরিখ নরকিয়া।
Mar 26, 2025, 7:03 pm IST

নারিন নেই

সুনীল নারিন অসুস্থ। তাঁর জায়গায় খেলছেন মঈন আলি। রাজস্থান রয়্যালস ফজলহক ফারুকির জায়গায় খেলাচ্ছে ওয়ানিন্দু হাসারঙ্গাকে।
Mar 26, 2025, 7:01 pm IST

টস জিতল কেকেআর

আইপিএলের ম্যাচে গুয়াহাটিতে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ রাজস্থান রয়্যালসকে। উইকেট ভালো, বললেন রাহানে।
Mar 26, 2025, 7:00 pm IST

কেকেআরের হয়ে প্রথম খেলবেন মঈন আলি

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আজ প্রথমবার খেলবেন মঈন আলি। তাঁর হাতে দলের ক্যাপ তুলে দিলেন ডোয়েন ব্র্যাভো।
Mar 26, 2025, 5:29 pm IST

গুয়াহাটিতে কেকেআরের প্রতি বিপুল সমর্থন

আজকের ম্যাচ রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ। যদিও কেকেআরকে নিয়ে তুমুল আগ্রহ। টিম বাস দেখতে রাস্তার দু-ধারে প্রচুর মানুষ। সবমিলিয়ে কলকাতার কাছেই, গুয়াহাটিকে নিজেদের দ্বিতীয় হোম গ্রাউন্ড বলে উল্লেখ করলেন বোলিং কোচ ভরত অরুণ।
Mar 26, 2025, 5:27 pm IST

কামাখ্যা মন্দিরে কেকেআর

আজকের ম্যাচে নামার আগে কামাখ্যা মন্দিরে পুজো দিল কলকাতা নাইট রাইডার্স। পুজো দিতে পেরে খুব ভালো লাগছে। কেকেআরকে দেওয়া সাক্ষাৎকারে বললেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। যিনি এর আগে রাজস্থান রয়্যালসকে নেতৃত্বও দিয়েছেন।
Mar 26, 2025, 5:23 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে কলকাতা ও রাজস্থানের দ্বৈরথ হয়েছে ৩০টি। যার মধ্যে খেলা হয়েছে ২৮টি, ২টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। ১৪টি করে ম্যাচ জিতেছে দুই দলই। গত বছর আইপিএলে গুয়াহাটিতে দুই দলের সর্বশেষ দ্বৈরথটি বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল।
Mar 26, 2025, 5:22 pm IST

প্রথম পয়েন্টের সন্ধানে

আইপিএলে রাজস্থান রয়্যালসের হোম ম্যাচে গুয়াহাটিতে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। যারাই জিতবে তারাই এবারের আইপিএলে প্রথম জয়ের সাক্ষী থাকবে।

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+