IPL 2025: সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সব দলই, ভক্ত সংখ্যার নিরিখে শীর্ষে আছে কারা? দেখুন তালিকা

বর্তমানে আইপিএল দলগুলি শুধু মাঠেই পারফরম্যান্স করে সীমাবদ্ধ থাকছে না সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ভূমিকা নিচ্ছে। প্রত্যেকটি আইপিএল দলেরই একাধিক সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে। সেখানেই তারা ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলে। পাশাপাশি এই সোশ্যাল মিডিয়া পেজ গুলোতে তারা নিয়ম করেই দলের ক্রিকেটারদের ছবি, ভিডিও পোস্ট করে।

অত্যন্ত পেশাদার দৃষ্টিভঙ্গি নিয়ে আইপিএল দলগুলি এখন তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলিকে ব্যবহার করে। কিন্তু সমাজ মাধ্যমে সক্রিয় থাকে আইপিএলের সব দলই। কিন্তু ভক্ত সংখ্যা বা জনপ্রিয়তা লিখে চলতি আইপিএলের শুরুতে কোন দলের স্থান কোথায়? তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

kkr rcb

আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যা নিরিখে ১ নম্বরে রয়েছে সিএসকে। ইনস্টাগ্রামে তাদের ১৭.৭ মিলিয়ন ভক্ত রয়েছে। ফেসবুক ফলোয়ার্সের সংখ্যা ১৪ মিলিয়ন পাশাপাশি এক্স হ্যান্ডেল -এ ভক্ত সংখ্যা ১০.৮ মিলিয়ন সব মিলিয়ে সংখ্যাটা ৪২ মিলিয়ন।

দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই দলে তারকার সংখ্যা কম নেই। রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া থেকে সূর্য কুমার যাদব একাধিক তারকা রয়েছেন এই দলে। এই দলের ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার্সের সংখ্যা ১৬.২ মিলিয়ন ফেসবুক ফলোয়ারের সংখ্যা ১৪ মিলিয়ব পাশাপাশি এক্স স্যান্ডেলের পেজটির ফলোয়ারের সংখ্যা ৮.৩ মিলিয়ন সব মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মাধ্যমে ৩৮.৫ মিলিয়ন।

আইপিএলে বরাবরই তারকা খচিত দল গঠন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দলের মূল নিউক্লিয়াস বিরাট কোহলি। ফলে সোশ্যাল মিডিয়ার ভক্ত সংখ্যার নিরিখে যে উপরের দিকেই থাকবে আরসিবি সেটা নিয়ে সন্দেহের কোন অবকাশ ছিল না। ইনস্টাগ্রামে আরসিবিকে ফলো করেন ১৭.৭ মিলিয়ন মানুষ। পাশাপাশি ফেসবুক ফলোয়ার্সের সংখ্যা দশ মিলিয়ন এবং টুইটার ফলোয়ার্রসের সংখ্যা ৭.৩ মিলিয়ন। সব মিলিয়ে সংখ্যাটা ৩৫ মিলিয়ন।

চতুর্থ স্থানে আছে কেকেআর। নাইটদের খেলা থাকলেই ইডেনেরগ্যালারি কানায় কানায় পূর্ণ থাকে কেকেআরের খেলা দেখার জন্য উন্মুখ থাকেন বাংলার ক্রিকেট প্রেমীরা, সোশ্যাল মিডিয়াতে কেকেআরের ভক্ত সংখ্যা কম নয়। ইনস্টাগ্রামে কেকেআরের ভক্ত সংখ্যা ৬.৮ মিলিয়ন। ফেসবুক ফলোয়ার্স রয়েছে ১৭ মিলিয়ন ,পাশাপাশি টুইটার পেজের ৫.৩ মিলিয়ন ভক্ত নাইটদের ফলো করেন। সব মিলিয়ে। সোশ্যাল মিডিয়া নাইটদের ভক্ত সংখ্যা ২৯.১ মিলিয়ন।

দিল্লি ক্যাপিটালস দলের এই তালিকায় রয়েছে পঞ্চম স্থানে। ইনস্টাগ্রামে দিল্লি দলের ৪.১ মিলিয়ন ফলোয়ার্স রয়েছেন। পাশাপাশি ফেসবুক ফলোয়ার্সের সংখ্যা ৯.১ মিলিয়ন এবং এক্স পেজটিতে দিল্লি দলকে ফলো করেন ২.৬ মিলিয়ন। সবমিলিয়ে সংখ্যাটা ১৫. ৮ মিলিয়ন। পাশাপাশি পাঞ্জাব কিংস দলের ১৫.৬ মিলিয়ন সানরাইজার্স হায়দরাবাদ দলের ১৪.৭ মিলিয়ন এবং রাজস্থান রয়্যালস দলের ১২.৫ মিলিয়ন ভক্ত সংখ্যা রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Take a Poll

এই তালিকায় গুজরাত টাইটান্স এবং লখনউ দল সবার শেষে রয়েছে। কারণ এই দুটি দল ২০২২ সালে আইপিএলে অন্তর্ভুক্ত হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+