IPL 2025: ধোনি থেকে গম্ভীর, আইপিএলে সাহসী সিদ্ধান্ত নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন একাধিক অধিনায়ক, রইল তালিকা
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা, এই দুই অধিনায়ক পাঁচবার করে আইপিএল ট্রফি জিতেছেন। ক্রিকেট মাঠে মাহির মস্তিষ্ক বিকল্পহীন, তৎক্ষণাৎ রণকৌশল স্থির করা থেকে অনামি ক্রিকেটারদের দিয়ে ম্যাচ বার করিয়ে নেওয়া এইসব ক্ষেত্রেই ধোনির জুড়ি মেলা ভার। কিন্তু আইপিএলের ইতিহাসে এমন বেশ কিছু অধিনায়ক আছেন যারা সাহসী সিদ্ধান্ত নিতে সিদ্ধহস্ত।
১৭ বছরের আইপিএলের ইতিহাসে ধোনি এবং রোহিত যেমন পাঁচবার করে আইপিএল ট্রফি জিতেছেন তেমনই গৌতম গম্ভীর আবার অধিনায়ক হিসাবে দুবার আইপিএল ট্রফি জিতেছেন। আইপিএলের ইতিহাসে সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন কোন অধিনায়করা নজির সৃষ্টি করেছেন, সেই তালিকায় তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

প্রথমেই নাম আসবে আইপিএলের প্রথম ট্রফি জয়ী অধিনায়ক শেন ওয়ার্নের। রাজস্থান রয়্যালস দলকে ২০০৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন কিংবদন্তি স্পিনার। সেই বছর রবীন্দ্র জাদেজা, ইউসুফ পাঠানদের মত অনেক নতুন প্রতিভাকে দলে যেমন সুযোগ দিয়েছিলেন এবং তাদের খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করেছিলেন ওয়ার্ন। জাতীয় দলে নেতা হিসাবে খুব একটা সফল না থাকলেও আইপিএলে তিনি নিজেকে অন্যতম নির্ভীক এবং সাহসী অধিনায়ক হিসাবে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন।
দ্বিতীয় নাম অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। ১৭টি আইপিএলের মধ্যে ১১ বার অধিনায়ক হিসাবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ১০ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে। এখনও পর্যন্ত ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারই সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণের হয়ে। একাধিক রেকর্ড তাঁর নামের পাশে।
নতুন প্রতিভা খুঁজে আনতে এবং তাদের দলের সুযোগ দেওয়ার ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি বরাবরই দৃষ্টান্ত স্থাপন করেছেন। সিএসকে দলে একাধিক নতুন প্রতিভাকে তিনি সুযোগ দিয়েছেন পাশাপাশি ফিল্ডিং প্লেসমেন্ট থেকে শুরু করে ম্যাচ জয়ের জন্য রণকৌশল তৈরি করা সবকিছুতেই ধোনি কার্যকরী ভূমিকা নিয়েছেন।
নাইটদের মানসিকতাই বদলে দিয়েছিলেন গৌতম গম্ভীর। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত নাইটদের সঙ্গী ছিল শুধুই ব্যর্থতা। কিন্তু ২০১২ সালে নেতৃত্বের দায়িত্ব নিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন জিজি। তাঁর আগ্রাসী মানসিকতা দলে ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। এরপর ২০১৪ সালে চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম গম্ভীর।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়কের নাম রোহিত শর্মা তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার ট্রফি জিতিয়েছেন মাঠের বাইরে শান্ত থাকলো মাঠের মধ্যে নেতা রোহিত কিন্তু অত্যন্ত আগ্রাসী তিনি যেমন আক্রমণাত্মক ব্যাটিং করেন তেমনই বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দেন ।আইপিএলে নেতৃত্বের সাফল্যই তাঁকে জাতীয় দলের অধিনায়কত্ব করার সুযোগ দেয়। ১১ বছর পর তাঁর নেতৃত্বে ভারতীয় দল আইসিসি ট্রফি জেতে এবং চলতি বছরে আইসিএল চ্যাম্পিয়ন্স ট্রফিও যেতে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে।
এই তালিকায় থাকবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সও। ২০২৪ সালে আইপিএলে সানরাইজার্স দলকে নেতৃত্ব দিয়ে রানার্স করেন। দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও তাঁর নেতৃত্ব সবরা প্রশংসা অর্জন করেছিল।












Click it and Unblock the Notifications