IPL 2025: দলের আগে ব্যক্তিস্বার্থ! লখনউ সুপার জায়ান্টসের রিটেনশন লিস্ট নিয়ে গোয়েঙ্কার নিশানায় রাহুল?

IPL 2025: লখনউ সুপার জায়ান্টস ধরে রাখেনি অধিনায়ক লোকেশ রাহুলকে। আর তারপরই ভাইরাল হলো দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার বক্তব্য। যাতে তিনি রাহুলের নাম নেননি, কিন্তু নিশানা যে রাহুলই, তা বোঝার অপেক্ষা রাখে না।

নিকোলাস পুরাণকে ২১ কোটি টাকা খরচ করে ধরে রেখেছে লখনউ সুপার জায়ান্টস। তবে সব কিছুকেই ছাপিয়ে যাচ্ছে রাহুলের না থাকার বিষয়টি। যাঁর নেতৃত্বে তিন মরশুমে দু-বার প্লে-অফ খেলেছে লখনউ।

IPL 2025

চলতি বছর আইপিএলে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের কাছে লজ্জাজনকভাবে ধরাশায়ী হয় লখনউ। তারপর মাঠে দাঁড়িয়েই রাহুলকে উত্তেজিতভাবে বকাঝকা করতে দেখা গিয়েছিল গোয়েঙ্কাকে। তা নিয়ে জলঘোলাও হয়।

অবশ্য এরপর রাহুলের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয় দলের কর্ণধারের। আইপিএলের মধ্যেই বিতর্ক দূরে সরাতে রাহুলের পাশে হাসিমুখে ছবি সংবাদমাধ্যমে শেয়ার করেন গোয়েঙ্কা। অগাস্ট মাসে গোয়েঙ্কার কলকাতার অফিসে এসে বৈঠকও করে গিয়েছিলেন রাহুল।

জানা গিয়েছে, ব্যক্তিগত ও পেশাগত কারণেই লখনউ সুপার জায়ান্টসে থাকতে চাননি রাহুল। আর গোয়েঙ্কা এদিন বলেন, আমরা সেই প্লেয়ারদেরই ধরে রেখেছি যাঁদের জেতার মানসিকতা রয়েছে। ব্যক্তিগত লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা যাঁদের কাছে দলের চেয়ে বড় নয়। কোর গ্রুপ যতটা ধরে রাখা যায় সেটাই আমরা করেছি।

দলের অধিনায়ক ছিলেন রাহুল। তাঁকে প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে ধরে রাখা হয়নি। তারপর এমন বক্তব্য যে রাহুলকে নিশানা করেই, তেমনটাই মনে করছেন বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। গোয়েঙ্কা বলেন, প্রথম রিটেনশন সকলের কাছেই অটোমেটিক চয়েস। ফলে এই সিদ্ধান্ত নিতে ২ মিনিটও সময় লাগেনি। ২১ কোটি টাকায় পুরাণকে ধরে রাখা হলো।

আনক্যাপড ক্রিকেটার হিসেবে আয়ুষ বাদোনি ও মহসীন খানকে রাখার কথাও জানান গোয়েঙ্কা। আইপিএল নিলামের আগে কাদের ধরে রাখা হবে তা জাহির খান, হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার, সিইও, অ্যানালিস্ট সকলে নানা দিক বিশ্লেষণ করে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি গোয়েঙ্কার। তিনি বলেন, তিনজন ভারতীয় বোলার ধরে রেখেছি। পুরাণকে রাখা প্রশ্নাতীত। আয়ুষও গত মরশুমে ছয় ও সাতে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা পালন করেছেন।

উল্লেখ্য, চলতি বছর রাহুল ১৪ ম্যাচে ৫২০ রান করেছেন, ৩৭-এর উপর গড় রেখে। তবে তাঁর স্ট্রাইক রেট বারবারই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। লখনউ সুপার জায়ান্টস ধরে রাখল নিকোলাস পুরাণ (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), ময়াঙ্ক যাদব (১১ কোটি), মহসীন খান (৪ কোটি) ও আয়ুষ বাদোনি (৪ কোটি)-কে। নিলামে খরচ করতে পারবে ৬৯ কোটি টাকা। ১টি আরটিএম কার্ডের সাহায্যে ১ জন ক্যাপড ক্রিকেটারকে ফেরাতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+