Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: মার্শকে ছাড়াই দুরন্ত জয়ে তিনে লখনউ সুপার জায়ান্টস, মার্করাম ও পুরাণের অর্ধশতরান, দুইয়ে নামল গুজরাত

IPL 2025: মিচেল মার্শকে ছাড়াই ঘরের মাঠে দুরন্ত জয় ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার পুত্র শাশ্বতর জন্মদিনে যা স্মরণীয় উপহার হয়ে রইল।

পয়েন্ট তালিকার শীর্ষে থেকে খেলতে নামা গুজরাত ম্যাচে ছিল তাদের ব্যাটিংয়ের প্রথম ১২ ওভার। তার পর থেকেই রাশ চলে যায় লখনউয়ের হাতে। গুজরাতের বোলারদের ক্লাব স্তরের মানে নামিয়ে আনলেন এইডেন মার্করাম, নিকোলাস পুরাণরা।

IPL 2025

টস জিতে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠান। গুজরাত টাইটান্সের ১২ ওভারের শেষে স্কোর ছিল বিনা উইকেটে ১২০। সেখান থেকে তারা ২০ ওভারে তোলে ৬ উইকেটে ৮০।

অধিনায়ক শুভমান গিল ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৮ বলে সর্বাধিক ৬০ রান করেন। বি সাই সুদর্শন সাতটি চার ও ১টি ছয়ের সাহায্যে করেন ৩৭ বলে ৫৬। জস বাটলার ১৪ বলে ১৬, ওয়াশিংটন সুন্দর ৩ বলে ২, শেরফান রাদারফোর্ড ১৯ বলে ২২, রাহুল তেওয়াটিয়া ১ বলে শূন্য রানে আউট হন।

এম শাহরুখ খান ৬ বলে ১১ ও রশিদ খান ২ বলে ৪ রানে অপরাজিত থাকেন। শার্দুল ঠাকুর ৪ ওভারে ৩৪ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন। দিগ্বেশ রাঠী ৪ ওভারে ৩০ ও আবেশ খান ৪ ওভারে ৩২ রান দিয়ে ১টি করে উইকেট তুলে নেন। আকাশ দীপ ৩ ওভারে ৩৩ ও এইডেন মার্করাম ১ ওভারে ১৫ রান দিয়ে উইকেট পাননি।

কন্যার অসুস্থতার কারণে এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস পায়নি মিচেল মার্শকে। যিনি চলতি আইপিএলে পাঁচটি ম্যাচে চারটিতেই অর্ধশতরান হাঁকিয়েছেন। মার্শের পরিবর্তে ওপেন করেন পন্থ। আইপিএলে তিনি ৯ বছর পর ওপেন করলেন।

পন্থ কেরিয়ারের বেশিরভাগটাই খেলেছেন চার নম্বরে। ২০১৬ সালে নিজের প্রথম আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে চারটি ইনিংসে ওপেন করেন। সেবার তাঁর সর্বাধিক রান ছিল গুজরাত লায়ন্সের বিরুদ্ধে। আইপিএলে ৯ বছর পর ফের ওপেন করলেন গুজরাত টাইটান্স ম্যাচে।

পাওয়ারপ্লেতে গুজরাত টাইটান্স যেখানে বিনা উইকেটে ৫৪ রান তুলেছিল, সেখানে প্রথম ৬ ওভারে লখনউ সুপার জায়ান্টস কোনও উইকেট না হারিয়ে তোলে ৬১। সপ্তম ওভারের দ্বিতীয় বলে পন্থ ১৮ বলে ২১ রানে বোল্ড হন। চারটি চার মেরেছেন। ওপেনিং জুটি ভাঙে ৬৫ রানে।

এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এইডেন মার্করাম ও নিকোলাস পুরাণ। ১১.১ ওভারে জলের ১২৩ রানের মাথায় সাজঘরে ফেরেন মার্করাম। প্রসিদ্ধ কৃষ্ণর বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়েন শুভমানের হাতে। মার্করাম ৯টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩১ বলে ৫৮ রান করলেন।

নিকোলাস পুরাণকে এদিনই চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় টপকে গিয়েছিলেন সাই সুদর্শন। যদিও কিছুক্ষণের মধ্যেই কমলা টুপির দখল নিলেন পুরাণ। তিনি ১টি চার ও সাতটি ছয়ের সাহায্যে করলেন ৩৪ বলে ৬১। ১৫.২ ওভারে তিনি রশিদ খানের বলে শাহরুখ খানের হাতে ক্যাচ দেন।

লখনউয়ের তৃতীয় উইকেট পড়ে ১৫৫ রানে। এরপর পন্থের দলের রান তোলার গতিতে কিছুটা রাশ টানেন গুজরাতের বোলাররা। ১৯তম ওভারের চতুর্থ বলে ওয়াশিংটন সুন্দর বোল্ড করেন ডেভিড মিলারকে (১১ বলে ৭)। ১৭৪ রানে চতুর্থ উইকেট হারায় লখনউ। জেতার সমীকরণ দাঁড়ায় ৮ বলে ৭ রান দরকার।

প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২৮ এবং রশিদ খান ৪ ওভারে ৩৫ রান দিয়ে ১টি করে উইকেট নেন। মহম্মদ সিরাজ ৪ ওভারে ৫০, আরশাদ খান ২ ওভারে ১১ রান দিয়েছেন উইকেট পাননি। আর
সাই কিশোর ১ ওভারে ২৪ রান দিয়েছিলেন, পুরাণের দাপটে। তারপর তাঁকে শেষ ওভারে আক্রমণে আনেন গিল। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। এই ওভারের দ্বিতীয় বলে আয়ুষ বাদোনি স্যুইপের সাহায্যে চার মেরে গুজরাতের রান ছুঁয়ে ফেলেন। শেষে জয় নিশ্চিত হয় তৃতীয় বলে। ছক্কা মেরে ৬ উইকেটে ম্যাচ জেতান বাদোনি।

বাদোনি অপরাজিত থাকলেন ২০ বলে ২৮ রান করে। ২টি চার ও ১টি ছয় মেরেছেন। আবদুল সামাদ ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন। সাই কিশোর ১.৩ ওভারে দিলেন ৩৫ রান। এই ম্যাচে হারায় গুজরাত নেমে গেল পয়েন্ট তালিকার দুইয়ে। ৬ ম্যাচে তাদের রয়েছে ৮ পয়েন্ট।

গুজরাতের নেট রান রেট ১.০৮১। দিল্লির ৪ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ১.২৭৮। লখনউ উঠে এলো তিনে, তাদেরও ৬ ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেট ০.১৬২। কেকেআর চলে গেল চারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+