IPL 2025: আকাশ দীপ নেই প্র্যাকটিসে, পেসারদের ফিটনেস লখনউয়ের চিন্তা, পন্থরা পেলেন যোগীর শুভেচ্ছা

IPL 2025: আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দর পাওয়া ঋষভ পন্থকেই অধিনায়ক করেছে লখনউ সুপার জায়ান্টস। গতকাল গোটা দলকে নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

লখনউয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের শুভেচ্ছাও জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে লখনউকে চিন্তায় রাখছে পেসারদের ফিটনেস।

IPL 2025

আবেশ খান, ময়াঙ্ক যাদব ও আকাশ দীপকে নিয়ে বাড়ছে সংশয়। ২৪ মার্চ লখনউয়ের প্রথম খেলা বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তার সাত দিন আগেও লখনউয়ের নেটে দেখা মিলল না বাংলার পেসার আকাশ দীপের। তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি।

মাসখানেক আগে লখনউ সুপার জায়ান্টসের যে প্রস্তুতি শিবির হয়েছিল তাতে ছিলেন আকাশ। কিন্তু এখনও কেন দলের সঙ্গে যোগ দেননি তা নিয়ে স্পিকটি নট লখনউ কর্তারা। উল্লেখ্য, ৮ কোটি টাকায় বাংলার পেসারকে নিয়েছে লখনউ।

১১ কোটি টাকার ময়াঙ্ক যাদব বোলিং শুরু করলেও এপ্রিলের মাঝামাঝির আগে তিনি লখনউ দলের সঙ্গে যোগ দিতে পারবেন না বলেই খবর। মহসীনকে প্র্যাকটিস সেশনে দেখা গেলেও প্র্যাকটিস ম্যাচে খেলেননি বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ।

আবেশ খানের ফিটনেসের দিকেও সকলের নজর রয়েছে। এই আবহে শার্দুল ঠাকুর যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অনুশীলনে। তিনি বোলিংও করছেন। গতকাল যোগীর কাছে লখনউয়ের যে দল গিয়েছিল তাতেও ছিলেন শার্দুল। তবে এখনও তাঁকে কারও পরিবর্ত হিসেবে ঘোষণা করেনি এলএসজি।

আইপিএল নিলামে ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে নিয়ে লোকেশ রাহুলের স্থলাভিষিক্ত করেছে লখনউ। তার আগে রেখে দেওয়া হয়েছিল নিকোলাস পুরাণ, রবি বিষ্ণোই, ময়াঙ্ক যাদব, মহসীন খান ও আয়ুষ বাদোনিকে। বিদেশিদের মধ্যে নেওয়া হয়েছে ডেভিড মিলার, মিচেল মার্শ, ম্যাথু ব্রিটজকে, এইডেন মার্করামকে।

Take a Poll

মার্শ অবশ্য খেলবেন ব্যাটার হিসেবেই, বল করবেন না। সবমিলিয়ে ভারসাম্য রয়েছে দলে। কিন্তু সমস্যা একাধিক প্লেয়ারের ফিটনেস। আকাশ দীপের পাশাপাশি এই দলে রয়েছেন বাংলার আরেক ক্রিকেটার- অলরাউন্ডার শাহবাজ আহমেদ। চোট সারিয়ে তিনি কেমন ছন্দে থাকেন সেদিকেও থাকবে নজর। আরশিন কুলকার্নি, রাজবর্ধন হাঙ্গারগেকররাও সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে থাকবেন।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, শাহবাজ আহমেদ, আবদুল সামাদ, আকাশ সিং, রবি বিষ্ণোই, আকাশ দীপ বা মনিমারান সিদ্ধার্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+