IPL 2025: আশঙ্কাই সত্যি হল, আইপিএল অভিযান শুরুর আগেই চোট পাওয়া মহসিনের বিকল্প খুঁজে নিল লখনউ

আইপিএলে অভিযান শুরুর আগেই সমস্যায় লখনউ দল। সঞ্জীব গোয়েঙ্কার দলের পেস ইউনিটের অন্যতম শক্তি ছিলেন মহসিন খান। কিন্তু চোটের জন্য চলতি মরশুমের আইপিএলে খেলা সম্ভব নয় মহসিনের। ফলে বিকল্প খুঁজে নিল লখনউ দল।

বিগত কয়েকদিন ধরেই লখনউ দলে পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছিল। অবশেষে রবিবার সকালে বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল এই মরশুমে মাঠে নামা হচ্ছে না মহসিনের। তাঁর পরিবর্তে লখনউ দলে নিল শার্দুল ঠাকুরকে। মুম্বইয়ের এই অল রাউন্ডার আইপিএল নিলামে দল পাননি কি্ন্তু মহসিনের চোটের জন্য তাঁর ভাগ্য খুলে গেল।

injured Mohsin Khan

চোট পাওয়া মহসিন বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন।বিসিসিআই সূত্রের খবর, ৫০ শতাংশ ফিট হতে পেরেছেন মহসিন। মাঠে নামতে আরও পাঁচ থেকে ছ'সপ্তাহ লাগতে পারে তাঁর। তাই বিকল্প ক্রিকেটারকে দলে নিতে হল ঋষভ পন্থদের। শার্দুলের সঙ্গে চুক্তি করলেন লখনউ কর্তৃপক্ষ। মহসিন খান হাঁটুর লিগামেন্টের চোটে জর্জরিত। এই চোটের কারণে গত তিন মাস ধরে কোনও ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারছেন না তিনি।

শার্দুল ঠাকুর আইপিএল ২০২৫-এর মেগা নিলামে শার্দুলের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু তাঁকে কেউই দলে নেয়নি। এই পরিস্থিতিতে এখন তিনি তাঁর বেস প্রাইসেই লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেন।শার্দূল শুধু বোলিং নয় ব্য়াটিংও করতে পারেন। ফলে লখনউ দলে কার্যকরী ভূমিকা নিতে পারবেন বলেই আশা করা হচ্ছে।

আইপিএলে মোট ৯৫টি ম্যাচ খেলেছেন শার্দুল। ৯.২২ ইকোনমি রেটে ৯৪টি উইকেট নিয়েছেন। একই সঙ্গে ৩০৭ রানও করেছেন শার্দূল ঠাকুর। সোমবার দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে লখনউ দল।

এদিকে মায়াঙ্ক যাদবের খেলা নিয়েও অনিশ্চয়তা আছে। দ্রত গতির এই পেসারের ফিটনেস নিয়ে সংশয় আছে। তাঁকে আইপিএলের প্রথম দিকে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না।

২০২৪ সালের আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের জন্য লখনউ মায়াঙ্ককে নিলামে না তুলেই দলে ধরে রেখেছিল। ২০২৪ সালের আইপিএলে অভিষেক হয়েছিল মায়াঙ্কের। প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছিলেন। পরের ম্যাচে আরসিবির বিরুদ্ধেও নিয়েছিলেন তিন উইকেট। আইপিএলে ভালো খেলার সৌজন্যে জাতীয় দলেও সুযোগ পান তরুণ এই পেসার। উল্লেখ্য, ২০২৩ সালের আইপিএলেও চোটের কারণে একটি ম্যাচও খেলা হয়নি মায়াঙ্কের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+