IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে বিরাট বদল, সাফল্যের সন্ধানে প্রাক্তন কোচেই আস্থা পাঁচবারের চ্যাম্পিয়নদের
আইপিএলা শুরুর আগেই বড় বদল মুম্বই ইন্ডিয়ান্স দলে। গত কয়েক মরশুম ধরেই সাফল্য নেই মুম্বই ইন্ডিয়ান্স দলের। ২০২৪ সালের আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিক পাণ্ডিয়াকে। তার জন্য বিতর্কের ঝড় উঠে। কিন্তু মাঠে পারফরম্যান্স আরও তলানিতে ঠেকে। এই পরিস্থিতিতে কোচ বদলের পথেই হাঁটল মুম্বই শিবির।
মুম্বই দলের কোচের পদে ফেরানো হল মাহেল জয়বর্ধনেকে। এরআগে শ্রীলঙ্কার কিংবদন্তির প্রশিক্ষণে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচ বছর খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। জয়াবর্ধনের কোচিংয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে। মার্ক বাউচার মাঝে দুই মরশুমের জন্য কোচ হয়েছিলেন। প্রাক্তন কোচ জয়বর্ধনের ওপর আস্থা রাখল মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে মাহেলা জয়াবর্ধনকে ফিরে পেয়ে আমরা রোমাঞ্চিত। তাঁর নেতৃত্ব, জ্ঞান এবং খেলার প্রতি অনুরাগের ফলে সর্বদা মুম্বই ইন্ডিয়ান্স দল উপকৃত করেছে। গত দুই মরশুমে মার্ক বাউচারের অবদানের জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাতে চাই। তিনি তাঁর সময়কালে দক্ষতার শীর্ষে ছিলেন। তিনি এখন মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের অবিচ্ছেদ্য সদস্য হয়ে উঠেছেন।'
𝟙𝟟, 𝟭𝟴, 𝟙𝟡, 𝟚𝟘, 𝟮𝟭, 𝟮𝟮 & 𝗔𝗚𝗔𝗜𝗡!
— Mumbai Indians (@mipaltan) October 13, 2024
Welcome back, 𝗛𝗲𝗮𝗱 𝗖𝗼𝗮𝗰𝗵 𝗠𝗮𝗵𝗲𝗹𝗮 𝗝𝗮𝘆𝗮𝘄𝗮𝗿𝗱𝗲𝗻𝗲 💙#MumbaiMeriJaan #MumbaiIndians | @MahelaJay pic.twitter.com/c1OvP9OZSZ
প্রথম দফায় প্রধান কোচের দায়িত্ব শেষে ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন ছিলেন জয়বর্ধনে। ২০২২ সালে ফ্র্যাঞ্চাইজিটির গ্লোবাল টিমের হেড হিসেবে দায়িত্ব নেন। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকা চারটি দলের কোচিং এবং স্কাউটিং সংক্রান্ত বিষয়গুলি তত্ত্বাবধান করেছেন। এই দলগুলো হল- আইপিলে মুম্বই ইন্ডিয়ান্স, সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০তে এমআই এমিরেটস, এসএ-২০তে এমই কেপটাউন এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এমআই নিউইয়র্ক।
এবার জয়াবর্ধনের সামনে বড় চ্যালেলঞ্জ। মুম্বই দলকে ফের সাফল্য এনে দেওয়া। মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক পদে হার্দিক থাকবেন নাকি সেখানেও বদল হবে সেটা নিয়েও চর্চা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications