IPL 2025: সামনে লখনউ, তার আগে অযোধ্যার রাম মন্দিরে মুম্বই ইন্ডিয়ান্সের তারকারা
IPL 2025: আইপিএলে কাল লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে এদিন অযোধ্যার রাম মন্দিরে পুজো দিতে গেলেন মুম্বইয়ের তারকারা।
মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই ছবি পোস্ট করা হয়েছে। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ডে ছবি পোস্ট করেছেন সূর্যকুমার যাদব, তিলক বর্মারা।

মুম্বই ইন্ডিয়ান্সের চলতি আইপিএলে শুরুটা ভালো হয়নি। চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের কাছে ৫ বল বাকি থাকতে হারতে হয়েছিল ৪ উইকেটে। এরপর আমেদাবাদে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩৬ রানে হারিয়েছিল গুজরাত টাইটান্স। যদিও নিজেদের প্রথম হোম ম্যাচে দুরন্ত জয় পায় হার্দিক পাণ্ডিয়ার দল।
New city, same MI energy ⚡
— Mumbai Indians (@mipaltan) April 3, 2025
Get all the updates in today’s #MIDaily 👉 https://t.co/qvcoqc527w#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/U5GTO5Glse
গত ৩১ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরকে ১১৬ রানে গুটিয়ে দিয়ে ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে জেতে মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কাল লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে হার্দিকদের।
লখনউ থেকে অযোধ্যা যেতে গাড়িতে ২ ঘণ্টা ৪০ মিনিট লাগে। গতকালই লখনউ পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স দল। আজ রাম মন্দিরে গিয়ে পুজো দিলেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা, দীপক চাহার ও কর্ণ শর্মা। সূর্যকুমারের স্ত্রী দেবীশা শেট্টি ও চাহারের স্ত্রী জয়াও গিয়েছিলেন অযোধ্যার রাম মন্দিরে।
अयोध्या 🙏💙#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/YwlRLUGt1L
— Mumbai Indians (@mipaltan) April 3, 2025
সূর্যকুমার কেকেআর ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেছিলেন। ৯ বলে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। চলতি আইপিএলে দীপক চাহার ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। তিলক বর্মা চেন্নাই সুপার কিংস ম্যাচে ৩১ ও গুজরাত টাইটান্স ম্যাচে ৩৯ রান করেছেন। কেকেআর ম্যাচে ব্যাট করতে হয়নি।
আইপিএলে মুম্বই ও লখনউয়ের ৬টি দ্বৈরথ হয়েছে। তার মধ্যে লখনউ জিতেছে ৫টিতে, ১টিতে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৩ সালে চেন্নাইয়ে আইপিএলের এলিমিনেটরে শুধু লখনউকে হারিয়েছিল তারা। শেষ ৫টি দ্বৈরথে লখনউ জিতেছে ২ বার। গত বছরের আইপিএলে লখনউয়ে ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এরপর মুম্বইয়ে ফিরতি সাক্ষাতে লখনউ জেতে ১৮ রানে।












Click it and Unblock the Notifications