IPL 2025: ব্যাট হাতে পুরাণের দুরন্ত পারফরম্যান্স,সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্রথম জয় পেল লখনউ
প্রথম ম্যাচে হারের পর জয়ে ফিরল লখনউ। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেল লখনউ সুপার জায়ান্টস।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস । সবাইকে চমকে দিয়ে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ দলের অধিনায়ক ঋষভ পন্থ। টস জিতে আত্মবিশ্বাসের সুরে পন্থ বলেন, কত রান হল সেটা বিষয় নয়, আমরা সেই রানের লক্ষ্যমাত্রা পূরণ করব। সেটাই করে দেখাল লখনউ।

বিগত আইপিএল থেকেই সানরাইজার্স খেলতে নামলেই তাদের থেকে বড় রানের প্রত্যাশা তৈরি হয়েছে। এই ম্য়াচে হায়দরাবাদ দলের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। কিন্তু শুরুতেই হায়দরাবাদ দল ধাক্কা খায়। অভিষেক শর্মা ছয় রান করে আউট হলেন। তাঁকে আউট করলেন শার্দুল ঠাকুর। প্রথম ম্যাচে শতরানকারী ঈশান কিষাণ এই ম্যাচে পুরোপুরি ফ্লপ। প্রথম বলেই ০ রান করে আউট হলেন ঈশান। পর পর দুই বলে দুটি উইকেট পেয়ে হ্যাটট্রিকের সুযোগ ছিল শার্দুলের সামনে। কিন্তু সেটা করতে পারেলন না।
শুরুতেই দুই উইকেট হারানোর পর হায়দরাবাদ দলের ব্যাটিংয়ের হাল ধরেন ট্রাভিস হেড এবং নীতীশ কুমার রেড্ডি। ২৮ বলে ৪৭ রান করে প্রিন্স যাদবের বলে আউট হলেন হেড। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা। এরপর ক্লাসেন এবং নীতীশ দলের রানকে এগিয়ে নিয়ে যান। তবে ভালো শুরু করেও কিছুটা দুভার্গ্যজনকভাবে রান আউট হলেন ক্লাসেন। ১৭ বলে ২৬ রান করে আউট হলেন প্রোটিয়া তারকা। নীতীশ রেড্ডি ৩২ রান করে আউট হলেন রবি বিষ্ণোই-এর বলে।
তবে হায়দরাবাদ ব্য়াটিংয়ের মানরক্ষা করলেন অনিকেত। ১৩ বলে ৩৬ রান করলেন পাঁচটি ছক্কা হাঁকালেন। শেষ দিকে প্যাট কামিন্স ৪ বলে ১৮ রান করলেন তিনটি ছক্কা হাঁকিয়ে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তুলল সানরাইজার্স। লখনউ দলের বোলারদের মধ্যে সবথেকে সফল শার্দুল। ৪ ওভারে ৩৪ রান খরচ করে চার উইকেট নিলেন। আবেশ, রাঠী, রবি, প্রিন্স একটি করে উইকেট পেলেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই এইডেন মার্করাম ১ রান করে আউট হন। এরপর লখনউ দলের ব্যাটিংয়ের হাল ধরেন মিচেল মার্শ এবং নিকোলাস পুরাণ। মার্শ কিছুটা ধীরলয়ে খেললেও পুরাণ ছিলেন বিধ্বংসী ছন্দে। প্রথমে অর্ধশতরান পূরণ করেন। শেষ পর্যন্ত ২৬ বলে ৭০ রান করে আউট হলেন কামিন্সের বলে। ৬টি করে চার ও ছক্কা মেরেছেন পুরাণ। ১১৬ রানের পার্টনারশিপ তৈরি করেন পুরাণ ও মার্শ জুটি। এরপর ৩১ বলে ৫২ রান করে মিচেল মার্শ আউট হলেন। কামিন্সের বলে নীতীশ রেড্ডির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন মার্শ।
আয়ুষ বাদোনি ৬ এবং ঋষভ পন্থ ১৫ বলে ১৫ রান করে আউট হলেন। শেষ দিকে মিলার ১৩ এবং আব্দুল সামাদ ২২ রান করে ম্য়াচ ফিনিশ করলেন। শেষ পর্যন্ত ১৬.১ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল লখনউ। কামিন্স দুটি উইকেট নেন। জয়ের পর পন্থের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা গেল সঞ্জীব গোয়েঙ্কাকে।
জয়ের পর পন্থ বলেন, এটা একটা বড় স্বস্তি, তবে আমরা এই প্রক্রিয়া নিয়ে কথা বলি সব সময়। আমরা জয়ের পর খুব বেশি উঁচুতে উঠতে চাই না এবং হারের পর খুব বেশি নিচে নামতে চাই না। আবেশ ফিরে আসায় শক্তি বৃদ্ধি হয়েছে। শার্দুল ভালো বোলিং করছে। পুরাণকে আমরা কেবল স্বাধীনতা দিতে চাই। আমিও সে স্বাধীনতা নিয়েই খেলতে পছন্দ করে। সে আমাদের জন্য অসাধারণ ব্যাটিং করছে।












Click it and Unblock the Notifications