IPL 2025, LSG vs MI: লখনউয়ের ঘরের মাঠে বড় চ্যালেঞ্জের মুখে মুম্বই ইন্ডিয়ান্স, চিন্তা রোহিত ও পন্থের ফর্ম নিয়ে
IPL 2025, LSG vs MI: আইপিএলে কাল লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। পারস্পরিক দ্বৈরথে ৫-১ ব্যবধানে এগিয়ে লখনউ।
কালকের ম্যাচের আগে শক্তিবৃদ্ধি হলো লখনউ সুপার জায়ান্টসের। মুম্বই ম্যাচে খেলবেন বাংলার পেসার আকাশ দীপ।

আকাশ আজ সাংবাদিকদের বলেন, আমার কাছে প্রথম ম্য়াচ গুরুত্বপূর্ণ। একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছি। তবে ২-৩ মাস মাঠের বাইরে থাকলে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কতটা প্র্যাকটিস করলাম তা বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো ম্যাচ খেলা। জার্সি বদলালেও প্লেয়ার একই থাকে। নতুন ফ্র্যাঞ্চাইজিতে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।
আত্মবিশ্বাসকে সম্বল করেই নিজের সেরাটা দিতে মুখিয়ে আকাশ। আকাশের কথায়, চার পেসার চোটের কারণে বাইরে থাকার পরও প্রথম ম্যাচে দল যেভাবে খেলেছে তা প্রশংসনীয়। দীর্ঘ প্রতিযোগিতা, আমাদের সেরাটা সকলেই দেখতে পারবেন।
মেন্টর হিসেবে লখনউ সুপার জায়ান্টসে জাহির খানকে পেয়ে খুশি আকাশ। তিনি বলেন, এই ২-৩ মাসে খুব বেশি কিছু বদলানো যায় না। তবে জাহির খান খুব অভিজ্ঞ। তাঁর কাছে শিখব কোথায় উন্নতির প্রয়োজন রয়েছে। কিছু টেকনিক্যাল বিষয় শুধরে নিয়ে নিজেকে আরও ক্ষুরধার করতে চান আকাশ দীপ।
💙 𝐑𝐏 🤝 𝐇𝐏 💙 pic.twitter.com/7t6EgxJNQX
— Lucknow Super Giants (@LucknowIPL) April 3, 2025
লখনউ সুপার জায়ান্টসের হয়ে ব্যাট হাতে নিকোলাস পুরাণ, মিচেল মার্শ, আয়ুষ বাদোনিরা অর্ধশতরান পেয়েছেন। এইডেন মার্করামও পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে পারেননি, তবে ভরসা দিচ্ছেন। লখনউয়ের বড় চিন্তা অধিনায়ক ঋষভ পন্থের ফর্ম। যিনি তিনটি ম্যাচেই একবার দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। ব্যাটিং গড় ছয়েরও কম।
মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। উইকেট নেওয়া, গড় বা ইকনমির নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা যথাসাধ্য চেষ্টা করছেন। বিশেষ করে জসপ্রীত বুমরাহ না থাকা সত্ত্বেও। তবে লখনউ যেমন পন্থের ফর্ম নিয়ে চিন্তিত, তেমনই মুম্বই ইন্ডিয়ান্স বড় রান চাইবে রোহিত শর্মার ব্যাটে।
পাঞ্জাব কিংস ম্যাচ লখনউ সুপার জায়ান্টস খেলেছিল লাল মাটির পিচে। তাতে দাপট দেখান স্পিনাররা। এই পিচে অসন্তোষ প্রকাশ করেন মেন্টর জাহির খান। কালকের ম্যাচ কালো মাটির পিচে খেলা হবে। যা স্পিনারদের সহায়তা করবে। বৃষ্টিপাতের আশঙ্কা নেই। লখনউয়ে সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে খেলা শুরুর সময় তা অনেকটাই কমে আসবে।
আকাশ দীপ লখনউয়ের হয়ে খেলবেন। তিনি দলে আসতে পারেন দিগ্বেশ রাঠী বা আবেশ খানের জায়গায়। আবেশ চলতি আইপিএলে মোট ৭ ওভার করে ৭৫ রান দিয়েছেন, উইকেট পান মাত্র একটি। মুম্বই ইন্ডিয়ান্স দল অপরিবর্তিত থাকতে পারে। যদিও স্পিন সহায়ক পিচ হলে উইল জ্যাকসের জায়গায় স্পিনার মুজিব উর রহমানকে খেলানো হতে পারে।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, ভিগনেশ পুথুর। ইমপ্যাক্ট সাব- মুজিব উর রহমান।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, দিগ্বেশ রাঠী, আকাশ দীপ, রবি বিষ্ণোই। ইমপ্যাক্ট সাব- এম সিদ্ধার্থ।












Click it and Unblock the Notifications