IPL 2025: দামিদের তালিকায় তৃতীয় স্থানে কোহলি, রিটেনশনের পর প্রথম পাঁচে রয়েছেন কারা?
আইপিএল মানেই কোটি টাকার ক্রিকেট। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই লিগে প্রতি বছরে তাঁর জনপ্রিয়তার গ্রাফকে উপরের দিকে তুলেছে। তেমনই নিলাম বা রিটেনশনে পাল্লা দিয়ে বেড়েছে টাকার অঙ্ক। বৃহস্পতিবারই আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে বিসিসিআইয়ের কাছে। এরপরই আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটারদের তালিকাতেও রদবদল হয়েছে।
বিরাট কোহলি এবং নিকোলাস পুরাণকে ধরে রাখার জন্য আরসিবি এবং লখনউ দলকে যেমন ২১ কোটি টাকা করে খরচ করতে হয়েছে তেমনই হেনরিক ক্লাসেনকে ধরে রাখার জন্য হায়দরাবাদ খরচ করেছে ২৩ কোটি টাকা। ফলে বদলে গিয়েছে দামি ক্রিকেটারদের তালিকা। কে রয়েছেন কত নম্বরে তুলে ধরা হল এই প্রতিবেদনে।

দ্বিতীয় স্থানে উঠে এসেছেন হেনরিখ ক্লাসেন। ২০২৩ সালের নিলামে ক্লাসেনকে ৫ কোটি ২৫ লাখ টাকায় কিনেছিল হায়দরাবাদ। এবার প্রোটিয়া তারকাকে ধরে রাখার জন্য ২৩ কোটি টাকা খরচ করতে হয়েছে সানরাইজার্সকে। ফলে দক্ষিণ আফ্রিকান ব্যাটার এখন আইপিএলে দামি ক্রিকেটারদের তালিকায় ২ নম্বরে আছেন।
আরসিবি দল অবশ্যই মোটা অঙ্কে ধরে রেখেছেন কোহলিকে। ২১ কোটি টাকা দিয়ে কোহলি আরও তিন মরশুম থাকছেন আরসিবিতেই। এখনও পর্যন্ত আরসিবির হয়ে কোহলি আইপিএলের ২৫২টি ম্যাচ খেলে করেছেন ৮০০৪ রান। ২১ কোটি টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই এই তালিকায় তিন নম্বরে উঠে এলেন বিরাট। আগামী মরশুমে বিরাট যে আরসিবির অধিনায়ক হতে পারেন সেই আভাস দিয়েছেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
RCB POSTER ON ANDY FLOWER QUOTE FOR VIRAT KOHLI.
— Tanuj Singh (@ImTanujSingh) November 1, 2024
- King Kohli, The Leader...!!!! 🐐 pic.twitter.com/FhEKQvYPJM
কেএল রাহুলকে ছেড়ে দিলেও লখনউ দল ধরে রাখল নিকোলাস পুরাণ , তাঁকে ২১ কোটি টাকা দিয়ে ধরে রাখল লখনউ দল। পুরানকেই সম্ভবত অধিনায়ক করতে চলেছে লখনউ। কারণ এর আগেও রাহুলের অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। ফলে এই তালিকায় চার নম্বরে আছেন পুরাণ।
তালিকায় পঞ্চম স্থানে আছেন প্যাট কামিন্স। ২০২৪ সালের নিলামে অজি অধিনায়ককে ২০.৫০ কোটিতে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার যদিও তাঁকে ১৮ কোটিতে ধরে রেখেছে দক্ষিণী দলটি। কিন্তু দামিদের তালিকায় পাঁচ নম্বরে আছেন স্টার্কই।
তবে মেগা নিলামে এই তালিকা ফের রদবদল হবে। নিলামে যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ঝড় উঠবে তা বলাই বাহূল্য।












Click it and Unblock the Notifications