IPL 2025, LSG vs PBKS MVP: নিলামের আগে আস্থার মর্যাদা! ঝোড়ো অর্ধশতরানে পাঞ্জাবের জয়ের নায়ক প্রভসিমরণ

IPL 2025, LSG vs PBKS MVP: আইপিএলের মেগা নিলামের আগে যে দুই ক্রিকেটারকে পাঞ্জাব কিংস ধরে রেখেছিল তাঁদের অন্যতম প্রভসিমরণ সিং। আজ লখনউয়ে পাঞ্জাবকে জেতানোর তিনিই নায়ক।

লখনউয়ের পিচে ১৭১ রানের টার্গেট খুব বড় ছিল না। তবে চ্যালেঞ্জিং ছিল। কিন্তু তা সহজ হয়ে দাঁড়াল প্রভসিমরণ সিংয়ের দুরন্ত ব্যাটিংয়ে। তিনি যখন আউট হলেন পাঞ্জাবের জয়ের ভিত ততক্ষণে তৈরি।

IPL 2025 LSG vs PBKS MVP

প্রভসিমরণ সিং গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সাফল্য পাননি। মাত্র ৫ রান করে সাজঘরে ফিরেছিলেন। আজ শুরু থেকে তিনিই পাঞ্জাবকে টার্গেটে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। স্পিনারদের বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় আহামরি নয়। কিন্তু এদিন প্রভসিমরণের ব্যাটিং দেখে তা মনেই হচ্ছিল না।

আজ তিনি অর্ধশতরান পূর্ণ করতে নেন মাত্র ২৩ বল। ২০২৩ সালে প্রভসিমরণ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শতরান করেছিলেন। আজও যেভাবে খেলছিলেন তাতে শতরান প্রত্যাশা করছিলেন অনেকেই। কিন্তু শেষ অবধি বড় শট খেলতে গিয়ে প্রভসিমরণ বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়লেন আয়ুষ বাদোনির উপস্থিত বুদ্ধির কারণে।

দিগ্বেশ রাঠীর বলে ডিপ মিড উইকেট দিয়ে শট মারেন প্রভসিমরণ। বাদোনি লাফিয়ে ছক্কা বাঁচিয়ে বল ছুড়েছিলেন মাঠের দিকে। সেই বল তালুবন্দি করেন রবি বিষ্ণোই। প্রভসিমরণ ৩৪ বলে ৬৯ রান করলেন, মেরেছেন ৯টি চার ও তিনটি ছয়। পাঞ্জাব কিংসের সামনে টার্গেট ছিল ১৭২ রানের। প্রভসিমরণ আউট হলে স্কোর দাঁড়ায় ১০.১ ওভারে ২ উইকেটে ১১০।

ম্যাচের সেরার পুরস্কার পেয়ে প্রভসিমরণ বলেন, জেতার মানসিকতা নিয়েই টার্গেট তাড়া করার পরামর্শ দিয়েছিলেন হেড কোচ রিকি পন্টিং-সহ বাকিরা। নিজেদের খেলার উপর আস্থা রেখে। প্রভসিমরণের বিশ্বাস ছিল উইকেটে থিতু হলে জিতিয়েই ফিরতে পারবেন।

প্রভসিমরণ টি২০-র উপযোগী বেশ কিছু শট খেলেছেন। জানালেন, এই ধরনের শট মারার প্র্যাকটিস করেছেন। ম্যাচে তা মারতে পেরে ভালো লাগছে। আইপিএলের মতো মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরে ভারতীয় দলের দরজা খোলাই যে তাঁর ও তরুণ ক্রিকেটারদের লক্ষ্য হওয়া উচিত সে কথা মনে করিয়ে দেন প্রভসিমরণ।

পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারের কথায়, এই ধরনের শুরুই আমাদের দরকার ছিল। সকলে নিজেদের সাধ্যমতো ভূমিকা পালন করছেন, অবদান রাখছেন। পরিকল্পনার বাস্তবায়ন ঘটাচ্ছেন। দলের পারস্পরিক সুদৃঢ় বন্ধন ও বোঝাপড়ায় স্বস্তিতে শ্রেয়স। বললেন, জেতার মানসিকতা বজায় রেখে জয় ছিনিয়ে নেওয়াটাই মূল কথা। আজ যে ইনিংস খেললাম তা অতীত। ফোকাস সামনের ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+