IPL 2025 LSG Schedule: পন্থ প্রথমেই পাচ্ছেন জবাব দেওয়ার ম্যাচ! গোয়েঙ্কার লখনউ কবে খেলবে কলকাতায়?
IPL 2025 LSG Schedule: আইপিএলের পূর্ণাঙ্গ সূচি আজ প্রকাশিত হলো। তাতে দেখা যাচ্ছে, ঋষভ পন্থ প্রথমেই পাচ্ছেন জবাব দেওয়ার ম্যাচ।
লখনউ সুপার জায়ান্টস অভিযান শুরু করবে অ্যাওয়ে ম্যাচ দিয়েই। শুরুতেই খেলা বিশাখাপত্তনমে। এ ছাড়া সঞ্জীব গোয়েঙ্কার দল একবারই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের।

ঋষভ পন্থকে ধরে রাখেনি দিল্লি ক্যাপিটালসের নতুন ম্যানেজমেন্ট। বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য বড় মাশুল দিতে হতে পারে ক্যাপিটালসকে। দিল্লি ক্যাপিটালস এখনও পন্থের বিকল্প অধিনায়কই চূড়ান্ত করতে পারেনি। পন্থ লখনউয়ের জার্সিতে আইপিএল অভিযান শুরু করবেন পুরানো দলের বিরুদ্ধেই।
২৪ মার্চ সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। এই ম্যাচটি দিল্লির হোম ম্যাচ হলেও খেলা হবে বিশাখাপত্তনমে, যেটি দিল্লির দ্বিতীয় হোম গ্রাউন্ড। এরপর ২৭ মার্চ বৃহস্পতিবার হায়দরাবাদে লখনউ সুপার জায়ান্টস নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
এপ্রিলের ১ তারিখ মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টস প্রথম হোম ম্যাচ খেলবে। লখনউয়ে সেই ম্যাচে পন্থদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। এপ্রিলের ৪ তারিখ শুক্রবারও খেলা লখনউয়ে। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে লখনউ সুপার জায়ান্টস।
এরপর লখনউ সুপার জায়ান্টসের ২টি ম্যাচই বিকেলে রয়েছে। ৬ এপ্রিল রবিবার ইডেন গার্ডেন্সে বিকেল সাড়ে তিনটে থেকে কেকেআরের বিরুদ্ধে নামবে লখনউ। তারপর ১২ এপ্রিল শনিবার লখনউয়েই বিকেল সাড়ে তিনটে থেকে শুরু লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স দ্বৈরথ।
১৪ এপ্রিল সোমবার লখনউ নিজেদের মাঠে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। ১৯ এপ্রিল শনিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে লখনউ। ২২ এপ্রিল মঙ্গলবার লখনউয়ে হবে লখনউ বনাম দিল্লি দ্বৈরথ। ফলে পুরানো দলের বিরুদ্ধে পন্থ ২টি ম্যাচ পাচ্ছেন।
২৭ এপ্রিল রবিবার বিকেল সাড়ে তিনটে থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে লখনউ সুপার জায়ান্টস। মে মাসের ৪ তারিখ রবিবার ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়েছে লখনউয়ের ম্যাচ। ৯ মে শুক্রবার লখনউ নিজেদের মাঠে আরসিবির মুখোমুখি হবে।
১৪ মে বুধবার আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্য়াচ রয়েছে লখনউয়ের। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ ঘরের মাঠেই, ১৮ মে রবিবার সানরাইজার্স হায়দরাবাদ পন্থদের প্রতিপক্ষ।












Click it and Unblock the Notifications