IPL 2025: কোন দলের হাতে রইল কতগুলি আরটিএম? কাদের ফেরাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি? জানুন বিস্তারিত
দীপাবলির সন্ধ্যায় আইপিএল দলগুলির রিটেনশনের তালিকা প্রকাশ্যে এসেছে। রিটেনশন পর্ব শেষ হতেই চর্চা শুরু হয়ে গিয়েছে আইপিএলের নিলাম নিয়ে। চলতি মাসের শেষ সপ্তাহেই আইপিএলের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হবে। রাইট টু ম্যাচ কার্ড(আরটিএম) ব্যবহার করে একাধিক দলের কাছেই তাদের ছেড়ে দেওয়া তারকা ক্রিকেটারদের ফেরানোর সুযোগ থাকছে। এই প্রতিবেদনে সেই তালিকাই তুলে ধরা হল।
রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের মতোই ভারতের দুই অধিনায়ককে যেমন ধরে রেখেছে তেমনই রিটেন করেছে হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, তিলক ভর্মাকে। এবার একটি আরটিএম হাতে আছে মুম্বই দলের। সেটাও অ্যানক্যাপড ক্রিকেটারের জন্য ব্যবহার করতে করা যাবে। ফলে মুম্বই আরটিএম ব্যবহার করে ফেরাতে পারে আকাশ মাধওয়াল, নেহাল ওয়াধেরা, অংশুল কম্বোজ বা নমন ধীরকে।

আরসিবি তিনজনকে ধরে রেখেছে। কোহলির জন্য ২১ কোটি খরচ করতে হলেও বাকি দুই জন যশ দয়াল এবং রজত পাটীদারের জন্য খরচ করতে হয়েছে ১১ কোটি ও ৫ কোটি। ফলে আরসিবির হাতে এখন আছে তিনটি আরটিএম কার্ড। এরমধ্যে দুটি ক্যাপড এবং একটি অ্যানক্যাপড ক্রিকেটারের জন্য ব্যবহার করা হতে পারে।ম্যাক্সওয়েল, গ্রিন, সিরাজ, দু প্লেসিকে দলে ফেরানোর সুযোগ আছে তাদের।
গুজরাত দলের হাতে থাকছে একটি আরটিএম কার্ড, সেই কার্ড তারা আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য ব্যবহার করতে পারে। মোহিত শর্মা, ডেভিড মিলার যেমন আছেন তেমনই আছেন ঋদ্ধিমান সাহা বা শামিও।নিমলামে কি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে শামিকে নেবে গুজরাত? নাকি বিকল্প ক্রিকেটারের জন্য টাকা রেখে দেওয়া হল?
লখনউ দলের হাতে আছে একটি আরটিএম। ফলে সেটা ব্যবহার করা যাবে ক্যাপড ক্রিকেটারের ক্ষেত্রে। এই ক্ষেত্রে লখনউ ফেরাতে পারে ক্রুণাল পাণ্ডিয়া, নবীন উল হক, কুইন্টন ডি কককে। দিল্লি দলের হাতে আছে দুটি আরটিএম। এরমধ্যেই দুটি কারা ব্যবহার করতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটারদের ক্ষেত্রে। তালিকায় প্রথমেই থাকবেন ঋষভ পন্থ, পাশপাশি আছেন ডেভিড ওয়ার্নার, পৃথ্বি শ।
IND vs NZ: বুমরাহকে নিয়ে বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট, তারকা পেসারের মেডিক্যাল আপডেট দিল বোর্ড
আগে পাঞ্জাব কিংস প্রায় সব ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে । ধরে রেখেছে শুধু শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরণ সিং (৪ কোটি)-কে। ফলে তাদের হাতে আছে চারটি আরটিএম। প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেটারদের উপর ব্যবহার করতে পারবেন। তালিকায় আছেন অর্শদীপ সিং, কারান, জনি বেয়ারস্টো, হর্ষল প্যাটেল , জিতেশ শর্মা। রাজস্থান এবং কেকেআরের হাতে কোনও আরটিএম ব্যবহার করার সুযোগ নেই।












Click it and Unblock the Notifications