IPL 2025: ঘরের মাঠে পন্থদের কাছে বদলার ম্যাচ, জানুন লখনউ-দিল্লি দলের সম্ভাব্য প্রথম একাদশ
মঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরেরব মাঠে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের। প্রথম পর্বের ম্যাচে দিল্লি রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় দিল্লি দল। এবার ঘরের মাঠে বদলার ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের। প্রথম পর্বের ম্যাচের মতোই আগামীকালের খেলাও হাড্ডাহাড্ডি হবে।
বিশাখাপত্তনমে প্রথম পর্বের ম্যাচে ১ উইকেটে জয় হাসিল করছিল দিল্লি। কিন্ত সেই ম্যাচে দিল্লির হয়ে রাহুল খেলেননি। এবার কেএল রাহুল দলে থাকবেন। তবে দুই দল মঙ্গলবার ম্যাচে নামছে দুটি ভিন্নি পরিস্থিতিতে। লখনউ দল শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয় হাসিল করেছে, অন্যদিকে গুজরাতের কাছে পরাজিত হয়েছে দিল্লি। একদিকে লখনউয়ের লক্ষ্য জয় ধরে রাখা, অন্যদিকে. জয়ে ফিরতে মরিয়া দিল্লি।

এখনও পর্যন্ত দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে দুই দলই তিনবার করে জয় পেয়েছে। ফলে পরিসংখ্যানে কোনও দলই এগিয়ে থাকছে না।
জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে শেষ ম্যাচে খেলায়নি দিল্লি দল। তাঁর পরিবর্তে অভিষেক পোড়েল দলে সুযোগ পায়। কিন্তু ওপেনিংয়ে শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত ভালো স্কোর আসেনি তাঁর ব্যাট থেকে। শেষ ম্যাচে ফ্লপ হয়েছেন কেএল রাহুলও। ফলে টপ অর্ডার নিয়ে চিন্তা আছে দলের। দিল্লি দলে পরিবর্তন নাও হতে পারে।
এবার আসা যাক লখনউ দলের কথায়। শেষ ম্যাচে ময়াঙ্ক যাদব পরিবর্ত হিসাবে খেলার কথা থাকলেও খেলেননি। দ্রুত গতির পেসারকে এই ম্যাচে খেলানো হতে পারে ।লখনউ দল বসাতে পারে প্রিন্স যাদবকে। একানা স্টেডিয়ামে ভালো রান উঠে। পাশাপাশি পিচ থেকে সুবিধা পান স্পিনাররাও।
এই ম্যাচে নজর থাকবে মূলত কেএল রাহুল এবং ঋষভ পন্থের উপরেই। দুই ক্রিকেটারই পুরানো দলের বিরুদ্ধে খেলতে নামবে। এর আগে প্রথম পর্বের ম্যাচে ঋষভ পন্থ দিল্লির বিরুদ্ধে ম্যাচে জয় পাননি। নিজেও ভালো খেলতে পারেননি। এবার তাঁর কাছে বদলার সুযোগ।
লখনউ সুপার জায়ান্টস- এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, আবদুল সামাদ, রবি বিষ্ণোই, শার্দুল ঠাকুর, প্রিন্স যাদব অথবা ময়াঙ্ক যাদব, দিগ্বেশ রাঠী, আবেশ খান।
দিল্লি ক্যাপিটালস- অভিষেক পোড়েল, করুণ নায়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার।












Click it and Unblock the Notifications