Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: লখনউতে গিয়েও মোহনবাগানের জন্য গর্বিত হলেন গোয়েঙ্কা, চেন্নাই ম্যাচের আগেই পন্থদের জন্য বিরাট সুখবর

লিগ শিল্ডের পর আইএসএল ট্রফিও জিতেছে মোহনবাগান এসজি। খুশি মন নিয়েই কলকাতা থেকে লখনউ গিয়েছেন সঞ্জীয় গোয়েঙ্কা। লখনউ দলের টিম হোটেলে তাঁর জন্য অপেক্ষা করছিল আরও চমক। ভারতসেরা মোহনবাগান। নবাবের শহরে গিয়েও সবুজ মেরুনের সাফল্যে গর্বিত হলেন সঞ্জীব গোয়েঙ্কা।

সোমবার ঘরের মাঠে সিএসকে দলের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। নিজের দল লখনউ সুপার জায়ান্টসকে সমর্থন জানাতে সোমবার সকালেই লখনউ গিয়েছে মোহনবাগান এসজির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। টিম হোটেলে তাঁকে স্বাগত জানানো হল অভিনব কায়দায়।

Lucknow Super Giants

মোহনবাগান এসজির পক্ষ থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা গিয়েছে,, লখনউয়ে টিম হোটেলে ঢুকছেন সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর টি-শার্টের কলারের রঙ সবুজ মেরুন। তাঁর চোখে মুখে খুশির ঝিলিক। দ্বিমুকুট জয়ের আনন্দ এখনও শেষ হয়নি কলকাতার বিশিষ্ট শিল্পপতির।।

সঞ্জীব গোয়েঙ্কাকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করেছিলেন হোটেল কর্তৃপক্ষ। লবিতে হোটেলের কর্মচারীরা কয়েকটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। বার্তা ছিল মোহনবাগান এসজির আইএসএল কাপ জেতার আনন্দ ভাগ করে নিচ্ছে লখনউয়ের হোটেলটিও। হোটেলে প্রবেশের পরই মোহনবাগান এসজির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। হোটেলের লবিতে গানও বাজছিল আমাদের সূর্য মেরুন। কলকাতার শিল্পপতিও আবেগপ্রবণ হয়ে যান, তিনিও পাল্টা ধন্যবাদ জানান।

সঞ্জীব গোয়েঙ্কা আইএসএল ট্রফি জেতার পর বলেছিলেন, এটা পুরোপুরি আমাদের সমর্থকদের আশীর্বাদ। সমর্থকদের শুভ কামনার জন্যই আমরা এই সাফল্য পেয়েছি। আমাদের আবেদন আরও সমর্থন করতে থাকুন। আমরা আরও সাফল্য আনব। এটা অভূতপূর্ব বিষয় একইসঙ্গে লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি জয় করলাম।

জল্পনা উঠেছিল, পয়লা বৈশাখের দিন এক সাথে ট্রফি ও শিল্ড নিয়ে মোহনবাগান ক্লাব তাঁবুতে যাবেন সঞ্জীব গোয়েঙ্কা। নববর্ষের সকালে সঞ্জীব গোয়েঙ্কা সম্ভবত মোহনবাগান ক্লাবে আসছেন না কারণ আজ লখনউ সুপার জায়ান্টস বনাম সিএসকে খেলা রয়েছে ফলে সেই ম্যাচে তিনি উপস্থিত থাকবেন। রাতে ম্যাচ শেষ হবার পরে পরের দিন সকালেই কলকাতায় ফেরা তার পক্ষে সম্ভব হবে না। তবে দুটি ট্রফি আগামীকাল থাকবে মোহনবাগান ক্লাবের লনে। সদস্য সমর্থকরা সামনে থেকে দেখেত পারবেন এই দুটি ট্রফিকে।

লখনউ দলের জন্য আরও সুখবর, দলে ফিরছেন দ্রুতগতির পেসার ময়াঙ্ক যাদব। আইপিএল শুরুর আগে ধরেই নিয়েছিল লখনউ দল এবার ময়াঙ্ক যাদবকে পাওয়া যাবে না। কারণ তিনি চোটে কাবু। তবে মঙ্গলবারই লখনউ শিবিরে যোগ দেবেন তরুণ এই পেসার। এনসিএ তাঁকে ফিট সার্টিফিকেট দিয়েছে।

এদিকে লখনউ শিবিরে খুশির পরিবেশ। হিন্দি গান করে সতীর্থদের মুগ্ধ করলেন নিকোলাস পুরাণ।

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+