Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: লখনউকে জিতিয়ে ম্যাচের সেরা মার্করাম, পুরাণের নজির, প্রশংসায় পন্থ

IPL 2025: গুজরাত টাইটান্সকে সিংহাসন থেকে সরিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের সেরা হলেন ওপেনার এইডেন মার্করাম।

যদিও ম্যাচের সেরার পুরস্কার পেতেই পারতেন নিকোলাস পুরাণ। যিনি এই ম্যাচে নজিরও গড়লেন।

IPL 2025

লখনউ সুপার জায়ান্টসের বোলাররাই গুজরাত টাইটান্সকে ১৮০ রানে থামাতে বড় ভূমিকা নেন। লখনউয়ের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৮১ রানের। সেই টার্গেট ১৯.৩ ওভারেই পার করে ফেলে ঋষভ পন্থের দল।

মিচেল মার্শের অনুপস্থিতিতে ঋষভ পন্থ আজ ওপেন করেন এইডেন মার্করামের সঙ্গে। মার্করাম ৩১ বলে ৫৮ রান করেন। ৯টি চার ও একটি ছয় মেরেছেন। মার্করাম আউট হন ১১.১ ওভারে দলের ১২৩ রানের মাথায়।

নিকোলাস পুরাণ তিনে নেমেছিলেন। তিনি ৩৪ বলে ৬১ করলেন। ১টি চার ও সাতটি ছয়ের সাহায্যে। পুরাণের দাপটে আর সাই কিশোর ১ ওভারে ২৪ রান দেন। ফলে তাঁকে শেষ ওভারের আগে আক্রমণেই আনার সাহস পাননি শুভমান গিল। বোঝাই যাচ্ছেন, পুরাণের ঝড়েই ভেস্তে যায় গুজরাতের যাবতীয় পরিকল্পনা।

Take a Poll

পুরাণ সাজঘরে যখন ফেরেন তখন জয় থেকে ২৬ রান দূরে ছিল লখনউ, হাতে সাত উইকেট নিয়ে। আইপিএলে ২৫ বলের কমে অর্ধশতরান সবচেয়ে বেশিবার পূর্ণ করেছেন ডেভিড ওয়ার্নার, ৯ বার। কায়রন পোলার্ড ও এবি ডি ভিলিয়ার্স এই কীর্তি গড়েন ৮ বার। পুরাণের ক্ষেত্রেও এবার সেই সংখ্যা হলো ৮। চলতি আইপিএলেই চারবার।

পুরাণ এদিন নেন ২৩ বল। ১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে করেন অর্ধশতরান। গত বছর আইপিএলে ট্রাভিস হেড চারটি অর্ধশতরান করেছিলেন ২৫ বলের কম বল খেলে। পুরাণ বলেন, যতটা সম্ভব ব্যাটের মাঝখান দিয়ে খেলা লক্ষ্য ছিল। উইকেটও ভালোই ছিল। নিজের ব্যাট ঘোরানোর দক্ষতাতেও আস্থা রেখেছিলাম।

পুরাণ বুঝেছিলেন সাই কিশোরকে আনা হয়েছে তাঁকে চ্যালেঞ্জ করতেই। ফলে পরিকল্পনামাফিক এই দ্বৈরথে আগ্রাসী ব্যাটিংয়ের রাস্তা বেছে নেন পুরাণ। দলের ব্যাটিং গভীরতা, এইডেন মার্করামের ছন্দে ফেরার প্রশংসাও শোনা গিয়েছে তাঁর কথায়।

ঋষভ পন্থ বলেন, যেভাবে গুজরাত টাইটান্স ব্যাটিং শুরু করেছিল তা ভালো লাগছিল না। তবে যেভাবে বোলাররা তাদের রান তোলার গতিতে রাশ টানলেন তা অনবদ্য। আমাদের লক্ষ্য ছিল বেশি ইয়র্কার ও স্লোয়ার করা। পুরাণের প্রশংসা করে পন্থ বলেন, এমন প্লেয়ারকে প্রতিপক্ষ দলে দেখতে কেউ পছন্দ করবেন না। পুরাণ যেভাবে ম্যাচের পরিস্থিতি অনুধাবন করছেন, যেভাবে ব্য়াট করছেন তা অসাধারণ।

ম্যাচের সেরা মার্করাম খুশি ছন্দ ফিরে পাওয়ায়। নতুন দলে কিছুটা নতুন দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে মানিয়ে নিতে একটু সময় লেগেছে। শুরুর দিকে প্রত্যাশা পূরণে সফল না হলেও এখন যেভাবে ব্যাট করছেন তাতে স্বস্তিতে এই প্রোটিয়া। উপভোগ করছেন মিচেল মার্শ বা নিকোলাস পুরাণের সঙ্গে ব্যাটিংও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+