IPL 2025: কেকেআরের চেয়ে দ্বৈরথে এগিয়ে লখনউ! বেঙ্কটেশ-রিঙ্কুদের দেখে ইয়ো ইয়ো হানি সিং কী বললেন?

IPL 2025: রামনবমীর কারণে আজ ইডেনে অনুষ্ঠেয় কলকাতা বনাম লখনউ ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে আগেই। ম্যাচটি হবে মঙ্গলবার। সে কারণে আজ আইপিএলে নেই ডাবল হেডার।

আজকের পরিবর্তে মঙ্গলবারও বিকেল সাড়ে তিনটে থেকেই ইডেনে হবে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস দ্বৈরথ। আজ দুই দলই ইডেনে অনুশীলন সারছে।

IPL 2025

আইপিএলে পারস্পরিক পাঁচটি দ্বৈরথে লখনউ সুপার জায়ান্টস জিতেছে তিনটি ম্যাচে। দুটিতে কেকেআর। গত বছরের আইপিএলে দুবারই লখনউকে হারিয়েছিল নাইটরা। প্রথমে ইডেনে ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে। পরে লখনউয়ে গিয়ে কেকেআর জেতে ৯৮ রানে।

Take a Poll

২০২২ সালের আইপিএলে প্রথম সাক্ষাতে লখনউ সুপার জায়ান্টস ৭৫ রানে হারিয়েছিল কেকেআরকে। এরপর ফিরতি সাক্ষাতে নাইটদের ২ রানে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। ২০২৩ সালে ইডেনে কেকেআরকে ১ রানে হারিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দল।

গতকালই কলকাতায় পৌঁছেছে লখনউ সুপার জায়ান্টস। কলকাতা নাইট রাইডার্সের ইডেনে গতকাল ছিল অপশনাল প্র্যাকটিস। আজ বিকেল তিনটে থেকে কেকেআর প্র্যাকটিসে নেমেছে। লখনউ সুপার জায়ান্টসও পৌঁছে গিয়েছে ইডেনে। তাদের অনুশীলনের সময় ধার্য রয়েছে বিকেল সাড়ে তিনটে থেকে।

কলকাতা নাইট রাইডার্স ৩ এপ্রিল ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়েছে। জিতেছে ৮০ রানে। লখনউ সুপার জায়ান্টস কলকাতায় আসার আগে হারিয়ে এসেছে মুম্বই ইন্ডিয়ান্সকে। নিজেদের মাঠে জিতেছে ১২ রানে। ফলে দুই দলই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে।

আইপিএলের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে কেকেআর। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। নেট রান রেট ০.০৭০। লখনউ সুপার জায়ান্টস সমসংখ্যক ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে আছে ছয়ে। নেট রান রেট ০.০৪৮।

এদিকে, গতকাল কলকাতার অ্যাকোয়াটিকায় ছিল ইয়ো ইয়ো হানি সিংয়ের মিলিয়নেয়ার ইন্ডিয়া ট্যুরের কলকাতা লেগের অনুষ্ঠান। সেখানে গিয়েছিলেন কেকেআরের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, বৈভব অরোরা, মণীশ পাণ্ডে, অনুকূল রায়। তাঁদের উপস্থিতির কথা জেনে হানি সিংও উল্লেখ করলেন কেকেআরের স্লোগান- করব, লড়ব, জিতব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+