IPL 2025: বরাদ্দ অর্থের থেকেও পন্থের জন্য খরচ হল বেশি টাকা! দলের নতুন তারকাকে নিয়ে কী জানালেন সঞ্জীব গোয়েঙ্কা?

আইপিএলের মেগা নিলামে ঋষভ পন্থ যে ঝড় তুলতে পারেন তার আগাম আভাস আগে থেকেই ছিল। কারণ দিল্লি দল পন্থের মতো তারকা ক্রিকেটারকে রিটেন না করার সাহসী সিদ্ধান্ত নেয়। এর ফলে নিলামের মঞ্চে পন্থের মতো তারকা ক্রিকেটারকে এবং নেতৃত্ব প্রদানের ক্ষমতা সম্পন্ন একজনকে দলে নিতে যে ঝাঁপাবে অন্য ফ্র্যাঞ্চাইগুলি তা ছিল সহজেই অনুমেয়।

প্রত্যাশা মতোই অতীতে সব রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। পন্থকে দলে নেওয়ার জন্য ২৭ কোটি টাকা খরচ করল লখনউ দলকে। যা কিন্তু চমকে দেওয়ার মতোই। তবে পন্থের জন্য যে বরাদ্দ অর্থের থেকেও তাদের বেশি টাকা খরচ করতে হয়েছে তা জানিয়ে দিলেন লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

পন্থের জন্য ২৬ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করেছিলেন তারা। কিন্তু তার থেকে এক কোটি টাকা বেশি দিয়ে দলে নিতে হল। দিল্লি ক্যাপিটালস পন্থকে রাখতে চেয়ে ২০.৭৫ কোটি দর হেঁকেছিল। তবে হাল ছাড়েনি লখনউ। ২৭ কোটি দাম দিয়ে আইপিএলের সর্বাধিক দাম দিয়ে পন্থকে সঞ্জীব গোয়েঙ্কাররা দলে নিলেন। শেষ পর্যন্ত নিজেদের পরিকল্পনাকে সফল করলেন সঞ্জীব গোয়েঙ্কা এবং তাঁর দল।

সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, পন্থকে দলে নেওয়া আমাদের পরিকল্পনার অংশ ছিল। তবে পন্থের জন্য আমরা ২৬ কোটি টাকা বরাদ্দ করেই রেখেছিলাম। তাই ২৭ কোটি কিছুটা বেশি হয়ে গেল। তবে ওঁকে পেয়ে আমরা খুশি। ও দারুণ একজন ক্রিকেটার, টিম ম্যান এবং ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। ও এলএসজি পরিবারের অংশ হওয়ায় সকল সকল সমর্থকদের খুশি হওয়া উচিত।

পন্থ লখনউয়ে আসায়, আগামী আইপিএলে হয়তো ক্যাপ্টেনের আর্মব্যান্ড উঠতে চলেছে পন্থেরই হাতে। অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস তাঁকে কিনে নেওয়ায়। আর তার ফলেই সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন পন্থ।

আসলে কেএল রাহুলকে রিটেন না করায় লখনউ দলের একজন অধিনায়কের প্রয়োজন ছিল, তাদের লক্ষ্য শ্রেয়সের দিকে খুব একটা ছিল না। লখনউ পন্থের জন্য প্রথম থেকেই মরিয়া ছিল। অল আউট ঝাঁাপানোর রণকৌশলই নেয়। শেষ পর্যন্ত রণকৌশ সফল হল লখনউয়ের। নবাবের শহরের দলের নতুন সেনাপতি হলেন পন্থ।

এর আগে দিল্লি দলকে নেতৃত্ব দিলেও আইপিএল ট্রফি জেতাতে পারেননি, এবার পন্থের সামনে নতুন চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+