IPL 2025: ধোনি, রোহিত ও বিরাটের কীর্তি ছুঁলেন কেকেআরের মণীশ! আইপিএলের ঈর্ষণীয় রেকর্ড থেকে কেন বঞ্চিত জাদেজা?

IPL 2025: আইপিএলে ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যাট করতে নেমে ঈর্ষণীয় কীর্তি স্পর্শ করলেন মণীশ পাণ্ডে। গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

২০০৮ সাল থেকে চলতি আইপিএলে প্রতি মরশুমে মাঠে নামার নজির গতকাল পর্যন্ত ছিল মাত্র তিনজনের। সেই তালিকায় ক্রিকেটারের সংখ্যা বেড়ে হলো ৪।

IPL 2025

আইপিএলে ২০০৮ সাল থেকে আজ অবধি মহেন্দ্র সিং ধোনি ২৬৭টি ম্যাচ খেলেছেন। এখনও অবধি আইপিএলে সর্বাধিক ম্য়াচ খেলার রেকর্ডটি ধোনির দখলেই রয়েছে। চেন্নাই সুপার কিংস যখন নির্বাসিত ছিল তখন ধোনি খেলেন পুণে ফ্র্যাঞ্চাইজিতে।

ধোনির মতোই প্রতিটি আইপিএল মরশুমে মাঠে নামার নজির রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির। রোহিত ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে মোট ২৬০টি ম্যাচ খেলেছেন। ধোনি যেমন বেশিরভাগ খেলেছেন চেন্নাইয়ের হয়ে, রোহিত তেমনই মুম্বইয়ের হয়ে।

রোহিত শর্মা ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্স- দুই দলের হয়েই আইপিএল খেতাবও জিতেছেন। আইপিএলে অধিনায়ক হিসেবে পাঁচবার করে আইপিএল খেতাব জেতার রেকর্ড রয়েছে ধোনি ও রোহিতের, ৫ বার করে। বিরাট কোহলি ২০০৮ সাল থেকে রয়েছেন আরসিবিতে। আজ পর্যন্ত খেলেছেন ২৫৪টি ম্যাচ।

আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় তিনে রয়েছেন দীনেশ কার্তিক। তিনি দিল্লি, গুজরাত, কলকাতা, পাঞ্জাব, মুম্বই ও শেষে বেঙ্গালুরুর হয়ে মোট ২৫৭টি ম্যাচ খেলেছেন। ফলে সর্বাধিক আইপিএল ম্যাচ খেলার নিরিখে কার্তিককে কোহলির টপকে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

ধোনি, রোহিত ও বিরাট ২০০৮ সাল থেকে এবারের আইপিএল অবধি প্রতি মরশুমে মাঠে নেমেছেন। সেই তালিকায় যোগ হলো মণীশ পাণ্ডের নাম। মণীশই চতুর্থ ক্রিকেটার যিনি প্রতিটি আইপিএলে কোনও না কোনও ম্য়াচ খেলেছেন। মণীশ প্রথম আইপিএলে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে।

এরপর তিনি আরসিবি, পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া, কেকেআর, সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিালসের হয়ে মোট ১৭২টি ম্যাচ খেলেছেন। ব্যাট করতে নেমেছেন ১৬০টি ইনিংসে। ২০০৯ সালের আইপিএলে মণীশ একটি শতরানও হাঁকান।

মণীশ সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন কেকেআরেই। গতবারের পর এবারও তিনি কেকেআরে। গত আইপিএলে একটি ম্যাচ খেলেছিলেন। গতকাল তাঁর খেলার কথা ছিল না। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের জেরে মণীশকেই ইমপ্যাক্ট সাব হিসেবে নামায় কেকেআর। ফলে বৈভব অরোরাকে নামানো যায়নি বোলিংয়ের সময়। মনীশ গতকাল করেন ১৪ বলে ১৯ রান।

এই এলিট লিস্টে থাকতে পারতেন রবীন্দ্র জাদেজা। তিনিও ২০০৮ সাল থেকেই আইপিএল খেলছেন। তবে ধোনি, রোহিত, বিরাটের পাশে তাঁর নাম ঠাঁই পায়নি তার কারণ ২০১০ সালের আইপিএলে নির্বাসিত হন জাড্ডু। রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থাতেই তিনি কথা বলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার ব্যাপারে। তারই জেরে জাদেজাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+